-
আজাদ কাশ্মির উদ্ধারের জন্য ভারতীয় সেনাবাহিনী প্রস্তুত: জেনারেল রাওয়াত
সেপ্টেম্বর ১৩, ২০১৯ ১০:৫৫ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত বলেছেন, পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মিরকে উদ্ধারের জন্য নয়াদিল্লির সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। অবশ্য এ বিষয়ে ভারত সরকারকে সিদ্ধান্ত নিতে হবে বলেও জানান তিনি।
-
কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ: জমিয়তে উলামায়ে হিন্দ
সেপ্টেম্বর ১২, ২০১৯ ১২:১৩ভারতের জমিয়তে উলামা’র পক্ষ থেকে ‘কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ’ এবং সমস্ত কাশ্মীরি আমাদের দেশবাসী বলে মন্তব্য করেছে। আজ (বৃহস্পতিবার) নয়াদিল্লিতে আয়োজিত বৈঠকে এ সংক্রান্ত এক প্রস্তাব পাস করা হয়েছে।
-
কাশ্মীরে মানবিক সংকট নিরসনে পাকিস্তানসহ ৫০ দেশের দাবি
সেপ্টেম্বর ১১, ২০১৯ ১৩:১০ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে সৃষ্ট মানবিক সংকট নিরসনের জন্য পাকিস্তানসহ বিশ্বের ৫০টি দেশ জাতিসংঘের কাছে দাবি জানিয়েছে। একইসঙ্গে এসব দেশ জম্মু-কাশ্মীরকে ভারতের সঙ্গে একীভূত করে নেয়ার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে।
-
ভারতে শোকাবহ আশুরা পালিত: শোকমিছিল বেরোতে পারেনি কাশ্মীরে
সেপ্টেম্বর ১০, ২০১৯ ১৫:১২ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার নারিকেল বেড়িয়াতে যথাযথ মর্যাদায় শোকাবহ আশুরা পালিত হয়েছে। আজ (মঙ্গলবার) প্রবল বর্ষণের মধ্যে ইতিহাস খ্যাত সাইয়্যেদ মীর নিসারআলী ওরফে তিতুমীরের স্মৃতিবিজড়িত নারিকেল বেড়িয়ায় আশুরাকে কেন্দ্র করে বাদুড়িয়া, স্বরূপনগর, বসিরহাট, দেগঙ্গা প্রভৃতি থানা এলাকা থেকে হাজার হাজার মানুষ সমবেত হন।
-
কাশ্মীর পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ জাতিসঙ্ঘের মানবাধিকার কাউন্সিলের
সেপ্টেম্বর ০৯, ২০১৯ ১৬:০৭জাতিসঙ্ঘের মানবাধিকার কাউন্সিলের প্রধান মিশেল ব্যাচেলেট কাশ্মীর পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আজ (সোমবার) তিনি বলেন, গতমাসে জম্মু- কাশ্মীরের বিশেষ মর্যাদাকে বাতিল করে দেয়ার পরে কেন্দ্রীয় সরকার যেভাবে সে রাজ্যে কঠোর বিধিনিষেধ আরোপ করে রেখেছে সেসম্পর্কে তিনি 'গভীরভাবে উদ্বিগ্ন'।
-
কাশ্মীরে 'কবরের শান্তি' বিরাজ করছে: ভানু সরকার
সেপ্টেম্বর ০৮, ২০১৯ ১৬:৩১কাশ্মীরে ‘কবরের শান্তি’ বিরাজ করছে বলে মন্তব্য করলেন ভারতের পশ্চিমবঙ্গের ‘বন্দি মুক্তি কমিটি’র সম্পাদক মণ্ডলীর সদস্য ভানু সরকার। আজ (রোববার) রেডিও তেহরানকে দেয়া সাক্ষাৎকারে তিনি ওই মন্তব্য করেন।
-
আশুরার আগেভাগে কাশ্মীরে ফের নিষেধাজ্ঞা জারি, লালচক সিল
সেপ্টেম্বর ০৮, ২০১৯ ১৪:৫৮কাশ্মীরে মহররমে আশুরার শোক মিছিল ঠেকাতে শ্রীনগরসহ কাশ্মীরের অনেক জায়গায় কারফিউয়ের মতো বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আজ (রোববার) প্রশাসনের পক্ষ থেকে ওই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। কর্মকর্তারা অবশ্য বিধিনিষেধ আরোপের কোনও কারণ উল্লেখ করেননি।
-
কাশ্মীরে সেনাবাহিনীর অত্যাচারের কোনও প্রশ্নই নেই: ডোভালের দাবি
সেপ্টেম্বর ০৮, ২০১৯ ০৮:৪১ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বলেছেন, কাশ্মীরে সেনাবাহিনীর অত্যাচারের কোনও প্রশ্নই নেই। রাজ্যে পুলিশ ও কিছু কেন্দ্রীয় বাহিনী সার্বজনিক ব্যবস্থা সামালাচ্ছে। সেনাবাহিনী সেখানে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়ার জন্য আছে। গতকাল (শনিবার) নয়াদিল্লীতে এক সংবাদ সম্মেলনে অজিত ডোভাল ওই মন্তব্য করেছেন।
-
ভারতের প্রেসিডেন্টকেও আকাশসীমা ব্যবহার করতে দেবে না পাকিস্তান
সেপ্টেম্বর ০৮, ২০১৯ ০২:১৭ভারতের প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করার যে অনুমতি চেয়েছিলেন ইসলামাবাদ তা প্রত্যাখ্যান করেছে। নয়াদিল্লি ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের অধিবাসীদের বিশেষ ক্ষমতা বাতিল করার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যখন তীব্র উত্তেজনা বিরাজ করছে তখন এ ঘটনা ঘটল।
-
কাশ্মীরে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন; আমেরিকার উদ্বেগ
সেপ্টেম্বর ০৭, ২০১৯ ১৫:৩০ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে তথ্য ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রাখার বিরোধিতা করেছে আমেরিকা। দেশটি বলেছে, সেখানকার পরিস্থিতি জানতে ভারতকে অবশ্যই এ অবস্থার অবসান ঘটাতে হবে।