-
পাকিস্তানের ইঙ্গিতে কাশ্মিরের অনন্তনাগে আত্মঘাতী হামলা হয়েছে: সত্যপাল মালিক
জুন ১৩, ২০১৯ ১৬:৩৪জম্মু-কাশ্মিরের রাজ্যপাল সত্যপাল মালিক বলেছেন, অনন্তনাগে সন্ত্রাসী হামলার নেপথ্যে রয়েছে পাকিস্তান৷ গতকাল (বুধবার) সন্ত্রাসী হামলায় আধাসামরিক বাহিনী সিআরপিএফের পাঁচ জওয়ান নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আজ (বৃহস্পতিবার) তিনি এসংক্রান্ত মন্তব্য করেন।
-
জম্মু-কাশ্মিরে গেরিলা হামলায় সিআরপিএফের কর্মকর্তাসহ নিহত ৫
জুন ১২, ২০১৯ ১৬:৩৯ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের অনন্তনাগ জেলায় গেরিলাদের গুলিতে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী সিআরপিএফের কর্মকর্তাসহ ৫ জওয়ান নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় এক গেরিলাও নিহত হয়েছে। ওই ঘটনায় আরশাদ আহমেদ খান নামে জম্মু-কাশ্মির পুলিশের এক কর্মকর্তা ও স্থানীয় এক বাসিন্দা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
-
কাশ্মিরে ‘বন্দুকযুদ্ধে’ ২ গেরিলা ও পাক বাহিনীর গুলিতে ১ ভারতীয় সেনা নিহত
জুন ১১, ২০১৯ ০৯:০০ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই গেরিলা নিহত হয়েছে। আজ (মঙ্গলবার) সকালে দক্ষিণ কাশ্মিরের সোপিয়ান জেলার আওনীরা এলাকায় সংঘর্ষে দুই গেরিলা নিহত হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে সোপিয়ান জেলায় ইন্টারনেট পরিসেবা স্থগিত রাখা হয়েছে।
-
কাশ্মিরে শিশু আসিফা গণধর্ষণ ও হত্যা মামলায় দোষীদের সাজা ঘোষণা
জুন ১০, ২০১৯ ১৫:৫২ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের কাঠুয়ায় ৮ বছরের এক শিশুকে গণধর্ষণ ও হত্যা মামলায় দোষীদের সাজা ঘোষণা ঘোষণা করেছে পাঠানকোট বিশেষ আদালত। আজ (সোমবার) এ ব্যাপারে ৬ জনকে প্রথমে দোষী সাব্যস্ত করে আদালত। পরে তাদের বিরুদ্ধে সাজা ঘোষণা করা হয়।
-
জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৪ গেরিলা নিহত, আহত ২ পুলিশ
জুন ০৭, ২০১৯ ১২:৪৮ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৪ গেরিলা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৪ ঘণ্টা আগে গেরিলাবাহিনীতে যোগ দেয়া ২ বিশেষ পুলিশ কর্মকর্তা (এসপিও) রয়েছেন। আজ (শুক্রবার) দক্ষিণ কাশ্মিরের পাঞ্জারান লসসিপোরা এলাকায় উভয়পক্ষের মধ্যে বন্দুক যুদ্ধে গেরিলারা নিহত হন।
-
ভারত-পাক সীমান্তে ৪১৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে ১৪ হাজার বাঙ্কার
জুন ০৬, ২০১৯ ১০:০৬জম্মু-কাশ্মিরের ভারত-পাকিস্তান সীমান্তে ৪১৫ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে ১৪ হাজার ৪০০টি বাঙ্কার। বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রোজেক্ট (বিএডিপি) প্রকল্পে ওই কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
-
জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২ গেরিলা নিহত
জুন ০৩, ২০১৯ ১২:১৩ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই গেরিলা নিহত হয়েছেন। আজ (সোমবার) ভোরে নিরাপত্তা বাহিনীর জওয়ানদের উপরে আচমকা গুলিবর্ষণ করে। এসময় জওয়ানদের পাল্টা গুলিবর্ষণে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে ২ গেরিলা নিহত হন।
-
কাশ্মিরে শবেকদরে রাতভর পাথর নিক্ষেপ, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ
জুন ০২, ২০১৯ ১২:৪৩কাশ্মির উপত্যকায় লাইলাতুল কদরে রাতভর সহিংস ঘটনা ঘটেছে। গতকাল (শনিবার) দিবাগত রাতে শবেকদরের বিশেষ মুহূর্তে কাশ্মির উপত্যকার বেশ কয়েকটি এলাকায় পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। পুলিশের এক কর্মকর্তা সূত্রে প্রকাশ, শনিবার রাত ১১ টার সময় দক্ষিণ কাশ্মিরের অনন্তনাগ শহরে যুবকদের একটি দল আচমকা পাথর নিক্ষেপ শুরু করে। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে এসময় কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করতে হয়।
-
জম্মু-কাশ্মিরে ৩ গেরিলা নিহত, প্রতিবাদে সোপোরে বনধ পালিত
মে ৩১, ২০১৯ ১২:০৩ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে 'বন্দুকযুদ্ধে' তিন গেরিলা নিহত হয়েছে। ওই ঘটনাকে কেন্দ্র করে আজ (শুক্রবার) উত্তর কাশ্মিরের সোপোরে সর্বাত্মক বনধ পালিত হয়েছে। বনধকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকার দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
-
কাশ্মিরে সংঘর্ষ: লাঠি-গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ, আহত ৬৫
মে ২৯, ২০১৯ ১৪:১৮ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনী ও বেসামরিক জনতার মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৬৫ জন আহত হয়েছে। আজ (বুধবার) দক্ষিণ কাশ্মিরের তাজিপোরা, কুলগামে নিরাপত্তা বাহিনী মারমুখী জনতাকে নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করা, কাঁদানে গ্যাস নিক্ষেপ, পেলেট গান ব্যবহারের পাশপাশি শূন্যে গুলি ছুঁড়লে ৫৮ জন বেসামরিক ব্যক্তি আহত হন। এসময় নিরাপত্তা বাহিনীর ৭ জওয়ানও আহত হন।