-
ইরানের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে: মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়
মার্চ ২৮, ২০২০ ১১:৪৯ইরানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এবং প্রাণঘাতী এ ভাইরাস মোকাবেলা করা যখন জরুরি হয়ে পড়েছে তখন ইরান বিরোধী নিষেধাজ্ঞা শিথিল করার জন্য আমেরিকার ওপর আন্তর্জাতিক সমাজের চাপ ক্রমেই জোরদার হচ্ছে। ওয়াশিংটন বাহ্যিকভাবে লোক দেখানো কিছু প্রতিশ্রুতি দিলেও নিষেধাজ্ঞার মাধ্যমে তেহরানের ওপর চাপ বহাল রাখার ওপর জোর দিচ্ছে।
-
করোনা মহামারিতে সৃষ্ট ক্ষতি কাটাতে ৫০০ কোটি ডলার ঋণ দেবে ইরান
মার্চ ২৮, ২০২০ ১১:৩৬চলমান করোনা মহামারিতে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে ইরানের কেন্দ্রীয় ব্যাংক বা সিবিআই দেশটির ব্যবসায়ীদের ৫০০ কোটি ডলার সমপরিমাণ অর্থ ঋণ হিসেবে দেয়ার কর্মসূচি অনুমোদন করেছে।
-
প্রভুর শরীর থেকে করোনা ছড়িয়ে পড়ল পোষা বেড়ালের দেহে
মার্চ ২৮, ২০২০ ০৯:২৫করোনার প্রকোপ ঠেকাতে দুনিয়ার স্বাস্থ্য-বিজ্ঞানীরা যখন হিমসিম খাচ্ছেন তখন মানুষের শরীর থেকে কোভিড-১৯ বেড়ালের দেহে ছড়িয়ে পড়ার উদ্বেগজনক খবর পাওয়া গেছে।
-
ব্রিটেনে করোনায় আক্রান্ত প্রধানমন্ত্রীসহ করোনাবিরোধী ৩ প্রধান কর্ণধার
মার্চ ২৮, ২০২০ ০৩:৪৩ব্রিটিনের প্রধানমন্ত্রী বরিস জনসন ও স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককসহ করোনাবিরোধী তিন প্রধান কর্ণধার এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
-
আমেরিকায় করোনা পরিস্থিতির অবনতি: অস্ত্র বিক্রি বেড়েছে ৮০০ গুণ!
মার্চ ২৭, ২০২০ ১৫:০৪আমেরিকায় করোনা পরিস্থিতি অবনতি হওয়ার সঙ্গে পাল্লা দিয়ে গত দুই সপ্তাহে অস্ত্র বিক্রি বেড়েছে ৮০০ গুণ। করোনা মহামারিকে কেন্দ্র করে দেশটিতে সামাজিক অস্থিরতা, লুট-পাট এবং হাঙ্গামা বাড়তে পারে আশংকা করে মার্কিন নাগরিকদের মধ্যে অস্ত্র ক্রয়ের হিড়িক পড়ে গেছে।
-
করোনাবিরোধী সরঞ্জাম না কিনে ইসরাইল থেকে অস্ত্র কিনছে ভারত
মার্চ ২৭, ২০২০ ১২:৪৪ভারতে করোনাবিরোধী সরঞ্জামের তীব্র ঘাটতির মধ্যেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইহুদিবাদী ইসরাইল থেকে শত শত কোটি ডলারের অস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্বের অন্যতম জনবহুল দেশটিতে যখন করোনাবিরোধী লড়াইয়ে স্বাস্থ্যসেবার জন্য একান্ত প্রয়োজনীয় মুখোস বা মাস্ক কিংবা সুরক্ষা বা প্রোটেকটিভ সরঞ্জামের যখন মারাত্মক ঘাটতি রয়েছে তখন এ অস্ত্র কেনার সিদ্ধান্ত নিলেন মোদি।
-
সীমান্তে সেনা মোতায়েন করবেন না: আমেরিকাকে হুঁশিয়ার করল কানাডা
মার্চ ২৭, ২০২০ ১১:৩৪কানাডার উপ প্রধানমন্ত্রী ক্রিস্টিনা ফ্রিল্যান্ড তার দেশের সীমান্তবর্তী এলাকায় সেনা মোতায়েনের ব্যাপারে মার্কিন সরকারকে সতর্ক করে দিয়েছেন। আমেরিকা জুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে ওয়াশিংটন কানাডার সীমান্তবর্তী এলাকায় সেনা মোতায়েনের পরিকল্পনা করছে বলে খবর প্রকাশিত হওয়ার পর ফ্রিল্যান্ড এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন।
-
সাহায্য চাই না, করোনাবিরোধী যুদ্ধে আমেরিকাকে সহায়তা করতে সক্ষম ইরান: আইআরজিসি
মার্চ ২৭, ২০২০ ০৭:৪৫ইরানের ইসলামী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, মার্কিন প্রশাসনের সহায়তার কোনও প্রয়োজন ইরানের নেই, বরং নতুন করোনাভাইরাস কোভিড-১৯ বিরোধী লড়াইয়ে আমেরিকাকে সহায়তা করার মতো পর্যাপ্ত স্বাস্থ্য সক্ষমতা ইরানের রয়েছে।
-
ইরানে করোনায় আক্রান্ত ১১ হাজারের বেশি রোগী সুস্থ হয়েছেন
মার্চ ২৭, ২০২০ ০৩:৫৮ইরানজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত ১১ হাজার ১৩৩ ব্যক্তি সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন বলে তেহরান জানিয়েছে।ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের গণসংযোগ বিষয়ক প্রধান কর্মকর্তা কিয়ানুশ জাহানপুর আজ (শুক্রবার) তেহরানে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
-
নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে গুতেরেসের কাছে ৮ দেশের চিঠি
মার্চ ২৭, ২০২০ ০২:৪৫ইরান, রাশিয়া, চীন, কিউবা, উত্তর কোরিয়া, ইরাক, ভেনিজুয়েলা ও নিকারাগুয়া জাতিসংঘ মহাসচিবের কাছে লেখা এক চিঠিতে ইরানের ওপর থেকে একতরফা মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছে।