‘কাশ্মীর মিশন’ নিয়ে আমেরিকা সফরে গেছেন ইমরান খান
https://parstoday.ir/bn/news/world-i73882-কাশ্মীর_মিশন’_নিয়ে_আমেরিকা_সফরে_গেছেন_ইমরান_খান
এক সপ্তাহের সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গতকাল (শনিবার) আমেরিকা পৌঁছেছেন। এ সফরে তিনি কাশ্মীর ইস্যুকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন। এ কারণে বলা হচ্ছে- কাশ্মীর মিশন নিয়ে তিনি আমেরিকা গেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২২, ২০১৯ ১৪:৫১ Asia/Dhaka
  • নিউ ইয়র্কে পৌঁছালে ইমরান খানতে অভ্যর্থনা জানান পাক রাষ্ট্রদূত মালিহা লোদি ও অন্য শীর্ষ কর্মকর্তারা
    নিউ ইয়র্কে পৌঁছালে ইমরান খানতে অভ্যর্থনা জানান পাক রাষ্ট্রদূত মালিহা লোদি ও অন্য শীর্ষ কর্মকর্তারা

এক সপ্তাহের সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গতকাল (শনিবার) আমেরিকা পৌঁছেছেন। এ সফরে তিনি কাশ্মীর ইস্যুকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন। এ কারণে বলা হচ্ছে- কাশ্মীর মিশন নিয়ে তিনি আমেরিকা গেছেন।

আমেরিকা সফরের সময় ইমরান খান নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম বার্ষিক অধিবেশনে প্রথমবারের মতো বক্তৃতা করবেন। বক্তৃতায় তিনি জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়ার ব্যাপারে ভারত সরকারের সিদ্ধান্তের ওপর বিশেষ গুরুত্ব দেবেন। আগামী শুক্রবার পাক প্রধানমন্ত্রী ইমরান খান জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য রাখবেন। এ সময় তিনি গোলযোগপূর্ণ কাশ্মীরের ব্যাপারে পাকিস্তানের দৃষ্টিভঙ্গি এবং অবস্থান তুলে ধরবেন।

কাশ্মীর স্টাডি গ্রুপের প্রতিষ্ঠাতার সঙ্গে বৈঠকে করেছেন ইমরান খান

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য রাখার পাশাপাশি ইমরান খান বিশ্বের বিভিন্ন নেতার সঙ্গেও কাশ্মীর ইস্যুতে আলোচনা করবেন। এ সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। গত দুই মাসের মধ্যে এটি হবে ট্রাম্পের সঙ্গে ইমরান খানের দ্বিতীয় বৈঠক।

এর আগে গত ২২ জুলাই ইমরান খান হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছিলেন। এছাড়া ইমরান খান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে যোগ দেবেন।

এসব বৈঠকের পাশাপাশি বিশ্বের কয়েকটি গুরুত্বপূর্ণ মানবাধিকার সংস্থার সঙ্গেও ইমরান খান বৈঠক করবেন। এ সফরে পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি ইমরান খানের সঙ্গে রয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/২২