-
রাশিয়ার সস্তা তেলের দিকে চীনের নজর
মে ২১, ২০২২ ১৩:১৭রাশিয়া থেকে বাড়তি তেল কেনার ব্যাপারে মস্কোর সঙ্গে আলোচনা করছে চীন। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কয়েক ব্যক্তির বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ চলতি সপ্তাহে এ তথ্য জানিয়েছে। রাশিয়ার পক্ষ থেকে চীনের ব্যবসায়ীদেরকে ইউয়ানের মাধ্যমে মূল্য পরিশোধের সুযোগ দেয়া হবে বলে প্রস্তাব দেয়া হয়েছে।
-
ভালো দামে ব্যাপক হারে ইরানের তেল রপ্তানি চলছে: পেট্রোলিয়াম মন্ত্রী
মে ১৯, ২০২২ ০২:৫২ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ওউজি বলেছেন, তার দেশের তেল ভালো দামে ব্যাপকভাবে রপ্তানি করা হচ্ছে। ইরানের তেলখাতের ওপর যখন আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা চলছে তখন এ খবর দিলেন ওউজি। তিনি আরো বলেছেন, নিত্যপ্রয়োজনীয় ও কৃষিপণ্যের বিনিময়ে ল্যাতিন আমেরিকার দেশগুলোতে ইরানি তেল রপ্তানির চুক্তি হয়েছে।
-
'রাশিয়ার তেল বাদ দিয়ে টিকে থাকা অসম্ভব ব্যাপার'
মে ১৮, ২০২২ ০৮:০১রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশের পক্ষে রাশিয়ার বাদ দিয়ে টিকে থাকা অসম্ভব ব্যাপার হবে। রাশিয়া থেকে তেল আমদানি পুরোপুরি বন্ধ করার জন্য যখন ইউরোপীয় ইউনিয়নের নেতারা সদস্য দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করেছেন তখন রুশ প্রেসিডেন্ট এই বক্তব্য দিলেন।
-
বিভিন্ন জেলায় অভিযান: বিপুল পরিমান ভোজ্য তেল উদ্ধার, মজুতদারকে জরিমানা
মে ১২, ২০২২ ১৩:৫১সম্প্রতি দেশে ভোজ্য তেলের মূল্য বৃদ্ধির তেলেসমাতি কারবারের বিরুদ্ধে বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে গুদামজাত করে রাখা বিপুল পরিমান ভোজ্য তেল উদ্ধার করা হয়েছে। জরিমানা করা হয়েছে বেশ কয়েকজন মজুতদার-দোকানীকে ।
-
আমেরিকায় জ্বালানি তেলের দামে নতুন রেকর্ড
মে ১০, ২০২২ ১১:৫৬আমেরিকায় জ্বালানি তেলের দামে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। আজ (মঙ্গলবার) আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের দেয়া তথ্য অনুসারে, তেল পাম্পে প্রতি গ্যালন জ্বালানি তেল বিক্রি হচ্ছে ৪.৩৭৪ ডলারে। এর আগে গত মার্চ মাসে প্রতি গ্যালন তেল রেকর্ডমূল্য ৪.৩৩১ ডলারে বিক্রি হয়। কিন্তু আজ সে দাম ছাড়িয়ে নতুন রেকর্ড স্থাপিত হলো।
-
বাদাম তেল খাওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
মে ০৮, ২০২২ ১৩:৫৫বাজারে ভোজ্যতেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাদাম তেল খাওয়ার পরামর্শ দিয়েছেন । আজ বিকাল সাড়ে পাঁচটার পর গণভবনে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশে এক সময় বাদামের তেল হতো। সেই তেল দিয়েই ভাজাপোড়া হতো। আমাদের সেদিকে আবার দৃষ্টি দিতে হবে।
-
টাকা দিলে সোনার দোকানে সোনা পাওয়া যায় কিন্তু তেল পাওয়া যাবে না: তেল বিক্রেতা
মে ০৭, ২০২২ ১৫:৪৯নতুন দাম নির্ধারণের পরও রাজধানীর বাজারে ভোজ্যতেলের সংকট কাটেনি। এতে হতাশ ক্রেতা-বিক্রেতা। এদিকে ডিলাররা বলছেন, রোববার (৮ মে) থেকে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। তবে অর্থনীতিবিদরা বলছেন, ব্যবসায়ীদের কারসাজি বন্ধ হলে দাম আরও কম হতো। বৃহস্পতিবার (০৫ মে) সয়াবিন ও পাম তেলের নতুন দাম সমন্বয়ের দুইদিন পরও বাজারে মিলছে না সয়াবিন তেল।
-
‘এই সিদ্ধান্ত দেশের অর্থনীতির ওপর পরমাণু বোমা হামলার শামিল’
মে ০৬, ২০২২ ১৫:০২হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টোর ওরবান বলেছেন, ইউরোপীয় কমিশন রাশিয়া থেকে তেল আমদানি বন্ধের যে প্রস্তাব দিয়েছে তা তার দেশের অর্থনীতির ওপর পরমণু বোমা হামলার চালানোর শামিল।
-
চ্যালেঞ্জের মুখে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা
মে ০৫, ২০২২ ১৪:৪২স্লোভাকিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, রাশিয়া থেকে তেল আমদানির বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন যে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে তাতে তারা একমত হতে পারবে না। দেশটি বলেছে, রাশিয়ার জ্বালানি তেলের বিকল্প ব্যবস্থা নিশ্চিত করতে তার আরো বেশি সময়ের প্রয়োজন।
-
ভিয়েনায় সমঝোতা না হলেও ইরানে বৈদেশিক মুদ্রা সংস্থানে সমস্যা হবে না
এপ্রিল ২৭, ২০২২ ১৩:৪৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আলী সালেহাবাদি বলেছেন, ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন বিষয়ক আলোচনা থেকে কোনো ফল বেরিয়ে না এলেও দেশে বৈদেশিক মুদ্রা সংস্থানে সমস্যা হবে না।