আফরিনে তুর্কি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করল কুর্দি গেরিলারা
https://parstoday.ir/bn/news/west_asia-i52073-আফরিনে_তুর্কি_হেলিকপ্টার_ভূপাতিত_করার_দাবি_করল_কুর্দি_গেরিলারা
সিরিয়ার কুর্দি গেরিলারা আফরিন শহরে তুরস্কের একটি হেলিকপ্টার ভূপাতিত করেছে। গতকাল (শনিবার) সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ’র একজন প্রতিনিধি রুশ বার্তা সংস্থা স্পুতনিক-কে এ তথ্য জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২৭, ২০১৮ ২৩:৪৪ Asia/Dhaka
  • আফরিনে তুর্কি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করল কুর্দি গেরিলারা

সিরিয়ার কুর্দি গেরিলারা আফরিন শহরে তুরস্কের একটি হেলিকপ্টার ভূপাতিত করেছে। গতকাল (শনিবার) সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ’র একজন প্রতিনিধি রুশ বার্তা সংস্থা স্পুতনিক-কে এ তথ্য জানিয়েছেন।

এছাড়া সিরিয়ার আদামা গ্রামে তুরস্কের দু’টি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করারও দাবি করেছে এসডিএফ। এসডিএফের অধীনেই গেরিলা গোষ্ঠী ওয়াইপিজি তৎপরতা চালিয়ে আসছে।

এদিকে, তুরস্কের সামরিক বাহিনী ঘোষণা করেছে, আফরিন অভিযানে ৩৯৪ জন কুর্দি ও দায়েশ গেরিলা নিহত হয়েছে এবং শত্রুদের ৩৪০টি অবস্থান ধ্বংস হয়েছে। অন্যদিকে, কুর্দিদের সংগঠন এসডিএফ দাবি করছে, তারা ৩০৮ তুর্কি সেনাকে হত্যা করেছে।

অবশ্য দুই পক্ষের এসব তথ্যের সত্যতা নিরপেক্ষ কোনো সূত্রের মাধ্যমে যাচাই করা সম্ভব হয় নি।

গত ২০ জানুয়ারি শনিবার থেকে সিরিয়ার আফরিন এলাকায় সামরিক অভিযান চালাচ্ছে তুরস্ক। সিরিয়ার গেরিলা গোষ্ঠী ওয়াইপিজিকে নির্মূল করতেই এ অভিযান চালানো হচ্ছে বলে আংকারা দাবি করেছে। তবে আফরিনে হামলার জন্য সিরিয়ার সরকারের কোনো অনুমতি নেয় নি তুরস্ক। সিরিয়া তুর্কি সামরিক অভিযানকে আগ্রাসন হিসেবে ঘোষণা করেছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৭