-
বাইডেন চাইলে সহজেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারেন: জারিফ
নভেম্বর ১৮, ২০২০ ২০:০৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকার সদ্যসমাপ্ত নির্বাচনে বিজয়ী প্রার্থী জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর তিনটি নির্বাহী আদেশের মাধ্যমে তিনি দ্রুত ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারেন।
-
জো বাইডেন ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসবেন: ইইউ’র আশাবাদ
নভেম্বর ১৭, ২০২০ ০৯:২৮নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর আমেরিকাকে ইরানের পরমাণু সমঝোতা বা জেসিপিও’তে ফেরত আনবেন বলে আশাবাদ ব্যক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। এই ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল একটি মার্কিন দৈনিককে দেয়া সাক্ষাৎকারে এই আশাবাদ ব্যক্ত করেন।
-
বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তর শুরু করতে রিপাবলিকান গভর্নরের আহ্বান
নভেম্বর ১৭, ২০২০ ০২:৫৭মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিয়ো অঙ্গরাজ্যের রিপাবলিকান গভর্নর মাইক ডিওয়াইন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন।
-
একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
নভেম্বর ১৬, ২০২০ ১৪:৩৭প্রিয় পাঠক/শ্রোতা! ১৬ নভেম্বর সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
-
ট্রাম্পকে সরাতে ব্যর্থ হলে চড়া মূল্য দিতে হবে: রিপাবলিকানদের প্রতি বোল্টন
নভেম্বর ১৬, ২০২০ ০২:৪৭মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে সরাতে সহযোগিতা না করার পরিণতির ব্যাপারে রিপাবলিকানদের সতর্ক করে দিয়েছেন সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। তিনি বলেছেন, ট্রাম্প নির্বাচনে পরাজিত হয়েছেন এবং এখন তার দল রিপাবলিকান পার্টির নেতাদের উচিত ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে সহযোগিতা করা।
-
ট্রাম্পের আমলে সৌদি-আমেরিকা সম্পর্কের ঘনিষ্ঠতা পুনর্মূল্যায়ন করবেন বাইডেন: রিপোর্ট
নভেম্বর ১৫, ২০২০ ০৯:০৮মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলের সৌদি আরবের সঙ্গে আমেরিকারকেন বিশেষ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তার কারণ এবং প্রাসঙ্গিক নানাদিক পুনর্মূল্যায়ন করবেন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী ২০ জানুয়ারি তিনি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন।
-
বাইডেন ক্ষমতা গ্রহণ করলে উসকানি পরিহার করুন: উ. কোরিয়াকে সিউল
নভেম্বর ১৫, ২০২০ ০২:৪৭জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করলে উসকানিমূলক নীতি পরিহার করার জন্য উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (শনিবার) এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছে।
-
কথাবার্তা: কোন প্রশাসন ক্ষমতায় আসবে, সময়ই তা বলবে’, শঙ্কা বাড়াচ্ছে ট্রাম্পের মন্তব্য
নভেম্বর ১৪, ২০২০ ১৪:৩১সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৪ নভেম্বর শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
-
ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে পেন্টাগনের সাবেক কর্মকর্তাদের সহযোগিতা চাইলেন বাইডেন
নভেম্বর ১৪, ২০২০ ০৯:৫৮আমেরিকার সদ্যসমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী প্রার্থী জো বাইডেন ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনের সাবেক কর্মকর্তাদের সহযোগিতা চেয়েছেন।
-
ট্রাম্পের ভোট জালিয়াতির অভিযোগ সরাসরি নাকচ করে দিলেন নির্বাচনি কর্মকর্তারা
নভেম্বর ১৪, ২০২০ ০৩:০২মার্কিন নির্বাচনি কর্মকর্তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ভোট জালিয়াতির অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন। তারা বলেছেন, এবার ‘যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে সুরক্ষিত নির্বাচন’ অনুষ্ঠিত হয়েছে।