-
কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে দাঁড়ানোয় মোদির তুরস্ক সফর বাতিল
অক্টোবর ২০, ২০১৯ ১৫:২৭কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারকে কেন্দ্র করে সৃষ্ট বিবাদে আঙ্কারা সরকার পাকিস্তানের অবস্থানকে সমর্থন করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাবিত তুরস্ক সফর বাতিল করা হয়েছে। প্রধানমন্ত্রী মোদি বড় বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে ২৭/২৮ অক্টোবর সৌদি আরব যাচ্ছেন। সেখান থেকে তাঁর তুরস্কে যাওয়ার কথা ছিল। কিন্তু এখন তিনি আর সেখানে যাবেন না।
-
কুর্দি বাহিনীর মাথা গুড়িয়ে দেয়ার হুমকি দিলেন এরদোগান
অক্টোবর ২০, ২০১৯ ০৬:৫৩তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান হুমকি দিয়ে বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে সম্পাদিত চুক্তি যদি সিরিয়ার কুর্দি গেরিলারা পরিপূর্ণভাবে বাস্তবায়ন না করে তাহলে কুর্দি গেরিলাদের মাথা গুড়িয়ে দেয়ার হুমকি দিয়েছেন।
-
সিরিয়া থেকে তুর্কি ও মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে: প্রেসিডেন্ট আসাদ
অক্টোবর ১৯, ২০১৯ ০৩:১৪সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ তার দেশের উত্তর-পূর্বাঞ্চলে কুর্দি গেরিলাদের বিরুদ্ধে তুর্কি সামরিক অভিযান পুরোপুরি বন্ধ করার এবং সিরিয়ায় অবস্থানরত সব বিদেশি সেনাকে অবিলম্বে দেশটি থেকে সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন।
-
সিরিয়ায় যুদ্ধবিরতির পরপরই রাস আল আইনে তা লঙ্ঘন
অক্টোবর ১৮, ২০১৯ ১২:৩০সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি অধ্যুষিত এলাকায় যুদ্ধবিরতি ঘোষণার অল্প সময় পরই তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া যাচ্ছে।
-
সিরিয়ায় তুরস্কের হামলা: উত্তেজনা হ্রাসে ইরানের কূটনৈতিক তৎপরতা
অক্টোবর ১৮, ২০১৯ ১২:২৬সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সেদেশের উত্তরাঞ্চলে তুর্কি সামরিক বাহিনীর আগ্রাসনের প্রতিক্রিয়ায় বলেছেন, দামেস্ক এর উপযুক্ত জবাব দেবে। সিরিয়া সফররত ইরাকের জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা ফালিহ আল-ফাইয়াজের সঙ্গে রাজধানী দামেস্কে এক বৈঠকে প্রেসিডেন্ট আসাদ এই মন্তব্য করেন। প্রেসিডেন্ট আসাদ তুরস্কের সামরিক হামলাকে প্রকাশ্য আগ্রাসন হিসেবে উল্লেখ করেন।
-
সমস্ত বৈধ উপায়ে তুর্কি আগ্রাসনের জবাব দেবে সিরিয়া: বাশার আসাদ
অক্টোবর ১৮, ২০১৯ ০৯:০৬সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, তার দেশের কুর্দিদের বিরুদ্ধে তুরস্ক যে সামরিক আগ্রাসন চালাচ্ছে, বৈধ সম্ভাব্য সব উপায়ে দামেস্ক তার জবাব দেবে।
-
'সিরিয়ায় নিরাপদ অঞ্চল গঠনের কোনো অধিকার তুরস্ক ও আমেরিকার নেই'
অক্টোবর ১৮, ২০১৯ ০৭:৫৪সিরিয়ার ভেতরে নিরাপদ অঞ্চল গঠনের কোনো অধিকার আমেরিকা ও তুরস্কের নেই। ইরানের ইংরেজি ভাষার টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন রাজনৈতিক বিশ্লেষক এবং ভাষ্যকার কেইন স্টোন এ মন্তব্য করেছেন।
-
সিরিয়ায় সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তুরস্ক এবং আমেরিকা
অক্টোবর ১৮, ২০১৯ ০৭:১৩মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, তুরস্ক এবং তার দেশ সিরিয়ায় সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যুদ্ধবিরতির আওতায় সিরিয়ার কুর্দি গেরিলারা তাদেরকে নিরাপদ অঞ্চলে সরিয়ে নেবে বলেও তিনি জানান।
-
কুর্দি অঞ্চলে রাসায়নিক হামলার খবর; তুরস্ক বলছে সন্ত্রাসীদের কাজ
অক্টোবর ১৭, ২০১৯ ১৫:৩৭সিরিয়ার উত্তর-পূর্বের যেখানে তুর্কি অভিযান চলছে সেখানে রাসায়নিক হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার বলেছেন, যে এলাকাকে ঘিরে 'অপারেশন পিস স্প্রিং' চলছে সেখানে রাসায়িক হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং এই হামলা চালিয়েছে কুর্দিরা।
-
সিরিয়ায় তুর্কি অভিযান আমাদের কোনো সমস্যা নয়: ট্রাম্প
অক্টোবর ১৭, ২০১৯ ১৪:১৪মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের তুরস্ক যে সামরিক অভিযান চলছে সেটি আমেরিকার কোনো সমস্যা নয়।