-
জম্মু-কাশ্মিরে ‘বন্দুকযুদ্ধে’ ৩ গেরিলা নিহত, জানাজায় মানুষের ঢল
জানুয়ারি ০৪, ২০১৯ ১২:০০ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত তিন গেরিলার জানাজায় কয়েক হাজার মানুষ অংশ নিয়েছেন। আজ (শুক্রবার) মানুষজনের উপচেপড়া ভিড়ের ফলে কমপক্ষে চার দফায় জানাজা অনুষ্ঠিত হয়। এসময় এক গেরিলাকে গানস্যালুট দিয়ে শেষ বিদায় জানান তার সহযোগীরা।
-
জম্মু-কাশ্মিরে ২০১৮ সালে ৩১১ গেরিলা ও ৮০ নিরাপত্তাকর্মী নিহত
জানুয়ারি ০১, ২০১৯ ০৮:৪৩ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গত একবছরে (২০১৮ সালে) ৩১১ জন গেরিলা সদস্য নিহত হয়েছে। সেনাবাহিনীর লে. জেনারেল অনিল কুমার ভাট গতকাল (সোমবার) গণমাধ্যমকে ওই তথ্য জানিয়েছেন। নিরাপত্তা বাহিনীর মধ্যে অসাধারণ সমন্বয় ও অপারেশনের স্বাধীনতার ফলেই ওই 'সাফল্য' বলে তিনি মন্তব্য করেছেন।
-
দক্ষিণ কাশ্মিরকে যুদ্ধক্ষেত্রে পরিণত হতে দেবো না: মেহবুবা মুফতি
ডিসেম্বর ৩১, ২০১৮ ১৩:৪৭ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতি বলেছেন, দক্ষিণ কাশ্মিরকে যুদ্ধক্ষেত্রে পরিণত হতে দেবো না। পুলওয়ামাতে সন্দেহভাজন এক গেরিলার পরিবারের সদস্যদের পুলিশি নিগ্রহের অভিযোগকে কেন্দ্র করে তিনি ওই মন্তব্য করেন।
-
কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৪ গেরিলা নিহত
ডিসেম্বর ২৯, ২০১৮ ১৮:০৩ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে চার গেরিলা নিহত হয়েছেন। আজ (শনিবার) দক্ষিণ কাশ্মিরের পুলওয়ামা জেলার হানজান এলাকায় যৌথবাহিনী ও গেরিলাদের মধ্যে বন্দুকযুদ্ধে চার গেরিলা নিহত হন।
-
কাশ্মিরে ২ সেনা কর্মকর্তাসহ নিহত ৮, অস্ত্র ও গুলি উদ্ধার
ডিসেম্বর ২২, ২০১৮ ১৫:২৮ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ছয় গেরিলা নিহত হয়েছেন। পুলওয়ামা জেলার ত্রালে আজ (শনিবার) সকালে যৌথবাহিনী ঘেরাও ও তল্লাশি অভিযান চালানোর সময় উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে গেরিলারা নিহত হন।
-
কাশ্মিরের ঘটনাকে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সঙ্গে তুলনা
ডিসেম্বর ২১, ২০১৮ ০৯:২১ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে সম্প্রতি নিরাপত্তা বাহিনীর গুলিতে সাত বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার ঘটনাকে তীব্র কটাক্ষ করেছেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মার্কণ্ডেয় কাটজু। তিনি ওই ঘটনাকে ব্রিটিশ শাসনামলে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সঙ্গে তুলনা করেছেন।
-
জম্মু-কাশ্মিরে ফের প্রেসিডেন্টের শাসন জারি, দ্রুত নির্বাচনের দাবি জানালেন ফারুক আবদুল্লাহ
ডিসেম্বর ২০, ২০১৮ ১৪:১৯জম্মু-কাশ্মিরে বুধবার মধ্যরাত থেকে প্রেসিডেন্টের শাসন জারি হয়েছে। রাজ্যটিতে ২২ বছর পরে পুনরায় সেখানে প্রেসিডেন্টের শাসন কার্যকর হয়েছে। সেখানে গতকাল (বুধবার) ছয় মাসের গভর্নরের শাসন শেষ হয়েছে।
-
কাশ্মিরে প্রেসিডেন্টের শাসন জারি করতে যাচ্ছে ভারত
ডিসেম্বর ১৯, ২০১৮ ১৭:২২ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে প্রেসিডেন্টের শাসন জারি করতে যাচ্ছে নয়া দিল্লি। কাশ্মির উপত্যকায় সাম্প্রতিক গোলযোগের জের ধরে এ পদক্ষেপ নিতে যাচ্ছে ভারত সরকার। ভারতের ইকনোমিক টাইমসের বরাত দিয়ে পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন এ খবর দিয়েছে। আজ (বুধবার) কাশ্মিরে গভর্নরের শাসন শেষ হচ্ছে।
-
কাশ্মির ইস্যুতে বাজপেয়ী-মোদির পার্থক্য আসমান-জমিন: মেহবুবা মুফতি
ডিসেম্বর ১৮, ২০১৮ ১২:৪৮ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহেবুবা মুফতি বলেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী ও বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আসমান-জমিন পার্থক্য রয়েছে। বাজপেয়ী যখন কোনও সিদ্ধান্ত নিতেন নির্বাচনের কথা ভাবতেন না। কিন্তু মোদি সবসময়ই নির্বাচনে জয়ের কথা ভাবেন।’ তিনি গতকাল (সোমবার) রাতে ‘আজতক’ হিন্দি নিউজ চ্যানেলে দেয়া বিশেষ সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন।
-
কাশ্মির উপত্যকায় বনধের ফলে জনজীবন বিপর্যস্ত, ১৪৪ ধারা জারি
ডিসেম্বর ১৬, ২০১৮ ১৫:৩৫ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের যৌথ প্রতিরোধ নেতৃত্বের ডাকা বনধের ফলে উপত্যকাজুড়ে জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। আজ (রোববার) বনধকে কেন্দ্র করে দক্ষিণ কাশ্মিরের পুলওয়ামা জেলার ছয়টি থানা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।