-
করোনাভাইরাস: এবারে বিদেশি যাত্রীদের কোয়ারেন্টাইন করবে চীন
মার্চ ১৬, ২০২০ ০৬:০৩চীন থেকে উৎপন্ন হওয়া করোনাভাইরাস যাতে বিদেশ ঘুরে আবার চীনে প্রবেশ করতে না পারে সেজন্য কঠোর পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বেইজিং। চীন সরকার ঘোষণা করেছে, দেশটিতে বিদেশ থেকে যাওয়া সব যাত্রীকে নির্দিষ্ট সময় পর্যন্ত কোয়ারেন্টাইন করে রাখা হবে।
-
করোনাভাইরাস: ইতালিতে মৃতের সংখ্যা ১,৮০০ ছাড়াল
মার্চ ১৬, ২০২০ ০৩:০৫ইতালি সরকার ঘোষণা করেছে, দেশটিতে রোববার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক হাজার ৮০৯ জন প্রাণ হারিয়েছে। এ ছাড়া, একইদিন দেশটিতে তিন হাজার ৫০৯ জন নতুন করে এই প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়েছে।
-
সার্কের করোনা সম্মেলন: কাশ্মির থেকে নিষেধাজ্ঞা তোলার আহ্বান জানাল পাকিস্তান
মার্চ ১৫, ২০২০ ১৮:৫৮করোনাভাইরাসের জন্য সৃষ্ট স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থার পরিপ্রেক্ষিতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে আরোপিত নিষেধাজ্ঞা এবং বিধি-নিষেধ তুলে নেয়ার আহ্বান জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. জাফর মির্জা আজ(রোববার) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি এ আহ্বান জানান।
-
করোনাভাইরাস মোকাবিলা: সার্কের আওতায় সহযোগিতা চায় পাকিস্তান
মার্চ ১৫, ২০২০ ০৫:০৯করোনাভাইরাস মোকাবিলায় সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা শুরু করতে নিজের প্রস্তুতির কথা ঘোষণা করেছে পাকিস্তান। পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আয়েশা ফারুকি শনিবার বলেছেন, করোনাভাইরাসের বিস্তার রোধ করার জন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা একান্ত প্রয়োজন।
-
‘করোনাভাইরাস মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা গড়ে তুলতে হবে’
মার্চ ১৫, ২০২০ ০২:৪২ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় বিশ্বের সব দেশের মধ্যে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এ রোগ মোকাবিলার কাজ নির্বিঘ্ন করার জন্য বিভিন্ন দেশের ওপর আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর মধ্যে স্বাস্থ্য বিষয়ক যৌথ প্রটোকল স্বাক্ষর করতে হবে।
-
ট্রাম্পের করোনা পরীক্ষা সম্পন্ন, তাপমাত্রা স্বাভাবিক বলে দাবি
মার্চ ১৪, ২০২০ ২০:২৭মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ(শনিবার) বলেছেন, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন কিনা তা জানার জন্য পরীক্ষা করা হয়েছে। এ পরীক্ষার ফলাফল আগামী দুয়েক দিনের মধ্যে পাওয়া যাবে বলেও জানান তিনি।
-
একটি নয় বরং ২টি করোনা ভাইরাস দুনিয়াব্যাপী তাণ্ডব ঘটাচ্ছে : চীনা বিশেষজ্ঞের দাবি
মার্চ ১৪, ২০২০ ১৩:২৯করোনা ভাইরাসের 'দুটো প্রজাতি' বা স্ট্রেইন দুনিয়াব্যাপী ছড়িয়ে পড়ছে এবং তাণ্ডব ঘটাচ্ছে। বেইজিংয়ের পিকিং বিশ্ববিদ্যালয়ের গবেষক সিয়াওলু তাং এবং তার সহ-গবেষকরা করোনা আক্রান্ত ১০০টি রোগীকে বিশ্লেষণের ভিত্তিতে এ কথা বলেছেন।
-
করোনাভাইরাস মহামারির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ইউরোপ: ডাব্লিউএইচও
মার্চ ১৪, ২০২০ ০৪:২২বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) বলেছে, ইউরোপ করোনাভাইরাস মহামারির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ডাব্লিউএইচও’র প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়াসিস গতকাল (শুক্রবার) এক অনলাইন সংবাদ সম্মেলনে বলেন, ‘ইউরোপ এখন মহামারির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে’।
-
আমেরিকাজুড়ে জরুরি অবস্থা জারি করলেন ডোনাল্ড ট্রাম্প
মার্চ ১৪, ২০২০ ০৪:০০মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাস মোকাবেলায় আমেরিকাজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ৪১ ব্যক্তির মৃত্যুর পর গতকাল (শুক্রবার) দেশের মানুষের জীবনের নিরাপত্তার কথা ভেবে জাতীয় জরুরি অবস্থা জারির ঘোষণা দিলেন ট্রাম্প।
-
‘করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আমেরিকার ১০ লাখ মানুষের মৃত্যু হতে পারে’
মার্চ ১৪, ২০২০ ০৩:৪৫মার্কিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন সাবেক শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেছেন, বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ১০ লাখেরও বেশি মানুষের মৃত্যু হতে পারে।