• তালেবান সরকারকে স্বীকৃতি দেয়ার সময় এখনও আসেনি: রাশিয়া

    তালেবান সরকারকে স্বীকৃতি দেয়ার সময় এখনও আসেনি: রাশিয়া

    জানুয়ারি ০১, ২০২২ ০৩:৪২

    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারকে স্বীকৃতি দেয়ার সময় এখনও আসেনি।তিনি গতকাল (শুক্রবার) রুশ সরকারি বার্তা সংস্থা তাসকে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।ল্যাভরভের সাক্ষাৎকারটি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

  • বিমানবন্দর নিয়ে কাতার বা তুরস্কের সঙ্গে চুক্তি হয়নি: তালেবান

    বিমানবন্দর নিয়ে কাতার বা তুরস্কের সঙ্গে চুক্তি হয়নি: তালেবান

    ডিসেম্বর ৩১, ২০২১ ০৭:২৮

    আফগানিস্তানের আন্তর্জাতিক বিমানবন্দরগুলো পরিচালনার জন্য দেশটির তালেবান সরকার তুরস্ক ও কাতারের সঙ্গে চুক্তি হয়ে গেছে বলে গণমাধ্যমে যে খবর বেরিয়েছে তা নাকচ করে দিয়েছে কাবুল।

  • ‘আমেরিকা ভাবতেই পারেনি এত দ্রুত তালেবান ক্ষমতা দখল করবে’

    ‘আমেরিকা ভাবতেই পারেনি এত দ্রুত তালেবান ক্ষমতা দখল করবে’

    ডিসেম্বর ৩১, ২০২১ ০৪:২৫

    আফগানিস্তানের তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় আমেরিকার সাবেক প্রতিনিধি জালমাই খালিলজাদ বলেছেন, ওয়াশিংটনসহ কেউ একথা ভাবতেই পারেনি যে, আফগানিস্তান এত দ্রুত তালেবানের নিয়ন্ত্রণে চলে যাবে। তিনি আরো বলেছেন, আমেরিকার পৃষ্ঠপোষকতা সত্ত্বেও আফগান নিরাপত্তা বাহিনী কেন তালেবানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেনি তাও ছিল এক চরম বিস্ময়।

  • আমেরিকাকে দায়ী করলেন আশরাফ গনি

    আমেরিকাকে দায়ী করলেন আশরাফ গনি

    ডিসেম্বর ৩০, ২০২১ ১৫:৩২

    আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি তার সরকারের পতনের জন্য আমেরিকাকে দায়ী করেছেন। তিনি বলেন, কাতারের রাজধানী দোহায় তালেবানের সঙ্গে কথিত শান্তি চুক্তি করেছিল আমেরিকা, সেই সময়ই তার সরকারকে দূরে ঠেলে দেয় ওয়াশিংটন।

  • তালেবান সরকারকে স্বীকৃতি দিতে মস্কোর প্রতি কাবুলের আহ্বান

    তালেবান সরকারকে স্বীকৃতি দিতে মস্কোর প্রতি কাবুলের আহ্বান

    ডিসেম্বর ৩০, ২০২১ ০৪:৫৮

    জন্য মানবিক ত্রাণসাহায্য পাঠানোয় মস্কোর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকার।এই সরকার একইসঙ্গে তালেবানকে আফগানিস্তানের একমাত্র বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেয়ার জন্যও মস্কোর প্রতি আহ্বান জানিয়েছে।

  • তালেবানের বিরোধিতা সত্ত্বেও সীমান্ত কাঁটাতারের বেড়া দেবে পাকিস্তান

    তালেবানের বিরোধিতা সত্ত্বেও সীমান্ত কাঁটাতারের বেড়া দেবে পাকিস্তান

    ডিসেম্বর ২৮, ২০২১ ০৭:১০

    আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের বিরোধিতা সত্ত্বেও দেশটির সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শেষ করবে পাকিস্তান। পাক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ বলেছেন, কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে তালেবান ও পাকিস্তানি সীমান্তরক্ষীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়া সত্ত্বেও ওই বেড়া নির্মাণের কাজ বন্ধ করবে না ইসলামাবাদ।

  • আফগান জনগণ যুদ্ধে বিজয়ী তবে রাজনীতির মাঠে পরাজিত: হক্কানি

    আফগান জনগণ যুদ্ধে বিজয়ী তবে রাজনীতির মাঠে পরাজিত: হক্কানি

    ডিসেম্বর ২৮, ২০২১ ০৫:৩৭

    তালেবানের শীর্ষস্থানীয় নেতা আনাস হক্কানি বলেছেন, আফগান জনগণ যুগ যুগ ধরে যুদ্ধের ময়দানে বিজয়ী হলেও রাজনীতির মাঠে সব সময় পরাজিত হয়েছে। গতকাল (সোমবার) আফগানিস্তানে সোভিয়েত বাহিনীর আগ্রাসনের ৪২তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন বলে আফগান বার্তা সংস্থা আওয়া জানিয়েছে।

  • আফগানিস্তানের উগ্রবাদীরা পাকিস্তানের জন্য হুমকি: পাক তথ্যমন্ত্রী

    আফগানিস্তানের উগ্রবাদীরা পাকিস্তানের জন্য হুমকি: পাক তথ্যমন্ত্রী

    ডিসেম্বর ২৮, ২০২১ ০৪:৫১

    পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ফুয়াদ চৌধুরি বলেছেন, আফগানিস্তানের উগ্রবাদীরা পাকিস্তানের জন্য একটি হুমকি।

  • আফগানিস্তানের মাটি কোনো দেশের জন্যই হুমকি হবে না: ভাইস প্রেসিডেন্ট

    আফগানিস্তানের মাটি কোনো দেশের জন্যই হুমকি হবে না: ভাইস প্রেসিডেন্ট

    ডিসেম্বর ২৭, ২০২১ ১৬:৫৫

    আফগানিস্তানে তালেবান সরকারের ভাইস প্রেসিডেন্ট আব্দুস সালাম হানাফি বলেছেন, তার দেশের মাটি কোনো দেশের জন্যই হুমকি হবে না। তিনি রাজধানী কাবুলে কাজাখস্তানের বাণিজ্যমন্ত্রী বাখাইত সালতানোভের নেতৃত্বে সেদেশের একটি প্রতিনিধি দলকে দেয়া সাক্ষাতে এ কথা বলেছেন।

  • আফগানিস্তানে নারী অধিকার লঙ্ঘনের অভিযোগ ভিত্তিহীন: তালেবান

    আফগানিস্তানে নারী অধিকার লঙ্ঘনের অভিযোগ ভিত্তিহীন: তালেবান

    ডিসেম্বর ২৭, ২০২১ ১৫:২১

    আফগানিস্তানে নারী অধিকার লঙ্ঘিত হচ্ছে বলে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো যে অভিযোগ করছে তা ‘ভিত্তিহীন’ বলে নাকচ করে দিয়েছে দেশটির ক্ষমতাসীন তালেবান। তালেবানের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপ মুখপাত্র আনামুল্লাহ সামানগানি আজ (সোমবার) কাবুলে বলেছেন, তালেবান সরকারের হাতে আফগান নারীদের অধিকার লঙ্ঘিত হচ্ছে বলে যে অভিযোগ করা হচ্ছে তার একমাত্র উদ্দেশ্য তালেবান সরকারকে দুর্বল করা।