-
‘আশরাফ গনিকে হত্যা করার পরিকল্পনা করেছিল তালেবান’
ডিসেম্বর ১৮, ২০২১ ০৬:৫৬আফগানিস্তানের সাবেক আশরাফ গনি সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মুহিব দাবি করেছেন, তাদের কাছে এই মর্মে সুনির্দিষ্টি তথ্য ছিল যে, প্রেসিডেন্ট আশরাফ গনিকে হত্যা করার পরিকল্পনা করেছে তালেবান। তিনি শুক্রবার ভয়েস অব আমেরিকাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, গত ১৫ আগস্ট তালেবানের হাতে কাবুলের পতনের দিন শীর্ষস্থানীয় তালেবান নেতা খলিল হক্কানি তাকে [মুহিবকে] বলেছিলেন, “আগে আত্মসমর্পন করুন তারপর আলোচনা হবে।”
-
জাতিসংঘে আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূত নিয়োগ; তালেবানের প্রতিবাদ
ডিসেম্বর ১৮, ২০২১ ০৫:৪৬জাতিসংঘে আফগানিস্তানের নয়া স্থায়ী প্রতিনিধি নিয়োগের প্রতিবাদ জানিয়েছে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকার। তালেবানের নেতৃত্বাধীন অন্তর্বর্তী আফগান সরকারের পদস্থ কর্মকর্তা সুহাইল শাহিন বলেছেন, এই নিয়োগের মাধ্যমে জাতিসংঘের নিরপেক্ষতা মারাত্মক প্রশ্নবিদ্ধ হয়েছে।
-
‘আফগান অর্থ আটকে রাখলে সন্ত্রাস বিরোধী যুদ্ধ ক্ষতিগ্রস্ত হবে’
ডিসেম্বর ১৭, ২০২১ ১১:৪৬আফগানিস্তানের বিশাল অঙ্কের অর্থ আটকে দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি।
-
অপরাধ করার জন্য আমেরিকাকে ক্ষতিপূরণ দিতে হবে: তালেবান
ডিসেম্বর ১৬, ২০২১ ১১:২৪গত আগস্ট মাসে আফগানিস্তানের রাজধানী কাবুলে সন্ত্রাসী মার্কিন সেনাদের ড্রোন হামলায় ১০ বেসামরিক ব্যক্তির প্রাণ হারানোর ঘটনায় কোনো মার্কিন সেনাকে শাস্তি দেয়া হবে না বলে পেন্টাগণ যে ঘোষণা দিয়েছে তার প্রতিক্রয়ায় কাবুলে এ ক্ষতিপূরণ চেয়েছে।
-
আমেরিকায় থাকা অর্থ আশরাফ গনির ব্যক্তিগত সম্পদ নয়: বারাদার
ডিসেম্বর ১৫, ২০২১ ০৪:৫৫আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের উপ প্রধানমন্ত্রী মোল্লা আব্দুলগনি বারাদার বলেছেন, আমেরিকা আফগানিস্তানের যে বিশাল অঙ্কের অর্থ আটকে দিয়েছে তা [সাবেক প্রেসিডেন্ট] আশরাফ গনির ব্যক্তিগত সম্পদ নয়। এগুলো আফগান জনগণের সম্পদ এবং অবিলম্বে তা এদেশের জনগণকে ফেরতে দিতে হবে।
-
ওআইসি’র শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ পেল তালেবান সরকার
ডিসেম্বর ১৪, ২০২১ ০৭:০৫পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠেয় ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছে আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকার। ইসলামাবাদ থেকে নিজস্ব সূত্রের বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা মেহের এ খবর দিয়েছে।
-
আফগানিস্তানে অর্থ পাঠানোর অনুমতিকে স্বাগত জানাল তালেবান
ডিসেম্বর ১৩, ২০২১ ০৪:৪২বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আফগানিস্তানে অর্থ পাঠানোর যে অনুমতি মার্কিন অর্থ মন্ত্রণালয় দিয়েছে তাকে স্বাগত জানিয়েছে তালেবানের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি বলেছেন, মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এই পদক্ষেপ আফগান ব্যাংকগুলোর জন্য একটি ইতিবাচক পদক্ষেপ।
-
'মুসলিম বিশ্বের আলেমদের সমর্থনকে' স্বাগত জানাল তালেবান সরকার
ডিসেম্বর ১১, ২০২১ ০৪:৫৩আফগানিস্তানের জনগণের প্রতি বিশ্বের ২১টি মুসলিম দেশের আলেমরা যে সমর্থন ঘোষণা করেছেন তাকে স্বাগত জানিয়েছে তালবানের নেতৃত্বাধীন আফগানিস্তানের অন্তবর্তী সরকার।
-
আমেরিকা আবারো আফগানিস্তানে আসবে না তার নিশ্চয়তা নেই
ডিসেম্বর ১০, ২০২১ ০৫:০৬আফগানিস্তানের তালেবান গোষ্ঠীর একজন শীর্ষ পর্যায়ের নেতা ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে বলেছেন, আফগানিস্তানে আমেরিকা আবারো যে ভুল করবে না তার নিশ্চয়তা নেই। গতকাল (বৃহস্পতিবার) প্রেস টিভির ফেইস-টু-ফেইস অনুষ্ঠানের জন্য দেয়া সাক্ষাৎকারে তালেবান নেতা মুফতি লতিফুল্লাহ হাকিমি একথা বলেন।
-
বিদেশ থেকে ফেরত আনা হলো পালিয়ে যাওয়া জঙ্গিবিমানগুলো
ডিসেম্বর ০৬, ২০২১ ০৫:০০আফগানিস্তানের সাবেক আশরাফ গনি সরকারের পতনের পর দেশটির পাইলটরা যেসব জঙ্গিবিমান নিয়ে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গিয়েছিলেন সেসব জঙ্গিবিমানের একাংশ আফগানিস্তানে ফেরত আনা হয়েছে।