-
নাভালনিকে নিয়ে আমেরিকার ‘পরিণতি’র হুমকিকে পাত্তাই দিল না রাশিয়া
এপ্রিল ২১, ২০২১ ০০:২৮রাশিয়ার সরকার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির স্বাস্থ্য নিয়ে আমেরিকা ‘পরিণতি’র যে হুমকি দিয়েছে তাকে বিন্দুমাত্র গুরুত্ব দেয়নি রাশিয়া। উল্টো রাশিয়ায় নাভালনির সমর্থনে রাজপথে বিক্ষোভ উসকে দেয়ার জন্য আমেরিকাকে সতর্ক করে দিয়েছে মস্কো।
-
জো বাইডেনের দাবির জবাব দিলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র
এপ্রিল ১৯, ২০২১ ১১:৪৫ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, ভিয়েনায় ইরান ও আমেরিকার মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো আলোচনাই হচ্ছে না।
-
৬০ ভাগ ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ভিয়েনা বৈঠকের ক্ষতি হবে: বাইডেন
এপ্রিল ১৮, ২০২১ ০০:৪৭মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইরানে শতকরা ৬০ ভাগ হারে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পরমাণু সমঝোতার লঙ্ঘন। তিনি শনিবার ওয়াশিংটনে জাপানি প্রধানমন্ত্রী ইউশিহিদা সোগার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে একথা জানান।
-
বন্দুক-সহিংসতা আমেরিকায় মহামারি আকার ধারণ করেছে: বাইডেন
এপ্রিল ১৭, ২০২১ ০৪:৪২মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তার দেশে বন্দুক-সহিংসতা এখন মহামারি আকার ধারণ করেছে। ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইন্ডিয়ানাপোলিস শহরে গণ গুলিবর্ষণের ঘটনায় আটজন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার পর জো বাইডেন এ মন্তব্য করলেন।
-
উত্তেজনার মধ্যেই পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় সাক্ষাতের প্রস্তাব দিলেন বাইডেন
এপ্রিল ১৭, ২০২১ ০০:৩১মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার রুশ প্রতিপক্ষ ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হওয়ার প্রস্তাব দিয়েছেন। রাশিয়ার ওপর নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তে দু’দেশের মধ্যে যখন উত্তেজনা বেড়ে গেছে তখন এ প্রস্তাব দিলেন বাইডেন।
-
ইয়েমেনে গণহত্যায় যুক্ত আমিরাতের কাছে অত্যাধুনিক অস্ত্র বিক্রির ঘোষণা বাইডেনের
এপ্রিল ১৫, ২০২১ ১২:০০মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সংযুক্ত আরব আমিরাতের কাছে ২৩০০ কোটি ডলার মূল্যের অস্ত্র বিক্রি করবেন বলে ঘোষণা দিয়েছেন। তিনি আমিরাতের কাছে সামরিক সরঞ্জাম বিক্রি বন্ধ কিংবা এ সংক্রান্ত চুক্তি পুনর্মূল্যায়ন করবেন বলে ঘোষণা দেয়ার মাত্র কয়েক মাস পর অস্ত্র বিক্রির এ ঘোষণা দিলেন। নতুন ঘোষণা অনুযায়ী যুক্তরাষ্ট্র সরকার আমিরাতের কাছে এফ-৩৫ জঙ্গি বিমান এবং যুদ্ধে ব্যবহৃত ড্রোন বিক্রি করা হবে।
-
নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাইডেন এখন পর্যন্ত আন্তরিকতা দেখান নি: ইরানি সংসদ সদস্য
এপ্রিল ১৫, ২০২১ ০৭:৫১ইসলামি প্রজাতন্ত্র ইরানের একজন প্রভাবশালী সংসদ সদস্য বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসন এখন পর্যন্ত তেহরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির পক্ষে যুক্তি দেখাচ্ছে এবং তারা ইরানের ওপর থেকে ট্রাম্প আমলের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে এখনো কোনো আন্তরিকতা দেখাতে পারে নি।
-
ইসরাইলের নিরাপত্তা রক্ষায় বাইডেন প্রতিশ্রুতিবদ্ধ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
এপ্রিল ১২, ২০২১ ১৩:১৩মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন দায়িত্ব লাভের পর গতকাল প্রথম তিনি ইহুদিবাদী ইসরাইল সফরে গেছেন। তেলআবিবে তিনি ইসরাইলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তেযের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বলেছেন, 'ইসরাইলের নিরাপত্তা রক্ষায় বাইডেন প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ।'
-
আমেরিকা একসঙ্গে দু’টি পথ বেছে নিতে পারে না: ইরান
এপ্রিল ১১, ২০২১ ০১:২৬ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, আমেরিকা একসঙ্গে দু’টি পথ বেছে নিতে পারে না। তিনি আজ নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে লিখেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একই সময়ে দু’টি সাংঘর্ষিক পথ অবলম্বন করতে পারেন না।
-
ট্রাম্পের শাসনামলে আরোপিত নিষেধাজ্ঞা তুলতে রাজি নয় আমেরিকা: রাশিয়া
এপ্রিল ১১, ২০২১ ০১:০৩জো বাইডেনের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে আরোপিত নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করতে রাজি নয় বরং তারা শুধুমাত্র পরমাণু সমঝোতায় বর্ণিত নিষেধাজ্ঞাগুলোই প্রত্যাহার করতে প্রস্তুত রয়েছে। একথা জানিয়েছেন জাতিসংঘের ইউরোপীয় দপ্তরগুলোতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানোভ।