• ইসরাইলে কাছে পাঠানো ১০০ অস্ত্রের চালান গোপন করেছে ওয়াশিংটন

    ইসরাইলে কাছে পাঠানো ১০০ অস্ত্রের চালান গোপন করেছে ওয়াশিংটন

    মার্চ ০৮, ২০২৪ ১১:২৮

    জো বাইডেনের নেতৃত্বাধীন মার্কিন সরকার গত অক্টোবর থেকে এ পর্যন্ত ইহুদিবাদী ইসরাইলের কাছে অন্তত ১০০টি অস্ত্রের চালান পাঠানোর খবর গোপন করেছে বলে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট খবর দিয়েছে। অবরুদ্ধ গাজায় ইসরাইল ভয়াবহ গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ থাকার পরও বাইডেন প্রশাসন তেল আবিবকে এসব সমরাস্ত্র দিয়ে সহযোগিতা করেছে।

  • গাজার ব্যাপারে আন্তর্জাতিক নীরবতা লজ্জাজনক পর্যায়ে পৌঁছেছে: হুথি

    গাজার ব্যাপারে আন্তর্জাতিক নীরবতা লজ্জাজনক পর্যায়ে পৌঁছেছে: হুথি

    মার্চ ০৮, ২০২৪ ১১:২৪

    ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল-হুথি অভিযোগ করেছেন, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ অপরাধযজ্ঞের ব্যাপারে আন্তর্জাতিক সমাজের নীরবতা লজ্জাজনক পর্যায়ে উপনীত হয়েছে। তিনি আরো বলেছেন, এই উপত্যকার গণহত্যায় আমেরিকা প্রধান সহযোগীর ভূমিকা পালন করছে।

  • গণতন্ত্র ও মানবাধিকারের শ্লোগান দিয়ে নিজেদের খুন-আগ্রাসন ঢেকে রাখছে সাম্রাজ্যবাদী ফ্রন্ট: ইরানের সর্বোচ্চ নেতা

    গণতন্ত্র ও মানবাধিকারের শ্লোগান দিয়ে নিজেদের খুন-আগ্রাসন ঢেকে রাখছে সাম্রাজ্যবাদী ফ্রন্ট: ইরানের সর্বোচ্চ নেতা

    মার্চ ০৭, ২০২৪ ১৭:৫৫

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, 'সাধারণভাবে বিশ্বের কোনো দেশ বা জাতির সঙ্গে ইরানের বিরোধ নেই। আমরা জুলুম, আগ্রাসন ও সাম্রাজ্যবাদের বিরোধী। গাজায় আপনারা যেসব ঘটনা দেখছেন আমরা সেগুলোর বিরোধী।'

  • কায়রোয় ফলাফল ছাড়াই গাজা যুদ্ধবিরতির আলোচনা সমাপ্ত

    কায়রোয় ফলাফল ছাড়াই গাজা যুদ্ধবিরতির আলোচনা সমাপ্ত

    মার্চ ০৭, ২০২৪ ১৫:৫৬

    দখলদার ইসরাইলের সৃষ্ট প্রতিবন্ধকতার কারণে মিশরে যুদ্ধবিরতির আলোচনা কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে। আল-জাজিরা টিভি চ্যানেল জানিয়েছে, মিশরের রাজধানী কায়রোতে যুদ্ধবিরতির বিষয়ে কোনো সমঝোতা হয়নি।

  • ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন করতে মুসলিম দেশগুলোর প্রতি ইরানি প্রধান বিচারপতির আহ্বান

    ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন করতে মুসলিম দেশগুলোর প্রতি ইরানি প্রধান বিচারপতির আহ্বান

    মার্চ ০৭, ২০২৪ ১৫:৩৩

    ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি এজেয়ি মুসলিম দেশগুলোর প্রতি ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন। একই সাথে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের জন্য ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতগুলোতে মামলা করার কথা বলেছেন তিনি।

  • গাজায় ইসরাইলি অপরাধের বিষয়ে নয়া তথ্য প্রকাশের পর আল-আলম টিভির পেজ বন্ধ

    গাজায় ইসরাইলি অপরাধের বিষয়ে নয়া তথ্য প্রকাশের পর আল-আলম টিভির পেজ বন্ধ

    মার্চ ০৬, ২০২৪ ১৪:০৭

    মার্কিন মিডিয়া কোম্পানিগুলো সেদেশের সরকারের নির্দেশে আরবি ভাষার টিভি চ্যানেল 'আল-আলম' এর সামাজিক মাধ্যমের পেজগুলো বন্ধ করে দিয়েছে। মার্কিন সরকার ও গণমাধ্যম কোম্পানিগুলো মুখে নিজেদেরকে বাক স্বাধীনতা ও পেশাদারিত্বের সমর্থক বলে দাবি করলেও বাস্তবে এর উল্টো পদক্ষেপটিই গ্রহণ করেছে। গাজায় ইসরাইলি গণহত্যা সম্পর্কে নতুন নতুন তথ্য তুলে ধরছে আল-আলম। এ কারণেই এটির পেজ বন্ধ করা হয়েছে।

  • মার্কিন সমর্থিত যুদ্ধবিরতি পরিকল্পনার জবাব দিল হামাস

    মার্কিন সমর্থিত যুদ্ধবিরতি পরিকল্পনার জবাব দিল হামাস

    মার্চ ০৬, ২০২৪ ১১:৫৫

    আমেরিকা সমর্থিত গাজা যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি আবারো বলেছে, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কোনো বন্দী বিনিময় হবে না।

  • গাজায় গণহত্যা বন্ধে আমেরিকার ওপর ভরসা করলে ভুল হবে: ওআইসিতে ইরান

    গাজায় গণহত্যা বন্ধে আমেরিকার ওপর ভরসা করলে ভুল হবে: ওআইসিতে ইরান

    মার্চ ০৬, ২০২৪ ১১:৩২

    ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি'র পররাষ্ট্রমন্ত্রীরা জেদ্দায় জরুরি বৈঠকের সমাপনী বিবৃতিতে গাজায় ইসরাইলি অপরাধযজ্ঞের নিন্দা জানিয়ে নিঃশর্ত ভাবে ইসরাইলি আগ্রাসন পুরোপুরি বন্ধের আহ্বান জানিয়েছেন।

  • লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনি সেনারা

    লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনি সেনারা

    মার্চ ০৬, ২০২৪ ১০:০২

    ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা লোহিত সাগরে আমেরিকার দুটি যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন বন্ধ করতে বাধ্য করার জন্য মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালানো হয়েছে বলে ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সারিয়ি উল্লেখ করেছেন।

  • জয়তুন গাছ লাগিয়ে ‌ইরানের সর্বোচ্চ নেতা বললেন, ফিলিস্তিনিদের সব সময় স্মরণ করি আমরা

    জয়তুন গাছ লাগিয়ে ‌ইরানের সর্বোচ্চ নেতা বললেন, ফিলিস্তিনিদের সব সময় স্মরণ করি আমরা

    মার্চ ০৫, ২০২৪ ১৬:৫৩

    ইসলামি প্রজাতন্ত্র ইরান যে সব সময় ফিলিস্তিনিদের পক্ষে কাজ করে এবং ফিলিস্তিনিদেরকে স্মরণে রাখে তা আজ আবারও তুলে ধরেছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। তিনি আজ (মঙ্গলবার) তিনটি গাছের চারা রোপণের পর বলেছেন, 'আজ যেসব গাছ লাগানো হয়েছে তার মধ্যে একটি হলো জয়তুন গাছ, মজলুম ও প্রতিরোধী ফিলিস্তিনিদের প্রতি সংহতি ও সহমর্মিতা প্রকাশ করে এই গাছটি লাগানো হয়েছে। ফিলিস্তিনিদের প্রতি সালাম পৌঁছে দিতে এটি একটি প্রতীকি পদক্ষেপ। এর মাধ্যমে বলতে চাই আমরা বৃক্ষরোপণের ক্ষেত্রেও ফিলিস্তিনিদের কথা মনে রাখি।'