-
ফার্সি নববর্ষের বাণীতে জেনারেল সোলাইমানিকে স্মরণ করলেন সর্বোচ্চ নেতা
মার্চ ২০, ২০২০ ০৭:৩৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ফার্সি নতুন বছরকে ‘উৎপাদন বৃদ্ধি’র বছর হিসেবে অভিহিত করে বলেছেন, সব খাতে উৎপাদন বৃদ্ধি এতটা বেশি হতে হবে যাতে সাধারণ মানুষ তার উপকার উপলব্ধি করতে পারে। আজ (শুক্রবার) সকালে ফার্সি নববর্ষ ১৩৯৯ উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে তিনি এ আহ্বান জানান।
-
‘সোলাইমানি হত্যায় জড়িত ইরাকি অনুচরদের খুঁজে বের করবে বাগদাদ’
মার্চ ১৪, ২০২০ ০৩:২৩ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, তার দেশের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনায় যেসব ইরাকি অনুচর জড়িত ছিল তাদের শনাক্ত করতে রাজি হয়েছে বাগদাদ। দু’দিনের ইরাক সফর শেষে তেহরানে ফিরে এক টুইটার পোস্টে এ তথ্য জানান শামখানি।
-
মার্কিন সেনাদের প্রাণ বাঁচাতে জেনারেল সোলাইমানিকে হত্যা করা হয়েছে: পম্পেও
ফেব্রুয়ারি ২৯, ২০২০ ০৪:০৫মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পক্ষে নতুন এক ব্যাখ্যা দাঁড় করিয়েছেন। তিনি শুক্রবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির এক শুনানিতে এ ব্যাখ্যা দেন।
-
সোলাইমানিকে হত্যায় জার্মান ভূমি ব্যবহার: মার্কেলের বিরুদ্ধে ৮ এমপির অভিযোগ দায়ের
ফেব্রুয়ারি ২৮, ২০২০ ১২:৫৪ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার কাজে জার্মান ভূখণ্ড ব্যবহার করার দায়ে দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করেছেন জার্মানির আট সংসদ সদস্য। অভিযোগে তারা বলেছেন, জার্মানির পশ্চিমাঞ্চলে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ‘রামস্টেইন’ থেকে জেনারেল সোলাইমানিকে হত্যার কাজে অপারেশন পরিচালনা করা হয়েছে।
-
জেনারেল সোলাইমানিকে হত্যার ব্যাখ্যায় হোয়াইট হাউজ ও ট্রাম্পের স্ববিরোধিতা
ফেব্রুয়ারি ১৫, ২০২০ ০৫:০২ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার কারণ সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের সঙ্গে হোয়াইট হাউজের বক্তব্যের সুস্পষ্ট পার্থক্য রয়েছে বলে জানিয়েছেন একজন প্রভাবশালী কংগ্রেসম্যান।
-
সুলাইমানির মিশন ছিল প্রতিরোধকামী ফ্রন্টগুলোকে শক্তিশালী করা: আইআরজিসি
ফেব্রুয়ারি ১৩, ২০২০ ১৮:০০ইরানের ইসলামি বিপ্লবী গার্ডবাহিনী বা আইআরজিসির কুদস বাহিনীর কমান্ডার শহীদ লে. জেনারেল কাসেম সুলাইমানির প্রধান মিশন ছিল ইহুদিবাদী ইসলাইলের মোকাবেলায় জড়িত সমস্ত প্রতিরোধকামী ফ্রন্টগুলোকে শক্তিশালী করা। এ কথা বলেছেন আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শরিফ। তিনি আরো বলেন, প্রতিরোধকামী শক্তিগুলোর কারণেই এ অঞ্চলে আমেরিকার সব ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেছে।
-
ইরাক ও সিরিয়ায় মার্কিনিদের যুগ শেষ, এরপর আফগানিস্তান: বেলায়েতি
ফেব্রুয়ারি ০৯, ২০২০ ০৬:২৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলি আকবর বেলায়েতি বলেছেন, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কমান্ডার জেনারেল কাসেম সুলাইমানির রক্তের বরকতে ইরাক ও সিরিয়ায় মার্কিন সেনা উপস্থিতির যুগ শেষ হতে চলেছে। এরপর আফগানিস্তানের পালা। আফগান মুজাহিদদের সিদ্ধান্তে সেখান থেকেও মার্কিনিরা বিতাড়িত হবে।
-
ট্রাম্পের ফের ইরান বিরোধী বক্তব্য: এ বাগাড়ম্বর চলবে আসন্ন নির্বাচন পর্যন্ত
ফেব্রুয়ারি ০৫, ২০২০ ১৬:২৫মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবসময় ইরান বিরোধী নীতি নিয়ে চলেন এবং দেশটির ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টির মাধ্যমে ওয়াশিংটনের অন্যায় আবদার মেনে নিতে তেহরানকে বাধ্য করার চেষ্টা করছেন।
-
কে এই ইউসুফ এলাহি যার পাশে সমাহিত হতে ব্যাকুল ছিলেন জেনারেল সোলাইমানি
জানুয়ারি ২৯, ২০২০ ১৭:৫৫ড. সোহেল আহম্মেদ: ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি’র কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে তার ইচ্ছা অনুযায়ী মোহাম্মাদ হোসেন ইউসুফ এলাহি নামের এক শহীদের কবরের পাশে দাফন করা হয়েছে। সোলাইমানি শহীদ হওয়ার পরপরই খবর আসে, নিজের জন্মশহর কেরমানে এক শহীদের কবরের পাশে দাফন করতে বলে গেছেন তিনি।
-
ইরানে হস্তক্ষেপের অধিকার আমেরিকা কোথা থেকে পেল!
জানুয়ারি ২৫, ২০২০ ২০:২১জেনারেল সোলাইমানিকে হত্যার জবাবে ইরাকের দুটি মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা সূচনামাত্র। আরও বড় প্রতিক্রিয়া হতে পারে। রেডিও তেহরানকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে একথা বলেছেন দৈনিক প্রথম আলোর সহকারী সম্পাদক ও লেখক ফারুক ওয়াসিফ।