আজাদ কাশ্মির উদ্ধারের জন্য ভারতীয় সেনাবাহিনী প্রস্তুত: জেনারেল রাওয়াত
সেপ্টেম্বর ১৩, ২০১৯ ১০:৫৫ Asia/Dhaka
ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত বলেছেন, পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মিরকে উদ্ধারের জন্য নয়াদিল্লির সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। অবশ্য এ বিষয়ে ভারত সরকারকে সিদ্ধান্ত নিতে হবে বলেও জানান তিনি।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে আলাপ করার সময় এ কথা বলেন তিনি। তিনি বলেন, নয়াদিল্লি সরকারের নির্দেশ অনুসারে ভারতীয় সেনাবাহিনী কাজ করবে তবে আজাদ কাশ্মিরকে উদ্ধারের জন্য সেনাবাহিনী সব সময় প্রস্তুত রয়েছে।
এর আগে ভারতীয় কেন্দ্রীয়মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু এবং কাশ্মিরের অংশবিশেষ উদ্ধার করে তাকে ভারতে অংশ করাই নয়াদিল্লি সরকারের পরবর্তী কার্যসূচি।#
পার্সটুডে/মূসা রেজা/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ