-
তুরস্ককে সামরিক অভিযান বন্ধ করতে বলল আমেরিকা
জানুয়ারি ২৬, ২০১৮ ০৮:৪৬সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আফরিন প্রদেশে কুর্দি গেরিলাদের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান বন্ধ করতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে আমেরিকা।
-
১৬ তুর্কি সেনাকে আটকের দাবি করল কুর্দি গেরিলারা
জানুয়ারি ২৫, ২০১৮ ২১:১৩সিরিয়ায় তৎপর কুর্দি গেরিলা গোষ্ঠী ওয়াইপিজি আফরিনে ১৬ তুর্কি সেনাকে আটকের দাবি করেছে। ওয়াইপিজির মুখপাত্র আহমাদ শুকি বলেছেন, আফরিনের জানদিরেস এলাকায় সংঘর্ষের সময় ওই সব তুর্কি সেনাকে আটক করা হয়।
-
মার্কিন বাহিনীর সঙ্গে সংঘাত এড়িয়ে চলুন: এর্দোগানকে ট্রাম্প
জানুয়ারি ২৫, ২০১৮ ০৭:৪৮সিরিয়ায় মার্কিন বাহিনীর সঙ্গে সংঘাত এড়িয়ে চলতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগানকে ফোন করে এ আহ্বান জানান।
-
সীমান্তের কূটকৌশল ব্যর্থ করবে তুরস্ক: এরদোগান
জানুয়ারি ২৪, ২০১৮ ১৮:৩৮তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তার দেশের সীমান্তে যেসব কূটকৌশল চলছে তা ব্যর্থ করবে সামরিক বাহিনী। গত শুক্রবার থেকে সিরিয়ার আফরিন এলাকায় তুরস্কের সামরিক বাহিনী মার্কিন সমর্থিত কুর্দি গেরিলা নির্মূলের নামে অভিযান শুরু করেছে এবং এখন তা মানবিজ শহর পর্যন্ত বিস্তৃত হয়েছে।
-
আমরা এই অভিযানে কাউকে ভয় করি না: তুরস্ক
জানুয়ারি ২৪, ২০১৮ ১২:১২তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, আফরিন এলাকার অভিযান এমনকি ইউফ্রেটিস নদীর তীর পর্যন্ত বিস্তৃত হতে পারে। তিনি বলেন, “মানবিজ এলাকা থেকে কুর্দি সন্ত্রাসীরা অব্যাহতভাবে গোলাগুলি চালাচ্ছে। আমেরিকা যদি এসব বন্ধ করার ব্যবস্থা না নেয় তাহলে আমরা তা বন্ধ করার ব্যবস্থা নেব।”
-
তুর্কি অভিযানে উদ্বিগ্ন ফ্রান্স; ৫ হাজার মানুষ পালিয়েছে
জানুয়ারি ২৪, ২০১৮ ১১:৪৬সিরিয়ার আফরিন প্রদেশে তুরস্কের সেনা অভিযানে উদ্বেগ প্রকাশ করেছে ফ্রান্স। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে এক টেলিপোন সংলাপে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন এই উদ্বেগ প্রকাশ করেন।
-
অভিযানে ২৬০ কুর্দি ও দায়েশ নিহত: তুরস্কের দাবি
জানুয়ারি ২৪, ২০১৮ ১০:০৯সিরিয়ার আফরিন প্রদেশে সেনা অভিযানে ২৬০ জন কুর্দি গেরিলা ও উগ্র সন্ত্রাসী দায়েশ নিহত হয়েছে বলে দাবি করেছে তুরস্ক। গত শুক্রবার থেকে সিরিয়ার আফরিন এলাকায় তুরস্কের সামরিক বাহিনী মার্কিন সমর্থিত কুর্দি গেরিলা নির্মূলের নামে অভিযান শুরু করেছে।
-
সিরিয়ায় মার্কিন ও তুর্কি বাহিনীর উপস্থিতি অবৈধ: সর্বোচ্চ নেতার উপদেষ্টা
জানুয়ারি ২৪, ২০১৮ ০৯:২৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল সাইয়্যেদ ইয়াহিয়া রাহিম সাফাভি বলেছেন, সিরিয়ায় মার্কিন ও তুর্কি বাহিনীর উপস্থিতি অবৈধ। তেহরানে সামরিক বাহিনীর এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
-
হামাস নেতার ওপর হামলা: সন্দেহভাজনকে লেবাননের কাছে হস্তান্তর করল তুরস্ক
জানুয়ারি ২৩, ২০১৮ ২১:২৮ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের একজন শীর্ষ পর্যায়ের নেতার ওপর গাড়িবোমা হামলায় জড়িত থাকার সন্দেহে আটক এক ব্যক্তিকে লেবাননের কাছে হস্তান্তর করেছে তুরস্ক সরকার। গত ১৪ জানুয়ারি সংঘটিত ওই হামলায় হামাস নেতা মুহাম্মাদ আবু হামজা হামদান সামান্য আহত হন।
-
ইরাকের পিকেকে গেরিলা অবস্থানে বিমান হামলা করল তুরস্ক
জানুয়ারি ২৩, ২০১৮ ১৪:২২তুরস্ক উত্তরাঞ্চলীয় ইরাকের কুর্দি ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলাদের অবস্থানের ওপর বিমান হামলা চালিয়েছে। পিকেকে গেরিলারা তুরস্কের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছিল বলে দাবি করে এ হামলা করে তুরস্ক। সিরিয়ায় মার্কিন সমর্থিত কুর্দি গেরিলাদের বিরুদ্ধে তুরস্কের অভিযানের সময় এ হামলা চালানো হলো।