-
‘তালেবান সরকারকে টাকা ফেরত দেব না’: আফগান রাষ্ট্রদূত
ডিসেম্বর ২৬, ২০২১ ০৬:০১তাজিকিস্তানে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত মোহাম্মাদ জাহির আগ্ববার বলেছেন, তিনি প্রায় গোটা বিশ্বের মতো তালেবান সরকারকে স্বীকৃতি দিতে রাজি নন। তিনি তার দূতাবাসের জন্য সাবেক আশরাফ গনি সরকারের শেষ মুহূর্তে পাঠানো লাখ লাখ ডলার কাবুলে ফেরতে পাঠাতেও অস্বীকৃতি জানিয়েছেন।
-
‘তালেবানকে সহযোগিতা করে ক্ষুধার হাত থেকে আফগান জনণকে বাঁচান’
ডিসেম্বর ২৬, ২০২১ ০৪:৫২আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই তালেবানকে সহযোগিতা করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, লাখ লাখ আফগান নাগরিককে ক্ষুধার হাত থেকে রক্ষা করতে হলে তালেবানকে সহযোগিতা করতে হবে।
-
আফগানিস্তানে দরিদ্রতার সুনামি ঠেকাতে প্রতিবেশী দেশগুলোর চেষ্টা অব্যাহত
ডিসেম্বর ২৩, ২০২১ ১৬:০৬গত ১৫ আগস্ট তালেবান আবারো আফগানিস্তানের ক্ষমতা নেয়ার পর আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক উদ্বেগ উৎকণ্ঠা সৃষ্টি হয়েছিল। অতীতের তিক্ত অভিজ্ঞতার আলোকে এবারও তালেবানের শাসনকালে আফগানিস্তানের পরিস্থিতি কোন দিকে যায় তা নিয়েই মূলত সবার মধ্যে উদ্বেগ বিরাজ করছে। এ কারণে আফগানিস্তানের পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে এ অঞ্চলের দেশগুলোকে নিয়ে বেশ কিছু বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজকের অনুষ্ঠানে আমরা এ বিষয়ে আলোচনা করব। আশা করি আপনাদের সঙ্গ পাব।
-
সাবেক সেনা সদস্যদের চাকুরিচ্যুত করবে তালেবান সরকার!
ডিসেম্বর ২২, ২০২১ ০৬:১৭আফগানিস্তানের ক্ষমতাসীন অন্তর্বর্তী তালেবান সরকার দেশটির সাবেক সেনা সদস্যদের চাকুরিচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছে বলে খবর পাওয়া গেছে। তালেবানের শুদ্ধিকরণ কমিশনের বরাত দিয়ে আফগান বার্তা সংস্থা ‘আওয়া’ এ খবর জানিয়েছে।
-
ওআইসি সম্মেলনে আফগানিস্তান বিষয়ে ইরানের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন পররাষ্ট্রমন্ত্রী
ডিসেম্বর ২০, ২০২১ ১৫:৩৭ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান গতকাল ইসলামাবাদে অনুষ্ঠিত ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি'র পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে আফগানিস্তানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে ইরানের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন।
-
মধ্য এশিয়ার ৫ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে সম্মেলন করল ভারত
ডিসেম্বর ২০, ২০২১ ০৩:০৫পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যখন ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের আফগানিস্তান বিষয়ক বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় তখন আফগানিস্তানের প্রতিবেশী মধ্য এশিয়ার পাঁচটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে বৈঠক করেছে ভারত।বৈঠকে কাজাখস্তান, কিরঘিজিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের উদ্দেশ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বক্তব্য রাখেন।
-
আফগান সংকট সমাধানের জন্য বিশ্ব সমাজের প্রতি আহ্বান
ডিসেম্বর ২০, ২০২১ ০৩:০২পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গতকাল (রোববার) ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের আফগানিস্তান বিষয়ক একদিনের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ৫৭ মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আফগানিস্তানের অর্থনৈতিক ও মানবিক সংকটের প্রতি গুরুত্ব আরোপ করে দেশটির সংকট সমাধানের জন্য বিশ্ব সমাজের প্রতি আহ্বান জানান।
-
সরকারে সকল ‘যোগ্য আফগান নাগরিকের’ অংশগ্রহণ চায় তালেবান
ডিসেম্বর ২০, ২০২১ ০২:৪৬আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন, দেশটির সরকারে সকল ‘যোগ্য আফগান নাগরিকের’ অংশগ্রহণ চায় তালেবান। রোববার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের আফগানিস্তান বিষয়ক বিশেষ সম্মেলনে একথা জানান তিনি।
-
পাকিস্তানে ওআইসি সম্মেলন: মূল আলোচ্য বিষয় আফগানিস্তান সংকট
ডিসেম্বর ১৯, ২০২১ ১৫:১৯ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসির ১৭তম জরুরি অধিবেশন গতকাল থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হয়েছে। আফগানিস্তানের সর্বশেষ অবস্থা পর্যালোচনা করা এবং বিপর্যয়ের হাত থেকে যুদ্ধ বিধ্বস্ত ওই দেশটিকে রক্ষার উপায় খুঁজে বের করাই এ বৈঠকের উদ্দেশ্য। বৈঠকে যোগ দেয়ার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানও ইসলামাবাদ গেছেন।
-
‘ওআইসি সম্মেলনে তালেবান সরকারকে স্বীকৃতি দেয়ার পরিকল্পনা নেই’
ডিসেম্বর ১৮, ২০২১ ০৭:০২পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বলেছেন, ইসলামাবাদে অনুষ্ঠেয় ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আসন্ন সম্মেলনে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা নেই।