-
হামাস নেতাকে কালো তালিকাভুক্ত করায় আমেরিকার নিন্দা করল তুরস্ক
ফেব্রুয়ারি ০২, ২০১৮ ২২:৩৫ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান এবং সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়াকে কথিত সন্ত্রাসবাদের অভিযোগে কালো তালিকাভুক্ত করায় মার্কিন সরকারের নিন্দা জানিয়েছে তুরস্ক। তুর্কি সরকার বলেছে, মার্কিন প্রশাসনের এই উদ্যোগ মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করবে।
-
কাতারে বিমান ও নৌবাহিনী মোতায়েন করবে তুরস্ক
ফেব্রুয়ারি ০১, ২০১৮ ১৩:০২কাতারে বিমান ও নৌবাহিনী মোতায়েন করার পরিকল্পনা নিয়েছে মিত্র দেশ তুরস্ক। কাতারে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত ফিকরেত ওজের গতকাল (বুধবার) একথা জানিয়েছেন।
-
তুরস্কে আঘাত হেনেছে কুর্দিদের ২ ক্ষেপণাস্ত্র
জানুয়ারি ৩১, ২০১৮ ১৫:০০সিরিয়ার আফরিন থেকে তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে কুর্দি গেরিলারা। এর ফলে তুরস্কের এক নাগরিক নিহত ও একজন আহত হয়েছে। এ তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাতুলি।
-
সিরিয়া অভিযানে তুরস্কের ৫ সেনা নিহত
জানুয়ারি ৩১, ২০১৮ ০৮:৪৭তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী নূরুদ্দিন চানিক্লি জানিয়েছেন, সিরিয়ার আফরিন এলাকায় চলমান সামরিক অভিযানে তার দেশের পাঁচ সেনা ও মিত্র ফ্রি সিরিয়ান আর্মির ২৪ জন গেরিলা নিহত হয়েছে।
-
সিরিয়ার ভূখণ্ডের প্রতি কোনো লোভ নেই: তুর্কি উপ-প্রধানমন্ত্রী
জানুয়ারি ৩০, ২০১৮ ১৯:২৯তুরস্কের উপ-প্রধানমন্ত্রী বাকির বুজদাগ বলেছেন, সিরিয়ার ভূখণ্ডের প্রতি তাদের কোনো লোভ নেই। আংকারা সিরিয়াকে অখণ্ড দেখতে চায়।
-
পুরো সিরিয়া সীমান্তকে সন্ত্রাসীমুক্ত করা হবে: এরদোগান
জানুয়ারি ২৯, ২০১৮ ১০:০৩তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, সিরিয়ার সঙ্গে তার দেশের যে সীমান্ত রয়েছে তা পুরোপুরি সন্ত্রাসীমুক্ত করা হবে। মার্কিন সমর্থিত কুর্দি গেরিলাদের বিরুদ্ধে তুরস্কের সামরিক বাহিনী নয়দিন আগে অভিযান শুরু করেছে। সিরিয়ার কুর্দি গেরিলাদেরকে তুরস্ক সন্ত্রাসী মনে করে।
-
আমেরিকার কারণেই সিরিয়ায় অভিযান চালাচ্ছে তুরস্ক: বুরোজের্দি
জানুয়ারি ২৮, ২০১৮ ১৫:৩১ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক সংসদীয় কমিশনের প্রধান আলাউদ্দিন বুরোজের্দি বলেছেন, আমেরিকা এখনও সিরিয়ায় সন্ত্রাসীদের প্রতি সমর্থন দিচ্ছে এবং সিরিয়ার অখণ্ডতা নষ্ট করতে চাচ্ছে। আজ (রোববার) সংসদ অধিবেশনের অবকাশে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
-
আফরিনে তুর্কি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করল কুর্দি গেরিলারা
জানুয়ারি ২৭, ২০১৮ ২৩:৪৪সিরিয়ার কুর্দি গেরিলারা আফরিন শহরে তুরস্কের একটি হেলিকপ্টার ভূপাতিত করেছে। গতকাল (শনিবার) সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ’র একজন প্রতিনিধি রুশ বার্তা সংস্থা স্পুতনিক-কে এ তথ্য জানিয়েছেন।
-
সিরিয়ায় সামরিক অভিযানের পরিধি বাড়ানোর হুমকি দিলেন এর্দোগান
জানুয়ারি ২৬, ২০১৮ ২২:৩০সিরিয়ায় সামরিক অভিযানের পরিধি বাড়ানোর হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান। তিনি বলেছেন, আফরিনে চলমান সামরিক অভিযানের পরিধি অন্যান্য শহর পর্যন্ত বিস্তৃত করা হতে পারে। উত্তর-পূর্ব দিকে ইরাক সীমান্ত পর্যন্ত তা বিস্তৃত হতে পারে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। আজ (শুক্রবার) ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির প্রাদেশিক নেতাদের এক সমাবেশে তিনি এ কথা বলেন।
-
সমর্থন বন্ধ করুন নাহলে সংঘাতের জন্য প্রস্তুত হোন: আমেরিকাকে তুরস্ক
জানুয়ারি ২৬, ২০১৮ ০৯:২৮তুরস্কের সরকার আমেরিকার প্রতি আহ্বান জানিয়ে বলেছে, “সিরিয়ার কুর্দি গেরিলা পিপল’স প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজি’র প্রতি সমর্থন বন্ধ করুন তা নাহলে সিরিয়ার মাটিতে তুর্কি সেনাদের সঙ্গে সংঘাতের জন্য প্রস্তুত হোন।” বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।