-
আফরিনে তুর্কি হেলিকপ্টার বিধ্বস্ত, ২ নিহত: চড়া মূল্য দিতে হবে বললেন এর্দোগান
ফেব্রুয়ারি ১০, ২০১৮ ১৭:২৮সিরিয়ায় আফরিন অঞ্চলে তুর্কি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেনা নিহত হয়েছে। মার্কিন মদদপুষ্ট কুর্দি গেরিলাগোষ্ঠী ওয়াইপিজি'র বিরুদ্ধে অভিযান চালানোর সময়ে এ হেলিকপ্টার বিধ্বস্ত হয় বলে তুর্কি জেনারেল স্টাফ আজ(শনিবার) জানিয়েছে।
-
ওয়াইপিজি'র বিরুদ্ধে আবার বিমান হামলা শুরু করল তুরস্ক: ৯ নিহত
ফেব্রুয়ারি ০৯, ২০১৮ ১৪:২৭সিরিয়ায় আফরিন অঞ্চলে মার্কিন মদদপুষ্ট কুর্দি গেরিলাগোষ্ঠী ওয়াইপিজি'র বিরুদ্ধে বিমান হামলা শুরু করেছে তুরস্ক। কয়েক দিন বিরতির পর এ হামলা আবার শুরু করা হলো।
-
রুহানি-এরদোগান ফোনালাপ: স্থানীয় মুদ্রায় বাণিজ্য নিয়ে আলোচনা
ফেব্রুয়ারি ০৯, ২০১৮ ০৮:৪৯ইসলামি প্রজাতন্ত্র ইরান ও তুরস্কের মধ্যকার সম্পর্ক জোরদার করার উপায় নিয়ে গতকাল (বৃহস্পতিবার) টেলিফোনে কথা বলেছেন দেশ দুটির প্রেসিডেন্ট। ফোনালাপে দু নেতা অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেন।
-
সিরিয়া অভিযানের মধ্যে ইরান সফর করলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী
ফেব্রুয়ারি ০৭, ২০১৮ ২১:৩৬সিরিয়ার আফরিন এলাকায় সামরিক অভিযানের মধ্যেই ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফসহ কয়েকজন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু।
-
আফরিনে সেনা অভিযানের বিষয়ে রাশিয়ার সঙ্গে কোনো মতবিরোধ নেই: তুরস্ক
ফেব্রুয়ারি ০৭, ২০১৮ ১২:২৩সিরিয়ার আফরিনে সেনা অভিযান ইস্যুতে রাশিয়ার সঙ্গে কোনো ধরনের মতবিরোধ সৃষ্টি হয় নি বলে ঘোষণা করেছে তুরস্ক। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু সাংবাদিকদের বলেছেন, রাশিয়ার সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত রয়েছে। সামরিক অভিযানের বিষয়ে দেশটির সঙ্গে কোনো মতবিরোধ নেই।
-
এখানে আপনার কাজটা কী: আমেরিকাকে এরদোগান
ফেব্রুয়ারি ০৬, ২০১৮ ২০:২১তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের পতনের পর আমরিকা এখন উত্তর সিরিয়ায় ইরান, রাশিয়া ও তুরস্কের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। আমেরিকা সেখানে দামেস্ক-বিরোধী কুর্দি গেরিলাদের মদদ দিচ্ছে।
-
ম্যাকরনের সফরের ব্যাপারে শর্ত মানবে না তেহরান: কাসেমি
ফেব্রুয়ারি ০৫, ২০১৮ ১৪:১৫ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, ফরাসি প্রেসিডেন্টের পরিকল্পিত তেহরান সফরের ব্যাপারে কোনো শর্ত মেনে নেবে না তার দেশ। আজ (সোমবার) তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
-
মার্কিন সেনারাও হামলার শিকার হবে: তুরস্কের হুঁশিয়ারি
ফেব্রুয়ারি ০৫, ২০১৮ ০০:৩৩সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আফরিন এলাকায় চলমান সামরিক অভিযানে মার্কিন সেনারা যদি বাধা দেয় কিংবা কুর্দি গেরিলাদের হয়ে লড়াই করতে আসে তাহলে তারাও হামলার শিকার হবে। তুরস্কের উপ প্রধানমন্ত্রী বাকির বোজদাগ রোববার সিএনএন টেলিভিশনের তুর্ক বিভাগকে একথা বলেছেন।
-
কুর্দি গেরিলাদের হাতে তুরস্কের আরো ৫ সেনা নিহত
ফেব্রুয়ারি ০৪, ২০১৮ ০৯:৩৪তুরস্কের সামরিক বাহিনী জানিয়েছে, সিরিয়ার কুর্দি পিপল’স প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজি গেরিলাদের হাতে পাঁচ তুর্কি সেনা নিহত হয়েছে।
-
গ্রিসের প্রধানমন্ত্রীর হাত-পা ভেঙে দেয়ার হুমকি দিল তুরস্ক
ফেব্রুয়ারি ০৩, ২০১৮ ১৪:৫৮তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগানের সিনিয়র উপদেষ্টা ইগিত বুলুত বলেছেন, গ্রিসের কোনো কর্মকর্তা এজিয়ান সাগরের বিরোধপূর্ণ ইমিয়া দ্বীপপুঞ্জে প্রবেশ করলেই তার হাত-পা ভেঙে দেয়া হবে। এ ক্ষেত্রে ওই ব্যক্তিটি প্রধানমন্ত্রী, মন্ত্রী নাকি কোনো সাধারণ কর্মকর্তা তা বিবেচনায় নেয়া হবে না।