খাশোগি হত্যা: সৌদি সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i65080-খাশোগি_হত্যা_সৌদি_সফরে_মার্কিন_পররাষ্ট্রমন্ত্রী
সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির নিখোঁজের ঘটনায় যখন সৌদি রাজপরিবার আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক চাপের মুখে রয়েছে তখন  রিয়াদ সফরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এ সফরে তিনি সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে দেখা করবেন বলে কথা রয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৬, ২০১৮ ১৪:৩৩ Asia/Dhaka
  • পম্পেওকে (মাঝে) বিমানবন্দরে স্বাগত জানাচ্ছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের
    পম্পেওকে (মাঝে) বিমানবন্দরে স্বাগত জানাচ্ছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের

সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির নিখোঁজের ঘটনায় যখন সৌদি রাজপরিবার আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক চাপের মুখে রয়েছে তখন  রিয়াদ সফরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এ সফরে তিনি সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে দেখা করবেন বলে কথা রয়েছে।

আজ (মঙ্গলবার) সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছেছেন মাইক পম্পেও। রিয়াদ সফর শেষে তিনি তুরস্কে যাবেন। এর আগে সৌদি বাদশাহর সঙ্গে টেলিফোনে ২০ মিনিট কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর ট্রাম্প জানান, ফোনালাপে রাজা সালমান দৃঢ়ভাবে বলেছেন যে, খাশোগির ব্যাপারে তিনি কিছুই জানেন না।

 সাংবাদিক জামাল খাশোগি

এছাড়া, গতকাল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প খাশোগির নিখোঁজ সম্পর্কে বলেছেন, এ হত্যাকাণ্ডের পেছনে ‘দুর্বৃত্ত খুনির’ হাত থাকতে পারে। তবে এ বিষয়ে কোনো প্রমাণ উপস্থাপন করেন নি তিনি।

গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে যান খাশোগি। এরপর তাকে আর দেখা যায় নি। তুরস্ক দাবি করছে, সৌদি কনস্যুলেটে যাওয়ার পর খাশোগি আর বের হন নি; তাকে সেখানে হত্যা করা হয়েছে। তবে রিয়াদ দাবি করছে, কনস্যুলেট থেকে কাজ সেরেই ‘বের হয়ে গেছেন’ খাশোগি। #

পার্সটুডে/এসআইবি/১৬