-
‘কাশ্মীর মিশন’ নিয়ে আমেরিকা সফরে গেছেন ইমরান খান
সেপ্টেম্বর ২২, ২০১৯ ১৪:৫১এক সপ্তাহের সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গতকাল (শনিবার) আমেরিকা পৌঁছেছেন। এ সফরে তিনি কাশ্মীর ইস্যুকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন। এ কারণে বলা হচ্ছে- কাশ্মীর মিশন নিয়ে তিনি আমেরিকা গেছেন।
-
কাশ্মীরকে ভারতের সঙ্গে একীভূত করার ব্যাখ্যা চেয়েছে মার্কিন আদালত
সেপ্টেম্বর ২০, ২০১৯ ১৪:২৭আমেরিকার একটি আদালত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে জম্মু-কাশ্মীর রাজ্যকে ভারতের সঙ্গে একীভূত করে নেয়ার কারণ এবং সেখানে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের ব্যাখ্যা চেয়েছে। আদালত বলেছে আগামী ২১ দিনের মধ্যে নরেন্দ্র মোদিকে এই অভিযোগের ব্যাখ্যা দিতে হবে।
-
কাশ্মীর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন দুই মার্কিন এমপি
সেপ্টেম্বর ১৯, ২০১৯ ১০:৩৪কাশ্মীরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে উপত্যকায় নিষেধাজ্ঞা অপসারণের জন্য ভারত সরকারের প্রতি দাবি জানিয়েছেন মার্কিন এক এমপি। কংগ্রেস সদস্য অ্যান্টনি জি ব্রাউন বলেছেন, ‘কাশ্মীরে সাম্প্রতিক কার্যক্রম নিয়ে আমি খুব উদ্বিগ্ন। অঞ্চলটিকে সামরিকীকরণে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যাতে একটি ভুলের ফলে বিধ্বংসী পরিণতি ঘটতে পারে!’ ব্রাউন শক্তিশালী ‘হাউস আর্মড সার্ভিসেস কমিটি’র ভাইস-চেয়ারম্যান।
-
কাশ্মীরিরা ধীরে ধীরে মরছে, দম বন্ধ হয়ে আসছে: ইউসুফ তারিগামি
সেপ্টেম্বর ১৮, ২০১৯ ১০:০৮ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের সিপিএম নেতা ও সাবেক বিধায়ক মুহাম্মদ ইউসুফ তারিগামি বলেছেন, ‘আমরাও বাঁচতে চাই, আমাদেরও বাঁচার অধিকার আছে।’ গতকাল (মঙ্গলবার) নয়াদিল্লিতে দলীয় কার্যালয়ে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি ওই মন্তব্য করেন।
-
'কাশ্মীর স্বাভাবিক হলে ফারুক আব্দুল্লাহকে আটকে রাখা হয়েছে কেন?'
সেপ্টেম্বর ১৭, ২০১৯ ১৫:০২ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সিনিয়র নেতা ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বল কেন্দ্রীয় সরকারের উদ্দেশে বলেছেন, কাশ্মীরের পরিস্থিতি যদি স্বাভাবিক হয় তাহলে ফারুক আব্দুল্লাহকে আটকে রাখা হয়েছে কেন? আজ (মঙ্গলবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ওই মন্তব্য করেছেন। জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ডা. ফারুক আব্দুল্লাহ এমপিকে সম্প্রতি কঠোর জননিরাপত্তা আইনে আটক করা হয়েছে।
-
কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ জননিরাপত্তা আইনে আটক, ক্ষুব্ধ ওয়াইসি
সেপ্টেম্বর ১৬, ২০১৯ ১৫:০৬ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের প্রধান ডা. ফারুক আব্দুল্লাহ এমপিকে জননিরাপত্তা আইনে (পিএসএ) আটক করা হয়েছে। এই প্রথম কোনও সাবেক মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পিএসএ প্রয়োগ করা হল। ওই ঘটনার তীব্র নিন্দা করেছেন মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন বা ‘মিম’ প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি।
-
কাশ্মীরে ত্রাণ বিতরণের অনুমতি চেয়ে ভারত ও পাকিস্তানের কাছে ইরানের চিঠি
সেপ্টেম্বর ১৪, ২০১৯ ১৪:৩৭কাশ্মীরে ত্রাণ সরবরাহের অনুমতি চেয়ে ভারত ও পাকিস্তানকে চিঠি দিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।
-
কাশ্মীর সীমান্ত পার হতে আমার ডাকের অপেক্ষায় থাকুন: ইমরান খান
সেপ্টেম্বর ১৪, ২০১৯ ০৮:৩৮পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আজাদ কাশ্মীরের জনগণকে উদ্দেশ করে বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন পর্যন্ত আপনারা অপেক্ষা করুন এরপর প্রয়োজনে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে প্রবেশ করতে হবে। এজন্য সময়মতো আমি আপনাদের ডাক দেবো।
-
কাশ্মীর নিয়ে সরকার মিথ্যাচার করছে, সব ঠিক থাকলে কারফিউ কেন: দিগ্বিজয় সিং
সেপ্টেম্বর ১৪, ২০১৯ ০৮:৩৭ভারতের মধ্য প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের সিনিয়র নেতা দিগ্বিজয় সিং বলেছেন, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে কাশ্মীরে পরিস্থিতি স্বাভাবিক আছে। কিন্তু সবকিছু যদি স্বাভাবিক থাকে তাহলে কারফিউ পরিস্থিতি হতো না।
-
কাশ্মীরে পিডিপি নেতার নিরাপত্তা কর্মকর্তার রাইফেল ছিনতাই, কারফিউ জারি
সেপ্টেম্বর ১৩, ২০১৯ ১৫:১০ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে অজ্ঞাত ব্যক্তিরা পিডিপি নেতার নিরাপত্তা কর্মকর্তার কাছ থেকে একে-৪৭ রাইফেল ছিনিয়ে নিয়ে গেছে। আজ (শুক্রবার) কিশতেওয়াড়ের পিডিপি নেতা শেখ নাসিরের নিরাপত্তা পরিসেবা কর্মকর্তার কাছ থেকে রাইফেল কেড়ে নেওয়া হয়েছে।