-
কাশ্মীরে কোনও বিধিনিষেধ নেই, কেবল অপ্রচার চলছে: অমিত শাহ'র দাবি
সেপ্টেম্বর ২৯, ২০১৯ ১৭:০৫ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন, কাশ্মীরে কোনও বিধিনিষেধ নেই এবং গোটা বিশ্ব জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা অপসারণকে সমর্থন করেছে।
-
কাশ্মীর ইস্যু: ইমরান খানের বক্তব্যের প্রতি মালয়েশিয়া ও চীনের সমর্থন
সেপ্টেম্বর ২৯, ২০১৯ ১২:৫৮পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ইস্যুতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম বার্ষিক অধিবেশনে যে বক্তব্য দিয়েছেন তার প্রতি সমর্থন ব্যক্ত করেছে মালয়েশিয়া ও চীন।
-
জম্মু-কাশ্মীরে তুমুল সংঘর্ষ: সেনা সদস্যসহ নিহত ৪
সেপ্টেম্বর ২৮, ২০১৯ ১৬:৫৮ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে তুমুল সংঘর্ষে এক সেনা সদস্যসহ ৪ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৩ গেরিলা রয়েছে। গুরুতর আহত হয়েছেন জম্মু-কাশ্মীর পুলিশের দুই জওয়ান। আজ (শনিবার) জম্মু-কাশ্মীরজুড়ে দুটি সংঘর্ষ ও একটি গ্রেনেড হামলার ঘটনা ঘটে।
-
জম্মু-কাশ্মীরে কর্মকর্তাসহ আধাসামরিক বাহিনীর ২ জওয়ানের আত্মহত্যা
সেপ্টেম্বর ২৮, ২০১৯ ১৪:২০ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মুতে আধাসামরিক বাহিনী ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তার সার্ভিস রাইফেল দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। অন্যদিকে, জম্মুর ডোডায় বিএসএফের এক জওয়ান গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন।
-
কারফিউ তুলে নিলে কাশ্মীরে রক্তগঙ্গা বয়ে যেতে পারে: ইমরান খানের হুঁশিয়ারি
সেপ্টেম্বর ২৮, ২০১৯ ০৯:৪৭পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে যে অমানবিক কারফিউ জারি করে রাখা হয়েছে তা তুলে নেয়ার পর সেখানে রক্তগঙ্গা বয়ে যেতে পারে।
-
শ্রীনগরের ঐতিহাসিক জামিয়া মসজিদে ৮ সপ্তাহ ধরে জুমা নামাজ বন্ধ
সেপ্টেম্বর ২৭, ২০১৯ ১৫:৩৫ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের ঐতিহাসিক জামিয়া মসজিদে ৮ সপ্তাহ ধরে জুমা নামাজ বন্ধ রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কাশ্মীর উপত্যকার বেশ কিছু বড় মসজিদসহ জামিয়া মসজিদে মুসুল্লিদের নামাজ পড়ার অনুমতি দেয়া হয়নি। ঐতিহাসিক জামিয়া মসজিদ, হজরতবাল দরগাহ মসজিদ, খানকাহ মাওলাতে একটানা অষ্টম শুক্রবার জুমা নামাজের আযান হয়নি।
-
কাশ্মীর থেকে বিধিনিষেধ প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করল আমেরিকা
সেপ্টেম্বর ২৭, ২০১৯ ১৩:৪৩কাশ্মীর থেকে বিধিনিষেধ প্রত্যাহারের জন্য ভারতের উপরে চাপ সৃষ্টি করল আমেরিকা। গতকাল (বৃহস্পতিবার) মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ এশিয়া বিভাগের শীর্ষ কর্মকর্তা অ্যালিস ওয়েলস ভারতকে দ্রুত কাশ্মীরে স্বাভাবিক অবস্থা ফেরানোর আহ্বান জানিয়ে বলেছেন, আমরা আশার করব খুব দ্রুত কাশ্মীরের অবস্থা স্বাভাবিক হবে। সেখানে সমস্ত বিধিনিষেধ উঠে যাবে এবং যাঁদের এখনও পর্যন্ত আটক করা হয়েছে, তাঁদের মুক্তি দেয়া হবে।’
-
কাশ্মীরে গণতন্ত্র নেই, মানুষ ভয় ও হতাশার মধ্যে আছে: গুলাম নবী আজাদ
সেপ্টেম্বর ২৬, ২০১৯ ১৫:৩৫জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবী আজাদ বলেছেন, জম্মু-কাশ্মীরে গণতন্ত্র নেই। মানুষজন ভয় ও হতাশার মধ্যে রয়েছেন। কাশ্মীরের মানুষদের মধ্যে যতটা হতাশা রয়েছে, ঠিক তেমনই জম্মুর মানুষদের মধ্যেও হতাশা বিরাজ করছে।
-
কাশ্মীর উপত্যকার পরিস্থিতি খুব খারাপ: গুলাম নবী আজাদ
সেপ্টেম্বর ২৫, ২০১৯ ০৯:১৩ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সিনিয়র নেতা ও রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবী আজাদ বলেছেন, কাশ্মীর উপত্যকার পরিস্থিতি খুব খারাপ। ছয় দিনের জম্মু-কাশ্মীর সফরে গিয়ে গতকাল (মঙ্গলবার) তিনি সাংবাদিকদের সামনে ওই মন্তব্য করেন।
-
পাকিস্তানের মদদে বালাকোটে ফের সন্ত্রাসী তৎপরতা দেখা গেছে: বিপিন রাওয়াত
সেপ্টেম্বর ২৩, ২০১৯ ১৬:২২পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে নতুন করে সন্ত্রাসীরা জড়ো হচ্ছে বলে মন্তব্য করেছেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত। আজ (সোমবার) চেন্নাইয়ে অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি ওই মন্তব্য করেন। তাঁর দাবি, কমপক্ষে পাঁচশ’ সন্ত্রাসী ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে।