-
খাশোগি হত্যার বিষয়ে সত্য প্রকাশ করবেন এর্দোগান
অক্টোবর ২১, ২০১৮ ২৩:১৯সৌদি আরবের সরকার বিরোধী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের বিষয়ে সব সত্য প্রকাশ করার প্রতিশ্রুতি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান। এ ক্ষেত্রে কোনো ধরণের রাখঢাক করা হবে না বলে তিনি জানিয়েছেন।
-
খাশোগিকে হত্যার সৌদি ব্যাখ্যা গ্রহণ করে নি আন্তর্জাতিক সমাজ
অক্টোবর ২১, ২০১৮ ১৩:৩২তুরস্কের ইস্তাম্বুলস্থ সৌদি কনস্যুলেটের ভেতরে রাজতন্ত্র-বিরোধী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের বিষয়ে রিয়াদের পক্ষ থেকে যে ব্যাখ্যা দেয়া হয়েছে তাতে আন্তর্জাতিক সমাজ সন্তুষ্ট হতে পারেনি।
-
সুস্পষ্টভাবে বলুন কি হয়েছে: সৌদির প্রতি জার্মানির আহ্বান
অক্টোবর ২১, ২০১৮ ০৩:০৭তুরস্কের ইস্তাম্বুলস্থ সৌদি কনস্যুলেটের ভেতরে রাজতন্ত্র-বিরোধী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে জার্মানি। সেইসঙ্গে খাশোগির হত্যাকাণ্ডের ব্যাপারে সৌদি আরব শুক্রবার যে ব্যাখ্যা দিয়েছে তাকে ‘অপর্যাপ্ত’ আখ্যায়িত করে সঠিক তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছে বার্লিন।
-
ইরানের মোকাবেলায় সৌদি আরবকে প্রয়োজন: ডোনাল্ড ট্রাম্প
অক্টোবর ২০, ২০১৮ ০৯:৩৭মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে ভারসাম্য রক্ষাকারী শক্তি হিসেবে কাজ করছে সৌদি আরব। সে কারণে ইরানের মোকাবেলায় সৌদি আরবের প্রয়োজন রয়েছে।
-
খাশোগি হত্যার স্বীকারোক্তির ব্যাপারে তাৎক্ষণিক আন্তর্জাতিক প্রতিক্রিয়া
অক্টোবর ২০, ২০১৮ ০৩:৫৫সৌদি আরবের পক্ষ থেকে রাজতন্ত্র-বিরোধী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নেয়ার পর এ ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। একইসঙ্গে এ ব্যাপারে হোয়াইট হাউজ’সহ অন্যান্য মার্কিন কর্মকর্তার প্রতিক্রিয়া পাওয়া গেছে।
-
খাশোগি হত্যা: সৌদির ওপর নিষেধাজ্ঞা দিতে পারে আমেরিকা
অক্টোবর ২০, ২০১৮ ০৩:১০মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সৌদি সরকার-বিরোধী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডে রিয়াদের হাত থাকার বিষয়টি প্রমাণিত হলে রাজতান্ত্রিক দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে ওয়াশিংটন। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ আভাস দেন ট্রাম্প।
-
অবশেষে খাশোগিকে হত্যা করার কথা স্বীকার করল সৌদি আরব
অক্টোবর ২০, ২০১৮ ০২:৪৬রাজতান্ত্রিক সৌদি সরকার শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দেশটির সরকার-বিরোধী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করার কথা স্বীকার করেছে। দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন ‘প্রাথমিক তদন্তের’ বরাত দিয়ে জানিয়েছে, ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে ‘এক মারামারির ঘটনায়’ খাশোগি নিহত হয়েছেন।
-
খাশোগির সন্দেহভাজন খুনিদের বিষয়ে নতুন তথ্য প্রকাশ
অক্টোবর ১৯, ২০১৮ ১৫:২৭সৌদি আরবের সরকারবিরোধী সাংবাদিক জামাল খাশোগি নিখোঁজের সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের নতুন তথ্য ও ছবি প্রকাশ করেছে তুর্কি দৈনিক সাবাহ। বার্তা সংস্থা 'ফার্স' আজ (শুক্রবার) এ খবর দিয়েছে।
-
খাশোগি হত্যা: রিয়াদ সম্মেলন বয়কটের সিদ্ধান্ত নিল আমেরিকা ও ব্রিটেন
অক্টোবর ১৯, ২০১৮ ০৪:১৭মার্কিন ও ব্রিটিশ সরকার সৌদি আরবের রাজধানী রিয়াদে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় বিনিয়োগ বিষয়ক সম্মেলন বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। তুরস্কের ইস্তাম্বুলস্থ সৌদি দূতাবাসে দেশটির সরকার বিরোধী সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের আশঙ্কা প্রবল হওয়ার পর এ সিদ্ধান্ত নিল ওয়াশিংটন ও লন্ডন।
-
প্রথমবারের মতো খাশোগি হত্যার বিষয়টি মেনে নিলেন ট্রাম্প
অক্টোবর ১৯, ২০১৮ ০৩:৫৭মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো সৌদি সরকার বিরোধী সাংবাদিক জামা খাশোগির হত্যাকাণ্ডের বিষয়টি মেনে নিয়েছেন। তিনি হুমকি দিয়ে বলেছেন, যারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে কঠোর পরিণতি ভোগ করতে হবে।