-
কাশ্মির মধ্যস্থতা ইস্যু: প্রেসিডেন্ট ট্রাম্প মনগড়া কথা বলেন না- ল্যারি কাডলো
জুলাই ২৪, ২০১৯ ০৮:২৩কাশ্মির সংকট নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতা সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে ভারত ও আমেরিকার মধ্যে অস্বস্তি বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে ট্রাম্পের আর্থিক পরামর্শদাতা ল্যারি কাডলো বলেছেন, ‘প্রেসিডেন্ট মনগড়া কথা বলেন না।’ তার ওই মন্তব্যের ফলে বিষয়টি নয়া মাত্রা পেয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
-
কাশ্মির সম্পর্কে ট্রাম্পের দাবি সত্য হলে মোদি বিশ্বাসঘাতকতা করেছেন: রাহুল
জুলাই ২৩, ২০১৯ ১২:৫৯ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী বলেছেন, কাশ্মির সম্পর্কে যদি প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি সত্য হয় তাহলে প্রধানমন্ত্রী মোদি দেশের স্বার্থের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।
-
বিতর্কিত মন্তব্য করে পিছু হঠলেন জম্মু-কাশ্মিরের গভর্নর সত্যপাল মালিক
জুলাই ২২, ২০১৯ ১২:১০জম্মু-কাশ্মিরের গভর্নর সত্যপাল মালিক হত্যা সংক্রান্ত বিতর্কিত মন্তব্য করে অবশেষে পিছু হঠতে বাধ্য হয়েছেন। তার এসংক্রান্ত মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন রাজ্যটির সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের ভাইস-প্রেসিডেন্ট ওমর আব্দুল্লাহ। পাল্টা মন্তব্য করে ফের বিতর্কে জড়ান গভর্নর সত্যপাল মালিক। শেষমেশ আজ (সোমবার) গভর্নর বলেছেন, রাগের বশে ওই মন্তব্য করে ফেলেছি।
-
কাশ্মির নিয়ে জাতিসংঘ মানবাধিকার কমিশনের রিপোর্টের প্রতিবাদ জানালো ভারত
জুলাই ০৯, ২০১৯ ১২:২০কাশ্মিরে মানবাধিকার লঙ্ঘন প্রসঙ্গে জাতিসংঘের পক্ষ থেকে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। জাতিসংঘের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘কাশ্মিরি জনতার ভবিষ্যৎ নির্ধারণের অধিকার আন্তর্জাতিক আইনে স্বীকৃত এবং ভারতের উচিত ওই অধিকারকে সম্মান জানানো।’
-
বুরহান ওয়ানির মৃত্যুবার্ষিকীতে কাশ্মিরে বনধ পালিত, নিষেধাজ্ঞা কার্যকর
জুলাই ০৮, ২০১৯ ১৪:৩৪ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে হিজবুল মুজাহিদীন কমান্ডার বুরহান ওয়ানির তৃতীয় মৃত্যুবার্ষিকীতে সর্বাত্মক বনধ পালিত হয়েছে। আজ (সোমবার) বনধকে কেন্দ্র করে জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। হুররিয়াত কনফারেন্স প্রধান সাইয়্যেদ আলী শাহ গিলানী, মীরওয়াইজ ওমর ফারুক ও মুহাম্মাদ ইয়াসীন মালিকের সমন্বিত যৌথ প্রতিরোধ নেতৃত্বের পক্ষ থেকে ওই বনধের ডাক দেয়া হয়।
-
কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে 'বন্দুকযুদ্ধ' ১ গেরিলা নিহত, বন্ধ ইন্টারনেট
জুন ৩০, ২০১৯ ১০:১৪ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে 'বন্দুকযুদ্ধ' এক গেরিলা নিহত হয়েছে। আজ (রোববার) মধ্য কাশ্মিরের বাডগাম জেলার চাদুরা এলাকার ওই ঘটনায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ইন্টারনেট পরিসেবা বন্ধ রাখা হয়েছে। যেকোনো প্রকারের বিক্ষোভের আশঙ্কায় ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত জওয়ান মোতায়েন করা হয়েছে।
-
কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১ গেরিলা নিহত, বন্ধ ইন্টারনেট
জুন ২৮, ২০১৯ ১২:২৩জম্ম-কাশ্মিরের বাডগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১ গেরিলা নিহত হয়েছে। আজ (শুক্রবার) ওই ঘটনাকে কেন্দ্র করে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সংশ্লিষ্ট এলাকায় মোবাইল ইন্টারনেট পরিসেবা বন্ধ রাখা হয়েছে।
-
কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ৪ গেরিলা নিহত
জুন ২৩, ২০১৯ ১১:৩০ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ৪ গেরিলা নিহত হয়েছে। আজ (রোববার) দক্ষিণ কাশ্মিরের সোপিয়ান জেলার কীগাম এলাকায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে গেরিলারা নিহত হয়।
-
পাকিস্তানের সতর্কবার্তার পরই কাশ্মিরে আইইডি বিস্ফোরণ: দুই সেনা নিহত
জুন ১৮, ২০১৯ ০৮:৩২ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে দুই সেনা সদস্য নিহত ও দুই বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।
-
জম্মু-কাশ্মিরে বন্দুকযুদ্ধে ২ গেরিলা ও ১ সেনা কর্মকর্তা নিহত
জুন ১৭, ২০১৯ ১২:২২ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে সংঘর্ষে সেনাবাহিনীর এক মেজর ও দুই গেরিলা নিহত হয়েছে। এছাড়া দুই সেনা জওয়ান আহত হয়েছেন। আজ (সোমবার) দক্ষিণ কাশ্মিরের আচাবল এলাকায় উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে হতাহতের এই ঘটনা ঘটে।