-
ইরান ও পাকিস্তানের অংশগ্রহণ ছাড়া আফগান সংকটের সমাধান হবে না: ল্যাভরভ
আগস্ট ২৮, ২০২১ ১০:৩৮রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরান ও পাকিস্তানের অংশগ্রহণ ছাড়া আফগানিস্তানের চলমান সংকট নিরসনের জন্য পূর্ণাঙ্গ আলোচনা সম্ভব নয়। তিনি ইতালি সফরে গিয়ে স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রী লুইজি দিমাওয়ের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।
-
অংশগ্রহণমূলক তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে আফগানিস্তানে
আগস্ট ২৮, ২০২১ ০৫:২২আফগানিস্তানে একটি অংশগ্রহণমূলক তত্ত্বাবধায়ক সরকার গঠনের পরিকল্পনা নিয়েছে তালেবান। এই সরকারে আফগানিস্তানের সব ধরনের নৃ-গোষ্ঠী এবং উপজাতির নেতাদের অন্তর্ভুক্ত করা হবে।
-
তালেবানের অনুরোধের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি তুরস্ক: এরদোগান
আগস্ট ২৮, ২০২১ ০৪:৩১তুরস্কের প্রেসিডেন্টের রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনার ব্যাপারে তালেবান যে অনুরোধ করেছে সে বিষয়ে এখনো চুড়ান্ত সিদ্ধান্ত নেয় নি আঙ্কারা। তিনি বলেন, আগামী ১ সেপ্টেম্বরের পরে কোন ধরনের নীতি গ্রহণ করা হয় তা দেখার জন্য অপেক্ষা করছে তার দেশ।
-
আফগানিস্তানের ওপর তালেবানের নিয়ন্ত্রণ মেনে নেয়নি রাশিয়া
আগস্ট ২৮, ২০২১ ০১:৩৫রাশিয়া এখনো আফগানিস্তানের ওপর তালেবানের সার্বভৌম ক্ষমতা মেনে নেয়নি বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি শুক্রবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে বলেন, রাশিয়া এখনো তালেবান গোষ্ঠীকে স্বীকৃতি বা এই গোষ্ঠীর নেতাদের সঙ্গে সংলাপে বসেনি।
-
চিকিৎসা সেবায় জড়িত নারীদের কর্মস্থলে ফিরতে বলল তালেবান
আগস্ট ২৮, ২০২১ ০১:১৫আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণকারী তালেবান দেশটির চিকিৎসা সেবায় নিয়োজিত নারীদেরকে তাদের নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে।
-
কাবুলে হামলা: বাইডেনের পদত্যাগের দাবি উঠল যুক্তরাষ্ট্রে
আগস্ট ২৭, ২০২১ ১২:৫০সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৭ আগস্ট শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
-
পাঞ্জশিরের নিয়ন্ত্রণ নিয়ে আহমেদ মাসুদের সঙ্গে তালেবানের সমঝোতা
আগস্ট ২৭, ২০২১ ০৫:০৯আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কৌশলগত পাঞ্জশির উপত্যকার নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়ে তালেবানের সঙ্গে আহমেদ মাসুদের সমঝোতা হয়েছে। আফগানিস্তানের জাতীয় বীর হিসেবে খ্যাত সাবেক মুজাহিদ কমান্ডার আহমেদ শাহ মাসুদের ছেলে আহমেদ মাসুদের সঙ্গে বৃহস্পতিবার তালেবানের এ সমঝোতা হয়।
-
আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে তুরস্ক
আগস্ট ২৬, ২০২১ ১৬:৫৯তুরস্ক জানিয়েছে, আফগানিস্তান থেকে নিজেদের সেনা প্রত্যাহার শুরু করেছে আঙ্কারা। কাবুলের কৌশলগত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা দেয়ার ক্ষেত্রে সাহায্য করার যে পরিকল্পনা নিয়েছিল আঙ্কারা দৃশ্যত সে আশা তারা ছেড়ে দিয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল (বুধবার) এক বিবৃতিতে জানিয়েছে, “অর্পিত দায়িত্ব সফলতার সঙ্গে পালনের পর আফগানিস্তান থেকে তুর্কি সেনা দেশে ফিরে আসছে।”
-
'সরকার চালাতে তালেবানের সক্ষমতা শিগগিরি জানতে পারবে ভারত'
আগস্ট ২৬, ২০২১ ১৪:৩৯তালেবানের শীর্ষ পর্যায়ের খ্যাতিমান নেতা শাহাবুদ্দিন দিলওয়ার বলেছেন, আফগানিস্তানের সরকার পরিচালনার ক্ষেত্রে তালেবানের সক্ষমতা সম্পর্কে ভারত শিগগিরই জানতে পারবে।
-
'আফগানিস্তানের পরিস্থিতি ভালো নয়, আমরা আমাদের লোকজনকে সরিয়ে নিচ্ছি'
আগস্ট ২৬, ২০২১ ১৪:৩৩আফগানিস্তান সংকট নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, আফগানিস্তানের পরিস্থিতি ভালো নয়, আমরা আমদের লোকজনকে সরিয়ে নিচ্ছি। আজ (বৃহস্পতিবার) আফগানিস্তানের চলমান পরিস্থিতি নিয়ে নয়াদিল্লীতে সর্বদলীয় বৈঠকে বিস্তারিত জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর।