ট্রাম্পের কল্পনাপ্রসূত বক্তব্য দিয়ে হরমুজ প্রণালী পরিচালিত হবে না: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i159138-ট্রাম্পের_কল্পনাপ্রসূত_বক্তব্য_দিয়ে_হরমুজ_প্রণালী_পরিচালিত_হবে_না_ইরান
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের কল্পনাপ্রসূত পোস্ট দিয়ে হরমুজ প্রণালী পরিচালিত হবে না।
(last modified 2026-05-04T12:01:18+00:00 )
মে ০৪, ২০২৬ ১৯:৪৯ Asia/Dhaka
  • আব্দুল্লাহি
    আব্দুল্লাহি

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের কল্পনাপ্রসূত পোস্ট দিয়ে হরমুজ প্রণালী পরিচালিত হবে না।

পার্সটুডে’র প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি ট্রাম্পের হরমুজ প্রণালী নিয়ে নতুন দাবির প্রতিক্রিয়ায় বলেছেন, হুঁশিয়ার! হরমুজ প্রণালীর নতুন সামুদ্রিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের যেকোনো হস্তক্ষেপ যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে গণ্য হবে।‌

তিনি আরও বলেন,‌ হরমুজ প্রণালী ও পারস্য উপসাগর ট্রাম্পের কল্পনাপ্রসূত পোস্ট দিয়ে পরিচালিত হবে না! কেউই দোষ চাপানোর এসব নাটক ও কৌশল বিশ্বাস করে না।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী নিয়ে নতুন বক্তব্যে দাবি করেন, প্রণালীকে জাহাজ চলাচলের জন্য খুলে দিতে যুক্তরাষ্ট্র কিছু পদক্ষেপ নিচ্ছে। 

তিনি আরও দাবি করেন, এসব কার্যক্রম সোমবার সকাল থেকেই শুরু হবে।#

পার্সটুডে/এস এ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন