-
বায়তুল মুকাদ্দাস ইস্যুতে ট্রাম্পের হুমকি কাজে আসে নি: তুরস্ক
ডিসেম্বর ২৬, ২০১৭ ১৫:৩৩তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেছেন, জাতিসংঘের সাধারণ পরিষদে বায়তুল মুকাদ্দাস (জেরুজালেম) বিষয়ক প্রস্তাব অনুমোদনের মধ্যদিয়ে এটা প্রমাণিত হয়েছে যে, মার্কিন হুমকি কোনো কাজে আসে নি। তুরস্কের বহুল প্রচারিত দৈনিক হুররিয়াত-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
-
নানা উপায়ে ট্রাম্পের পদক্ষেপ মোকাবিলার চেষ্টা করা হবে: ইরান
ডিসেম্বর ২৫, ২০১৭ ১৪:৩০ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, বায়তুল মুকাদ্দাসের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপ মোকাবিলায় ইরান বিভিন্ন উপায়ে প্রচেষ্টা অব্যাহত রাখবে। আজ (সোমবার) রাজধানী তেহরানে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
-
আমেরিকার অবশিষ্ট সম্মানটুকুও গেছে: সর্বোচ্চ নেতার উপদেষ্টা
ডিসেম্বর ২৫, ২০১৭ ১৩:০৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবর বেলায়াতি বলেছেন, আমেরিকার অবশিষ্ট সম্মানটুকুও এবার গেছে। ইরানের সংবাদ সংস্থা 'তাসনিম'-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
-
ইসরাইলকে ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চায় আমেরিকা: হামাস
ডিসেম্বর ২৪, ২০১৭ ০৩:২০ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া সতর্ক করে দিয়ে বলেছেন, ফিলিস্তিন ও জেরুজালেমের ব্যাপারে ওয়াশিংটন আরো কিছু নতুন সিদ্ধান্ত নিতে পারে বলে তার কাছে তথ্য রয়েছে।
-
আপোষ আলোচনার ওপর ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত ঘোষণার প্রভাব (এক)
ডিসেম্বর ২৩, ২০১৭ ১৪:৩১আপনারা নিশ্চয়ই জানেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে জেরুজালেম বা বায়তুল মুকাদ্দাস শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার ঘটনায় মুসলিম বিশ্ব ক্ষোভে ফেটে পড়েছে।
-
কুদস প্রশ্নে কোনঠাসা হয়ে পড়েছে আমেরিকা
ডিসেম্বর ২২, ২০১৭ ১৪:৫৬কুদস প্রশ্নে বিশ্ব সমাজের সঙ্গে শক্তি পরীক্ষায় আমেরিকা বিশেষ করে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করুণ পরাজয় ঘটেছে। ট্রাম্প ব্যক্তিগতভাবে বিশ্বকে হুমকি দেয়ার পরও মার্কিন সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেয় জাতিসংঘ সাধারণ পরিষদের বেশিরভাগ সদস্য।
-
ট্রাম্পের হুমকি গণতন্ত্রের অবমাননা: ইরান
ডিসেম্বর ২১, ২০১৭ ০৪:০৬ইরান বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেম ইস্যুতে বিশ্বের স্বাধীন দেশগুলোকে হুমকি দিয়ে গণতন্ত্রের অবমাননা করেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন বৈঠকে যেসব দেশ ট্রাম্পের বিতর্কিত ঘোষণার বিপক্ষে ভোট দেবে সেসব দেশকে সাহায্য দেয়া বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
-
ট্রাম্পের ভুলে মুসলমানদের মধ্যে ঐক্য শক্তিশালী হয়েছে: রুহানি
ডিসেম্বর ২০, ২০১৭ ০৪:০৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, জেরুজালেমকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ভুল করেছেন তার ফলে ফিলিস্তিন ইস্যুতে মুসলমানদের মধ্যে ঐক্য শক্তিশালী হয়েছে। মঙ্গলবার রাতে ইরানের বিপ্লবী সাংস্কৃতিক উচ্চ পরিষদের বৈঠকে এ মন্তব্য করেন রুহানি।
-
জাতিসংঘে ভেটো: আমেরিকার তীব্র নিন্দা জানাল ইরান
ডিসেম্বর ১৯, ২০১৭ ০৩:৪৩জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জেরুজালেম বিষয়ক প্রস্তাবে ভেটো দেয়ায় আমেরিকার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। তেহরান ওয়াশিংটনের এ পদক্ষেপকে ফিলিস্তিনি জাতির অধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার পরিপন্থি বলে মন্তব্য করেছে।
-
জাতিসংঘে জেরুজালেম বিষয়ক প্রস্তাবে ভেটো দিল আমেরিকা
ডিসেম্বর ১৯, ২০১৭ ০৩:৩২জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জেরুজালেম বা বায়তুল মুকাদ্দাস বিষয়ক প্রস্তাবে ভেটো দিয়েছে আমেরিকা। মিশরের পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাবটির খসড়ায় পরিষদের ১৫ সদস্য দেশের মধ্যে ১৪ দেশ পক্ষে ভোট দিলেও আমেরিকার ভেটোর কারণে তা অনুমোদিত হয়নি।