-
ক্ষেপণাস্ত্র উপকরণবাহী চীনা জাহাজ আটক করেছে ভারত; গন্তব্য ছিল পাকিস্তান
ফেব্রুয়ারি ২০, ২০২০ ১৪:১১পাকিস্তানগামী চীনের একটি জাহাজ আটক করেছে ভারত। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কাজে লাগে এমন উপকরণ নিয়ে জাহাজটি করাচি বন্দরের দিকে যাওয়ার সময় গুজরাটের কান্দলা বন্দর কর্তৃপক্ষ তা আটক করে। সামরিক বিষয়ক পত্রিকা ডিফেন্স অ্যাভিয়েশন পোস্ট এ খবর দিয়েছে।
-
আন্তর্জাতিক সহায়তা নেই: নিজেই বিশাল আকারের ২০০ জাহাজ তৈরি করবে ইরান
অক্টোবর ১৮, ২০১৯ ১৪:১২ইসলামি প্রজাতন্ত্র ইরান ৩০ কোটি ইউরো ব্যয়ে বিশাল আকারের ২০০টি কার্গো জাহাজ তৈরি করার পরিকল্পনা নিয়েছে। যখন মার্কিন নিষেধাজ্ঞার মুখে আন্তর্জাতিক কোনো কোম্পানি জাহাজ তৈরি ও মেরামতের ব্যাপারে ইরানকে কোন রকমের সাহায্য করছে না তখন দেশটির সরকার নিজেই বিশাল এই কর্মযজ্ঞের পরিকল্পনা নিল।
-
ব্রিটিশ তেল ট্যাংকারের ৭ ক্রুকে মুক্তি দিয়েছে ইরান
সেপ্টেম্বর ০৪, ২০১৯ ১৪:০৩পারস্য উপসাগরের হরমুজ প্রণালী থেকে আটক ব্রিটিশ তেল ট্যাংকারের সাত ক্রুকে মুক্তি দিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। আজ (বুধবার) এ ঘোষণা দিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি জানিয়েছেন, মানবিক প্রেক্ষাপট থেকে ব্রিটিশ জাহাজের কয়েকজন ক্রুকে মুক্তি দেয়ার এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
-
কাতারের সঙ্গে প্রথমবারের মতো জাহাজ চলাচল শুরু করতে যাচ্ছে ইরান
আগস্ট ২৫, ২০১৯ ০৬:৪২কাতারের সঙ্গে বাণিজ্যিক লেনদেন বাড়ানোর লক্ষ্যে দেশটির সঙ্গে প্রথমবারের মতো জাহাজ চলাচল শুরু করতে যাচ্ছে তেহরান। ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহরের শীর্ষ জাহাজ চলাচল বিষয়ক কর্মকর্তা সিয়াভোশ আর্জমান্দযাদে এ খবর জানিয়ে বলেছেন, চলতি মাসের শেষদিকে ‘গ্র্যান্ড ফেরি’ নামক একটি জাহাজ কাতারের হামাদ বন্দর ও ইরানের বুশেহর বন্দরের মধ্যে চলাচল করবে।
-
ইরানি জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে যেমন ব্যবহার করেছে ব্রিটিশ সেনারা
জুলাই ৩০, ২০১৯ ১৭:৪৬জিব্রাল্টার প্রণালী থেকে আটক ইরানি তেলবাহী সুপার ট্যাংকারের ক্যাপ্টেন ও ক্রুদের ওপর বাড়তি শক্তি প্রয়োগ করেছে ব্রিটিশ মেরিন সেনারা। একথা জানিয়েছেন ইরানি গ্রেস-১ ট্যাংকারের ভারতীয় ক্যাপ্টেন।
-
ব্রাজিল থেকে দেশের পথে রওয়ানা দিয়েছে ইরানি জাহাজ
জুলাই ৩০, ২০১৯ ১৪:৪৩ব্রাজিলের প্যারানাগুয়া বন্দরে আটকা পড়া পণ্যবাহী ইরানি জাহাজ ‘বাভান্দ’ শেষ পর্যন্ত দেশের পথে রওয়ানা দিয়েছে। গতকাল (সোমবার) প্যারানাগুয়া বন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। ব্রাজিলের রাষ্ট্রীয় কোম্পানি পেট্রোলিও ব্রাসিলিরো এসএ জ্বালানি তেল সরবরাহ করার পার বাভান্দ দেশের পথে রওয়ানা দেয়।
-
জাহাজে হামলার অভিযোগ সুস্পষ্টভাবে নাকচ করল ইরান
জুন ১৪, ২০১৯ ০৭:৫৬ওমান সাগরে দুটি তেলবাহী জাহাজে হামলার বিষয়ে মার্কিন সরকারের অভিযোগ সরাসরি নাকচ করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। জাতিসংঘে ইরানি মিশন গতকাল (বৃহস্পতিবার) এক বিবৃতির মাধ্যমে মার্কিন অভিযোগকে ভিত্তিহীন ও নির্লজ্জ অভিযোগ বলে মন্তব্য করে। মার্কিন অভিযোগের বিরুদ্ধে কঠোর ভাষায় নিন্দাও জানিয়েছে ইরানি মিশন।
-
ওমান সাগরে তেলবাহী ট্যাংকারে হামলার জন্য ইরান দায়ী: আমেরিকা
জুন ১৪, ২০১৯ ০৬:১১ওমান সাগরে তেলবাহী দুটি ট্যাংকারে হামলার জন্য কোনো রকমের প্রমাণ ছাড়াই ইসলামি প্রজাতন্ত্র ইরানকে দায়ী করেছে আমেরিকা। তবে ওই হামলাকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ সন্দেহজনক বলে মন্তব্য করেছেন। জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে যখন ইরানে ঐতিহাসিক সফরে ছিলন তখন এ হামলা হয়।
-
আমিরাতের বন্দরে হামলা: উদ্বেগ প্রকাশ করল ইরান
মে ১৩, ২০১৯ ১১:৩৩সংযুক্ত আরব আমিরাতের আল-ফুজায়রা সমুদ্রবন্দরে বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। এ ঘটনার জন্য ইরান ‘বিদেশি নাটের গুরুদের’ দিকে ইঙ্গিত করেছে। ইরান বলছে, পারস্য উপসাগরে জাহাজ চলাচল বিঘ্নিত করতেই এমন ধরনের হামলা করা হয়েছে।
-
ফুজায়রা বন্দরের কাছে সৌদি আরবের ২ জাহাজ হামলার শিকার
মে ১৩, ২০১৯ ০৯:১৪সংযুক্ত আরব আমিরাতের ফুজায়রা বন্দরের কাছে যেসব তেলবাহী জাহাজ ‘নাশকতামূলক হামলার’ শিকার হয়েছে তার মধ্যে সৌদি আরবের দুটি জাহাজ রয়েছে। সৌদি জ্বালানিমন্ত্রী খালিদ আল-ফালিহ আজ (সোমবার) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। গতকাল সংযুক্ত আরব আমিরাতের ফুজায়রা উপকূলে এসব জাহাজ হামলার শিকার হয়।