-
খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপির মিছিল
ফেব্রুয়ারি ০৫, ২০১৯ ১৪:২৩বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে দলটি। আজ (মঙ্গলবার) দুপুর একটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
-
মানহানির দুই মামলায় আরও এক বছরের জামিন পেলেন খালেদা জিয়া
ফেব্রুয়ারি ০৫, ২০১৯ ০৯:৪৮মানহানির অভিযোগে ঢাকা ও নড়াইলে করা আলাদা দুটি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আরও এক বছরের জামিন দিয়েছে বাংলাদেশ হাইকোর্ট। আজ (মঙ্গলবার) বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
-
'খালেদা জিয়াকে মুক্ত করার একমাত্র উপায় রাজপথ উত্তপ্ত করা'
ফেব্রুয়ারি ০১, ২০১৯ ১২:৪১বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, রাজনৈতিক মামলার কারণে নয়, খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে গ্রেফতার করে আটকে রাখা হয়েছে। তাই আইনের সাধারণ প্রক্রিয়ায় তাকে মুক্ত করা কঠিন হবে। কারণ বর্তমান সরকার সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। তাই সরকারের সদিচ্ছা ছাড়া তাকে মুক্ত করা যাবে না।
-
খনি দুর্নীতি মামলা: খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল
জানুয়ারি ৩১, ২০১৯ ০৯:৫০বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি এ মামলার পরবর্তী দিন ধার্য করেছে আদালত।
-
কুমিল্লায় নাশকতার মামলা: খালেদার আবেদন ৪ ফেব্রুয়ারির মধ্যে নিষ্পত্তির নির্দেশ
জানুয়ারি ২৩, ২০১৯ ০৯:৩৫কুমিল্লার চৌদ্দগ্রামে বিশেষ ক্ষমতা আইনে করা নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দেয়া হয়েছে। আজ (বুধবার) বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
-
নাইকো মামলা: হুইল চেয়ারে করে খালেদা জিয়াকে আদালতে হাজির
জানুয়ারি ২১, ২০১৯ ১৫:২০বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নাইকো দুর্নীতি মামলায় কারাগার থেকে হুইল চেয়ারে করে কারাগারে স্থাপিত বিশেষ আদালতে হাজির করা হয়েছে।
-
নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার হাজির; পরবর্তী শুনানি ২১ জানুয়ারি
জানুয়ারি ১৩, ২০১৯ ১২:৫২নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠন শুনানিতে আদালতে হাজিরা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ (রোববার) দুপুরে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতে হাজিরা দেন তিনি। ১২টা ২০ মিনিটের দিকে হুইল চেয়ারে করে খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
-
খালেদা জিয়াকে আদালতে হাজির করতে প্রোডাকশন ওয়ারেন্ট জারি
জানুয়ারি ১০, ২০১৯ ১৩:০০বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্যাটকো দুর্নীতি মামলায় আদালতে হাজির করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছে আদালত। আজ (বৃহস্পতিবার) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু সৈয়দ দিলদার এ ওয়ারেন্ট জারি করেন।
-
নির্বাচনের বিষয়ে কিছু বলার নেই: খালেদা জিয়া
জানুয়ারি ০৩, ২০১৯ ১৬:৫৪বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার বিরুদ্ধে পরিচালিত নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠন শুনানির ধার্য তারিখে আজ পুরোনো কেন্দ্রীয় কারাগারে অবস্থিত বিশেষ জজ আদালতে হাজির করা হয়। দুপুর ১২টা ১০ মিনিটে হুইল চেয়ারে তাকে আদালতে হাজির করা হয়। বেলা ২টা ১০ মিনিটের দিকে শুনানি শেষে আবার কারাগারে নেয়া হয়। দু’টি দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে এই কারাগারেই বন্দি রয়েছেন খালেদা জিয়া।
-
অনাস্থা আবেদন খারিজ: নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকল না খালেদা জিয়ার
ডিসেম্বর ১৮, ২০১৮ ০৯:২৮বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রিটের ওপর আইনজীবীদের করা অনাস্থার আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এর ফলে এবারের নির্বাচনে অংশ নিতে পারছেন না সাবেক এই প্রধানমন্ত্রী।