-
আফরিনের কয়েকটি গ্রাম তুর্কি বাহিনীর দখলে; ১ সেনা নিহত
জানুয়ারি ২৩, ২০১৮ ০৭:০৭সিরিয়ার আফরিনের কয়েকটি গ্রাম দখলে নিয়েছে তুরস্কের সেনাবাহিনী। তুর্কি বার্তা সংস্থা আনাদুলো জানিয়েছে, শানকাল, কুরনে, বালি ও মানলি গ্রাম তুরস্কের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে এসেছে। তথাকথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, অন্তত দু’টি গ্রামে তুর্কি ও কুর্দি বাহিনীর মধ্যে প্রচণ্ড সংঘর্ষ চলছে।
-
আফরিন অভিযানের বিষয়ে রাশিয়ার সঙ্গে চুক্তি হয়েছে: এরদোগান
জানুয়ারি ২২, ২০১৮ ২২:০৭তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, সিরিয়ার আফরিন এলাকায় মার্কিন সমর্থিত কুর্দি গেরিলাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর জন্য রাশিয়ার সঙ্গে তার দেশের একটি চুক্তি হয়েছে। তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন, অভিযান চলার মধ্যে তার সেনারা পিছুহঁটে আসবে না।
-
‘আফরিনে হামলার আগে আমেরিকাকে সতর্ক করেছিল তুরস্ক’
জানুয়ারি ২২, ২০১৮ ১১:১১সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আফরিন প্রদেশে কুর্দি গেরিলাদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর আগে আমেরিকাকে সতর্ক করেছিল তুরস্ক। একথা জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস।
-
সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে তুরস্ককে সতর্ক করল ইরান
জানুয়ারি ২২, ২০১৮ ০৯:৫২ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি সতর্ক করে বলেছেন, সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় আফরিন এলাকায় তুরস্কের সামরিক অভিযানে অবশ্যই আরব এ দেশটির ভৌগোলিক অখণ্ডতা, স্বাধীনতা ও জাতীয় সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত করা যাবে না।
-
তুর্কি হামলায় নিহত হচ্ছে বেসামরিক মানুষ: সিরিয়ান অবজারভেটরি
জানুয়ারি ২২, ২০১৮ ০৬:৩৫সিরিয়ার উত্তরাঞ্চলীয় আফরিনে তুর্কি হামলায় অন্তত ১৮ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। নিহতদের মধ্যে কয়েকটি শিশুও রয়েছে। সিরিয়ার তথাকথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অভজারভেটরি অব হিউম্যান রাইটস গতরাতে এ তথ্য জানিয়েছে।
-
তুরস্ককে দ্রুত অভিযান শেষ করতে বলল ইরান
জানুয়ারি ২১, ২০১৮ ২১:১৪ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আফরিন প্রদেশে তুরস্কের সামরিক অভিযান ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে তেহরান। আরব দেশটিতে দ্রুত সামরিক অভিযান শেষ করারও আহ্বান জানিয়েছে ইরান।
-
আবারও ইরানি সহায়তার প্রশংসা এবং মার্কিন ও তুর্কি হস্তক্ষেপের নিন্দা করলেন আসাদ
জানুয়ারি ২১, ২০১৮ ১৭:৩৫সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সিরিয় জাতির প্রতি ইসলামী ইরানের সমর্থন ও সহায়তার প্রশংসা করেছেন।
-
উত্তর সিরিয়ায় উত্তেজনা সৃষ্টির মার্কিন প্রচেষ্টার বিরুদ্ধে রাশিয়ার হুঁশিয়ারি
জানুয়ারি ২১, ২০১৮ ১৩:৩৮সিরিয়ার উত্তরাঞ্চলে উত্তেজনা সৃষ্টির মার্কিন প্রচেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সতর্ক করে দিয়ে বলেছে, উত্তর সিরিয়ায় মার্কিন সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলোর হাতে অত্যাধুনিক অস্ত্র চলে যাওয়ায় ওই অঞ্চলে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
-
তুর্কি ট্যাংক আ’জাজ শহরে; হামলা প্রতিহতের অঙ্গীকার ওয়াইপিজি’র
জানুয়ারি ২১, ২০১৮ ১০:০৬সিরিয়ার উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী এলাকা থেকে মার্কিন সমর্থিত কুর্দি পিপল’স প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজি’র গেরিলাদের বিতাড়িত করার জন্য তুরস্কের বহু ট্যাংক ও সাঁজোয়াযান সিরিয়ার আ’জাজ শহরে ঢুকে পড়েছে।
-
আমেরিকার কারণে তুরস্ক হামলা শুরু করেছে: রাশিয়া
জানুয়ারি ২১, ২০১৮ ০৯:২৩রাশিয়া বলেছে, সিরিয়ায় সাম্প্রতিক যে সামরিক উত্তেজনা সৃষ্টি হয়েছে তার জন্য আমেরিকা দায়ী এবং মার্কিনপন্থি গেরিলাদের কাছে অনিয়ন্ত্রিতভাবে পেন্টাগন অস্ত্র সরবরাহ করায় সিরিয়ার আফরিন এলাকায় হামলা চালাতে উৎসাহিত হয়েছে তুরস্ক।