-
জার্মানি ও ফ্রান্সের উচিত ইউরোপের স্বার্থ রক্ষা করা: জারিফ
এপ্রিল ২৩, ২০১৮ ০১:৩৭ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেলে নিজের পরমাণু কর্মসূচি আরো অনেক গতিশীল ও অত্যাধুনিক পদ্ধতিতে শুরু করবে তার দেশ।
-
সিরিয়ায় মার্কিন হামলার সমালোচনা করল জার্মান সংসদ
এপ্রিল ২১, ২০১৮ ০৬:০৭সিরিয়ার ওপর সম্প্রতি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আমেরিকা ও তার মিত্ররা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। জার্মান সংসদের চরম বামপন্থি দলের এক প্রশ্নের জবাবে নিম্নকক্ষ বান্ডেসট্যাগের বিশেষজ্ঞরা এ মত ব্যক্ত করেছেন।
-
জার্মানিতে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেয়ার ঘটনায় নিহত ৩
এপ্রিল ০৮, ২০১৮ ০২:১১জার্মানির পশ্চিমাঞ্চলীয় মুয়েনস্টার শহরে একটি রেস্টুরেন্টের বাইরে বসে থাকা মানুষের ওপর ব্যক্তিগত গাড়ি চালিয়ে দেয়ার ঘটনায় চালকসহ তিন ব্যক্তি নিহত ও অপর ৩০ জন আহত হয়েছে।
-
‘ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টায় তিন ইউরোপীয় দেশ’
মার্চ ২৯, ২০১৮ ০৪:১৫ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করছে বলে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এটি বলেছে, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তেহরানের কথিত হস্তক্ষেপের অজুহাতে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র কাছে ইরান বিরোধী নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দিয়েছে ওই তিন দেশ।
-
উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র জার্মানিতে আঘাত হানতে সক্ষম: বার্লিন
মার্চ ১৯, ২০১৮ ০২:৫৭উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রবাহী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এখন মধ্য ইউরোপ ও জার্মানিতে আঘাত হানতে সক্ষম বলে জানিয়েছেন জার্মানির একজন শীর্ষস্থানীয় গোয়েন্দা কর্মকর্তা।
-
ইসলাম জার্মানির ধর্ম নয়: জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী
মার্চ ১৬, ২০১৮ ১৫:১৮জার্মানির নয়া স্বরাষ্ট্রমন্ত্রী হোর্স্ট সিহোফের বলেছেন, ইসলাম জার্মানির ধর্ম নয়। খ্রিস্ট ধর্মের ভিত্তিতে জার্মানি গড়ে উঠেছে। 'বিল্ড' পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আজ (শুক্রবার) এ কথা বলেছেন। এর মাধ্যমে তিনি উগ্র ইসলাম বিদ্বেষীদের উসকানি দিলেন বলে মনে করা হচ্ছে।
-
৪র্থ বারের মতো চ্যান্সেলর হলেন অ্যাঙ্গেলা মারকেল
মার্চ ১৪, ২০১৮ ১৫:৩৮অ্যাঙ্গেলা মারকেল আবারো জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হয়েছেন। এ নিয়ে টানা চারবার তিনি দেশ পরিচালনায় সর্বোচ্চ পদের দায়িত্ব পেলেন।
-
জার্মানির বক্তব্য নাকচ করল ইরান
ফেব্রুয়ারি ১৫, ২০১৮ ১৪:১৮সিরিয়া ও ইহুদিবাদী ইসরাইলের মধ্যে সম্প্রতি যে উত্তেজনা দেখা দিয়েছে তাতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ভূমিকা রয়েছে বলে জার্মানির দেয়া বক্তব্য নাকচ করেছে তেহরান।
-
জার্মানি থেকে পরমাণু অস্ত্রের যন্ত্রাংশ কিনেছে উ. কোরিয়া: বার্লিন
ফেব্রুয়ারি ০৪, ২০১৮ ০৪:০৪উত্তর কোরিয়া তার পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ জার্মানি থেকে সংগ্রহ করেছে বলে দাবি করেছে জার্মান অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা বিএফভি। সংস্থার প্রধান হ্যান্স-জর্জ মাসেন এক টিভি সাক্ষাৎকারে এ দাবি করেছেন।
-
জার্মানির মুসলিম বিদ্বেষী দলের নেতা আশ্রয় নিলেন ইসলামের ছায়াতলে
জানুয়ারি ২৫, ২০১৮ ১৬:৩৬জার্মানির উগ্র ডানপন্থী এবং মুসলিম বিদ্বেষী দল অলটারনেটিভ ফর ডয়েসল্যান্ড বা এএফডি'র খ্যাতনামা নেতা আর্থার ওয়াগনার ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পর তিনি কট্টরপন্থী দলের রাজনীতি ত্যাগ করেছেন বলে নিশ্চিত করেছেন এফএফডি'র মুখপাত্র।