-
করোনা : ভারতে সাড়ে ৮ লাখ আক্রান্ত, একদিনে ২৮ হাজারের বেশি সংক্রমণ
জুলাই ১২, ২০২০ ০৭:৩৮ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় সাড়ে ৮ লাখে পৌঁছেছে। একদিনে ২৮ হাজারের বেশি সংক্রমণ হয়েছে। আজ (রোববার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, দেশে এ পর্যন্ত ৮ লাখ ৪৯ হাজার ৫৫৩ জন করোনা আক্রান্ত হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২২ হাজার ৬৭৪।
-
প্রথমবারের মতো মাস্ক পরলেন ডোনাল্ড ট্রাম্প
জুলাই ১২, ২০২০ ০৩:৫১করোনাভাইরাসের মহামারির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো মাস্ক পরেছেন। গতকাল (শনিবার) মেরিল্যান্ডের ওয়াল্টার রেড হাসপাতাল পরিদর্শনের সময় তিনি এ মাস্ক ব্যবহার করেন। হাসপাতালে তিনি বিভিন্ন যুদ্ধক্ষেত্রে আহত মার্কিন সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
-
বাংলাদেশে স্বাস্থ্য খাতে অনিয়মের অভিযোগ: বিভিন্ন মহলের প্রতিক্রিয়া
জুলাই ১১, ২০২০ ১৬:৫০বাংলাদেশের বিভিন্ন মহল থেকে এ অভিযোগ উঠেছে যে, করোনা মহামারীর প্রকোপের মাঝে অত্যন্ত প্রকট হয়েছে স্বাস্থ্য সেবা খাতে গুরুতর ভগ্নদশা, দুর্নীতি, অনিয়ম আর নানা প্রতারণা।
-
লকডাউন নয় বরং স্বাস্থ্যবিধি মেনে চলুন: রুহানি
জুলাই ১১, ২০২০ ১৬:১১ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশের অর্থনীতি এ মুহূর্তে আর লকডাউনের চাপ সহ্য করতে পারবে না। মার্কিন বর্বর ও নিষ্ঠুর নিষেধাজ্ঞার কারণে প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় বাধা সৃষ্টি হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
-
করোনাভাইরাস: ইরানে এ পর্যন্ত সুস্থ হলেন প্রায় ২ লাখ ১৮ হাজার রোগী
জুলাই ১১, ২০২০ ১২:৪০ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে দুই লাখ ১৭ হাজার ৬৬৬ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন দুই লাখ ৫৫ হাজার ১১৭ জন।
-
ভারতে একদিনে রেকর্ড ২৭,১১৪ জন করোনা আক্রান্ত, পশ্চিমবঙ্গে সংক্রমণ বাড়ছে
জুলাই ১১, ২০২০ ০৮:১৫ভারতে একদিনে মারণ ভাইরাস করোনা আক্রান্তে নয়া রেকর্ড সৃষ্টি হয়েছে। আজ (শনিবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে প্রকাশ, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ১১৪ টি নয়া সংক্রমণের ঘটনা ঘটেছে। একইসময়ে ৫১৯ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
-
বাংলাদেশে করোনায় আরও ৩৭ জনের মৃত্যু, আক্রান্ত ২৯৪৯, পরীক্ষা ১৩৪৮৮
জুলাই ১০, ২০২০ ১১:১৪বাংলাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আজ (শুক্রবার) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই হাজার ২৭৫ জনে। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৯৪৯ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৭৮ হাজার ৪৪৩ জনে।
-
সুস্থতার হার বাড়লেও ভারতে একদিনে রেকর্ডসংখ্যক করোনা আক্রান্ত
জুলাই ১০, ২০২০ ১০:৩৭ভারতে একদিনে রেকর্ডসংখ্যক ২৬ হাজার ৫০৫ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ৪৭৫ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ওই তথ্য জানিয়েছে।
-
ইতালিফেরত ১৪৭ বাংলাদেশি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে, করোনার উপসর্গ মেলেনি
জুলাই ১০, ২০২০ ০৮:৩২ইতালির রোমের ফিউমিসিনো বিমানবন্দর থেকে ফেরত পাঠানো ১৪৭ বাংলাদেশিকে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
-
কোভিড-১৯ সনদ নিয়ে জালিয়াতি: কয়েকটি দেশে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা
জুলাই ০৯, ২০২০ ১৬:০১কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত বলে ভুয়া মেডিকেল সার্টিফিকেট নিয়ে সম্প্রতি বেশ কিছু বাংলাদেশি নাগরিক বিদেশে গিয়ে করোনা পজিটিভ বলে শনাক্ত হবার কারণে বেশ কয়েকটি দেশে বাংলাদেশিদের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।