-
মার্কিন সেনা বহিষ্কারের বিল পাস করল ইরাকি সংসদ
জানুয়ারি ০৫, ২০২০ ১৬:০৬ইরাক থেকে মার্কিন সেনা বহিষ্কারের বিল সেদেশের সংসদে পাস হয়েছে। মার্কিন বিমান হামলায় শুক্রবার ইরানের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানি ও হাশদ আশ শাবি'র সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল মুহানদিস শহীদ হওয়ার দুদিন পরেই এ বিল পাস করা হলো।
-
মার্কিন হামলার ছয় প্রভাব: শহীদদের রক্ত ঐক্যবদ্ধ করেছে ইরান ও ইরাককে
জানুয়ারি ০৫, ২০২০ ১৫:৪২আমেরিকার সন্ত্রাসী হামলায় গত শুক্রবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কুদস্ ব্রিগেডের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের হাশদ আশ শাবি'র সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল মুহানদিস শহীদ। কিন্তু আমেরিকার এ অপরাধযজ্ঞের ফল কি দাঁড়াবে সেটাই এখন বড় প্রশ্ন।
-
অপরাধ ঢাকতে হামলার হুমকি দিচ্ছে ট্রাম্প: ইরানের সেনাপ্রধান
জানুয়ারি ০৫, ২০২০ ১৫:০০ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভি আজ (রোববার) বলেছেন, আমেরিকা নিজের সন্ত্রাসী পদক্ষেপকে যৌক্তিক হিসেবে তুলে ধরতে ইরানের ৫২টি স্থানে হামলার হুমকি দিয়েছে।
-
ইরানের আহওয়াজ শহর যেন এক জনসমুদ্র (ভিডিও)
জানুয়ারি ০৫, ২০২০ ১২:১৯ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানির মরদেহ দেশে পৌঁছার পর খুজিস্তান প্রদেশের প্রধান শহর আহওয়াজে জনতার ঢল নেমেছে। গোটা শহরই যেন এক জনসমুদ্র।
-
সোলাইমানি হত্যার প্রতিবাদে বাম জোটের বিক্ষোভ: নেতাদের প্রতিক্রিয়া
জানুয়ারি ০৫, ২০২০ ১২:১৬শুক্রবার ভোরে বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন বিমান হামলায় ইরানের আইআরজিসি'র কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিবাদে বাম রাজনৈতিক জোট বিক্ষোভ করেছে।
-
জেনারেল সোলাইমানির শাহাদাতের ঘটনায় ঢাকাস্থ ইরান দূতাবাসের বিবৃতি
জানুয়ারি ০৫, ২০২০ ০৮:০১শুক্রবার (৩ জানুয়ারি) ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন সন্ত্রাসী বাহিনীর বিমান হামলায় ইরানের কুদস ফোর্সের কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলাইমানি শাহাদাৎবরণ করেন। ওই হামলায় জেনারেল সোলাইমানির সঙ্গে ইরাকের জনপ্রিয় সরকার-পন্থি স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ-শাবি’র উপ প্রধান আবু মাহদি আল-মুহানদিস’সহ দু’দেশের মোট ১০ জওয়ান ও কমান্ডার শহীদ হন। শাহাদাতপ্রাপ্ত এসব যোদ্ধা ইরাক ও সিরিয়া থেকে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস) উৎখাতে প্রধান ভূমিকা পালন করেছিলেন।
-
জেনারেল সুলাইমানির মৃতদেহ ইরানে পৌঁছাবে আজ; আবু মাহদির মৃতদেহও আসবে
জানুয়ারি ০৪, ২০২০ ২২:৪৬ইরানি জেনারেল কাসেম সোলাইমানি ও হাশদ আশ শাবি'র সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল মুহানদিসের মৃতদেহ আজ (রোববার) ইরানে পৌঁছাবে। একইসঙ্গে শহীদ অপর চার ইরানির মৃতদেহও দেশে পৌঁছাবে।
-
যুদ্ধের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না: সিরাজুল ইসলাম
জানুয়ারি ০৪, ২০২০ ১৭:৫৬ইরানের আইআরজিসি'র কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিকে মার্কিন সন্ত্রাসী হামলায় হত্যার বিষয়টি এখন বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয়। এ বিষয়ে রেডিও তেহরানকে দেয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলাদেশের সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক ভাষ্যকার সিরাজুল ইসলাম বলেছেন, ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে সন্ত্রাসী হামলায় হত্যার মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মূলত যুদ্ধ ঘোষণা করেছেন। এর জবাবে ইরানের প্রতিক্রিয়াও হবে অত্যন্ত কঠিন। যুদ্ধের আশঙ্কাকেও উড়িয়ে দেয়া যায় না।
-
জেনারেল সোলাইমানি হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হলো তেহরান বিশ্ববিদ্যালয়
জানুয়ারি ০৪, ২০২০ ১৬:৩৯ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস বাহিনীর কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের হাশদ আশ-শাবি বা পপুলার মোবিলাইজেশন ইউনিটস সংক্ষেপে পিএমইউ'র সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহানদিস মার্কিন বিমান হামলায় গতকাল শাহাদত বরণ করেছেন।
-
জে. সোলায়মানিকে হত্যা আন্তর্জাতিক আইনের লংঘন: বিশেষজ্ঞদের অভিমত
জানুয়ারি ০৪, ২০২০ ১৫:১১ইরানের ইসলামি বিপ্লবি গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদ্স ব্রিগেডের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলায়মানির হত্যার ঘটনাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন আমেরিকার কয়েকজন আইন বিশেষজ্ঞ।