-
সৌদির কাছে বিক্রি হচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেড
অক্টোবর ১৬, ২০১৮ ১৬:১৬ব্রিটেনের শীর্ষ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান কিনে নেয়ার চেষ্টা করছেন বলে গতকাল (সোমবার) যে খবর বের হয়েছে তা নাকচ করে দিয়েছে ক্লাবটি। সাংবাদিক জামাল খাশোগি নিখোঁজের ঘটনায় যখন যুবরাজ বিন সালমানকে ঘিরে নানা কেলেংকারির কথা শোনা যাচ্ছে তখন ম্যানইউ বিক্রির খবরকে গুজব বলা তার জন্য আরেক ধরনের বিপর্যয়।
-
সৌদি কনস্যুলেটে তল্লাশি শেষ; নমুনা সংগ্রহ করলো তুর্কি পুলিশ
অক্টোবর ১৬, ২০১৮ ১৫:৩৮তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে তুর্কি ও সৌদি তদন্ত দলের তল্লাশি শেষ হয়েছে। সৌদি আরবের সরকার বিরোধী নিখোঁজ সাংবাদিক জামাল খাশোগিকে খুঁজতেই সেখানে তল্লাশি চালানো হয়। প্রায় ৯ ঘণ্টা খুঁটিয়ে খুঁটিয়ে তল্লাশি চালানোর পর মঙ্গলবার সকালে কনস্যুলেট থেকে বের হন তুর্কি তদন্তকারীরা।
-
খাশোগি হত্যা: সৌদি সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
অক্টোবর ১৬, ২০১৮ ১৪:৩৩সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির নিখোঁজের ঘটনায় যখন সৌদি রাজপরিবার আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক চাপের মুখে রয়েছে তখন রিয়াদ সফরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এ সফরে তিনি সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে দেখা করবেন বলে কথা রয়েছে।
-
হত্যার কথা স্বীকার করতে যাচ্ছে সৌদি তবে ‘ভিন্ন কায়দায়’
অক্টোবর ১৬, ২০১৮ ১১:৪১সৌদি আরবের ভিন্ন মতালম্বী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের কথা স্বীকার করার প্রস্তুতি নিয়েছে সৌদি আরব তবে তা হবে ভিন্ন কায়দায়। সৌদি সরকার শিগগিরি একটি তদন্ত রিপোর্ট প্রকাশ করবে এবং তাতে বলা হবে যে, তুরস্কের ইস্তাম্বুল শহরে সৌদি কন্স্যুলেট ভবনে জিজ্ঞাসাবাদের সময় খাশোগি নিহত হয়েছেন যা তারা চান নি।
-
সৌদিকে নির্দোষ ঘোষণা ট্রাম্পের: ‘দুর্বৃত্তরা খাশোগিকে হত্যা করেছে’
অক্টোবর ১৬, ২০১৮ ০৩:২৬সৌদি আরবের রাজতন্ত্র বিরোধী সাংবাদিক জামাল খাশোগির নিখোঁজ হওয়ার পেছনে ‘খুনি দুর্বৃত্তদের’ হাত রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সৌদি রাজা সালমানের সঙ্গে এক টেলিফোনালাপের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।
-
অডিও রেকর্ডিং বলছে ‘খাশোগিকে হত্যা করা হয়েছে’: তুর্কি পুলিশ
অক্টোবর ১৫, ২০১৮ ২০:১৩তুরস্কের পুলিশ বলেছে, তাদের হাতে যে অডিও রেকর্ডিং রয়েছে তা থেকে প্রমাণিত হয় যে, সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে ইস্তাম্বুলের সৌদি কন্স্যুলেট ভবনে হত্যা করা হয়েছে। সৌদি আরব যখন পীড়াপিড়ি করছে যে, জামাল খাশোগির বিষয়ে তারা কিছুই জানে না তখন তুর্কি পুলিশ একথা বলল।
-
খাশোগি নিখোঁজ: এরদোগানকে ফোন করলেন রাজা সালমান
অক্টোবর ১৫, ২০১৮ ০৬:৪৬সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ তার সরকার বিরোধী সাংবাদিক জামাল খাশোগির নিখোঁজ হওয়ার বিষয়ে রোববার রাতে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। প্রেসিডেন্ট এরদোগানের দপ্তরের একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
-
খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় সৌদি আরবের শেয়ার বাজারে ধস
অক্টোবর ১৪, ২০১৮ ১৯:৫৬সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী ও আমেরিকায় স্বেচ্ছা-নির্বাসনে থাকা সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ড ও বিদেশী চাপের ঘটনায় দেশটির শেয়ার বাজারে বড় রকমের দরপতন ঘটেছে।
-
সৌদি কনস্যুলেটে প্রবেশের অনুমতি না দিলে বহিষ্কার হবে সবাই: তুরস্ক
অক্টোবর ১৪, ২০১৮ ১৪:৫৮তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে তল্লাশির অনুমতি না দিলে সৌদি কনস্যুলেটের প্রধানসহ কূটনীতিকদের বহিষ্কার করবে আঙ্কারা। তুর্কি কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির দৈনিক 'ইয়ানিসাফাক' এ খবর দিয়েছে।
-
খাশোগি নিখোঁজের ঘটনাকে ‘চক্রান্ত’ বলছে সৌদি মিডিয়া
অক্টোবর ১৪, ২০১৮ ১৪:২৭সৌদি আরবের সরকার সমর্থিত গণামাধ্যম দেশটির ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির নিখোঁজের ঘটনাকে চক্রান্ত বলে চালিয়ে দেয়ার চেষ্টা করছে। এসব গণমাধ্যম বলছে, সৌদি আরবকে বিপদে ফেলার জন্য এটা হচ্ছে একটা ‘ষড়যন্ত্র’।