-
হামলা চালালে কঠোর পরিণতি: পুতিনকে ফোন করে বললেন বাইডেন
ফেব্রুয়ারি ১৩, ২০২২ ০৬:৩৪রাশিয়া ‘যেকোনো মুহূর্তে’ ইউক্রেনে হামলা চালাতে পারে বলে পশ্চিমা শক্তিগুলো যখন দাবি করছে তখন অন্তত এক ডজন দেশ তাদের নাগরিকদের ইউক্রেন ত্যাগ করার আহ্বান জানিয়েছে। যেসব দেশ তাদের নাগরিকদের অবিলম্বে ইউক্রেন ত্যাগ করার আহ্বান জানিয়েছে সেগুলোর মধ্যে আমেরিকা, ব্রিটেন ও জার্মানি অন্যতম।
-
শেষ পর্যন্ত আফগান জনগণের টাকা লুট করার সিদ্ধান্ত নিলেন বাইডেন
ফেব্রুয়ারি ১২, ২০২২ ০৭:০০তালেবান ক্ষমতায় আসার আগে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক ৭০০ কোটি ডলারের [বাংলাদেশি মুদ্রায় ৬০ হাজার কোটি টাকা] যে সম্পদ নিউইয়র্কে জমা রেখেছিল তা লুট করার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। লুট করা ওই সম্পদের অর্ধেক অর্থাৎ, ৩৫০ কোটি ডলার তিনি ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার শিকার নির্দিষ্ট কিছু ব্যক্তির আত্মীয়দের দেবেন এবং বাকি অর্থ কথিত মানবিক ত্রাণ সহায়তা হিসেবে কাজে লাগানো হবে।
-
সৌদির প্রতি পুনঃসমর্থন ঘোষণা করলেন বাইডেন
ফেব্রুয়ারি ১০, ২০২২ ০৮:০৮ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর পাল্টা হামলার মুখে সৌদি সরকারের প্রতি আবারো সমর্থন ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
-
'ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি সিনেটে অনুমোদন করিয়ে নিন'
ফেব্রুয়ারি ০৯, ২০২২ ০৭:২৩ইরানের পরমাণু সমঝোতায় আবার ফিরে যাওয়ার বিষয়টিকে মার্কিন সিনেটে অনুমোদন করিয়ে নেয়ার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন একদল রিপাবলিকান সিনেটর। তারা বাইডেনের কাছে একটি চিঠি পাঠিয়ে বলেছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য যেকোনো চুক্তি সিনেটে উত্থাপন না করলে তারা ওই চুক্তি বাস্তবায়নে বাধা সৃষ্টি করবেন এবং পরবর্তীতে রিপাবলিকনরা হোয়াইট হাউজের ক্ষমতা গ্রহণ করলে সেটি বাতিল করার ব্যবস্থা করবেন।
-
ট্রাম্প-বাইডেন মিলে আমেরিকার অবশিষ্ট সম্মান খোয়াচ্ছেন: ইরানের সর্বোচ্চ নেতা
ফেব্রুয়ারি ০৮, ২০২২ ১১:৪২ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, 'আমি করোনাভাইরাসের টিকার তৃতীয় ডোজ নিয়েছি। প্রিয় দেশবাসীর প্রতি আমার পরামর্শ হচ্ছে চিকিৎসক ও বিশেষজ্ঞদের দিকনির্দেশনাকে গুরুত্ব দিন। তারা যেটাকে ভালো মনে করেন, যা করতে বলেন সেটা করুন।' এ সময় তিনি টিকা নেওয়ার পাশাপাশি মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে চলার ওপর গুরুত্ব দেন।
-
রাশিয়ার গ্যাস পাইপলাইন প্রকল্প বন্ধ করে দেয়ার হুমকি বাইডেনের
ফেব্রুয়ারি ০৮, ২০২২ ০৭:২৭মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়া ইউক্রেন দখল করলে নর্ডস্ট্রিম-২ গ্যাস পাইপলাইন প্রকল্প বন্ধ করে দেবে আমেরিকা। তিনি ওয়াশিংটন সফররত জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে সাক্ষাতে এ হুঁশিয়ারি দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, জার্মানি ও আমেরিকা কাঁধে কাঁধ মিলিয়ে রাশিয়ার আগ্রাসন প্রতিহত করার অপেক্ষায় রয়েছে।
-
মার্কিন সরকারের মিথ্যা বলার দীর্ঘ ইতিহাস রয়েছে: সিএনএন সঞ্চালক
ফেব্রুয়ারি ০৬, ২০২২ ১২:০১মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনের খ্যাতিমান সঞ্চালক জেইক টেইপার বলেছেন, মার্কিন জনগণের কাছে আমেরিকার সরকারের মিথ্যা বলার দীর্ঘ ইতিহাস রয়েছে।
-
কাতারকে ন্যাটো বহির্ভূত মিত্র হিসেবে ঘোষণা দিতে চান বাইডেন
ফেব্রুয়ারি ০৪, ২০২২ ১৪:৫৭কাতারের আমির শেইখ তামিম বিন হামাদ আলে সানির ওয়াশিংটন সফরের একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কংগ্রেসে লেখা এক চিঠিতে বলেছেন, তিনি কাতারকে আমেরিকার ন্যাটো বহির্ভূত মিত্র হিসেবে ঘোষণা দিতে চান।
-
পূর্ব ইউরোপে ৩,০০০ সেনা পাঠানোর নির্দেশ দিলেন বাইডেন
ফেব্রুয়ারি ০৩, ২০২২ ০৬:৫১রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারে- এই অজুহাত তুলে এবার আমেরিকা ইউরোপে নিজের সেনাসংখ্য বাড়ানোর ঘোষণা দিয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন বলেছে, প্রেসিডেন্ট জো বাইডেন ‘রাশিয়ার হাতে ইউক্রেন আক্রান্ত হওয়ার আশঙ্কায়’ চলতি সপ্তাহে ইউরোপে সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।
-
মিশরকে সামরিক সহযোগিতা স্থগিত রাখল আমেরিকা
জানুয়ারি ৩০, ২০২২ ০৭:১৪মিশরের মানবাধিকার পরিস্থিতির উন্নতি না হওয়ার অজুহাত তুলে দেশটিকে বিদেশি সামরিক সহায়তার আওতায় ১৩ কোটি ডলারের অস্ত্র দেয়া স্থগিত রেখেছেছে মার্কিন সরকার।