-
ইরানের তেল খাতের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানাল রাশিয়া
ডিসেম্বর ১০, ২০২০ ০৩:১৪রাশিয়া উপ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই রিয়াবকভ ইরানের তেল খাতের ওপর আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞাকে বেআইনি ঘোষণা করে তা প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন। তিনি বুধবার মস্কোয় এক বক্তব্যে ইরানের তেল উৎপাদন ও রপ্তানি খাতকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নেয়ার সুযোগ সৃষ্টি করারও আহ্বান জানিয়েছেন।
-
২০২১ সালে আঞ্চলিক দেশগুলোর মধ্যে ইরানে সর্বাধিক প্রবৃদ্ধি হবে: আইএমএফ
অক্টোবর ২২, ২০২০ ০৮:১৪আন্তর্জাতিক বাজারে তেলের চাহিদা কমে যাওয়ার পাশাপাশি তেলের অস্বাভাবিক মূল্যহাসের কারণে মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলোর অর্থনীতি চলতি বছর ভয়াবহ সংকোচনের মুখে পড়েছে।
-
গত ছয় মাসে ৩,০০০ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে ইরান
অক্টোবর ০৩, ২০২০ ০৩:৩৭ইরান গত ছয় মাসে রপ্তানি খাত থেকে প্রায় তিন হাজার ৩৫ কোটি ডলার মূল্যের বৈদেশিক মুদ্রা আয় করেছে। ইরানের শুল্ক বিভাগের মহাপরিচালক মাহদি মিরশারাফির বরাত দিয়ে সরকারি বার্তা সংস্থা ইরনা এ খবর জানিয়েছে। মিরশারাফি বলেছেন, এই পরিমাণ বৈদেশিক মুদ্রার মধ্যে তেল বহির্ভুত খাত থেকে আয় হয়েছে এক হাজার ৩৫৬ কোটি ডলার।
-
ইরানের তেল রপ্তানি উল্লেখযোগ্য মাত্রায় বেড়েছে: রয়টার্স
সেপ্টেম্বর ২৬, ২০২০ ০৪:১৯মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও চলতি সেপ্টেম্বর মাসে ইরানের তেল রপ্তানি উল্লেখযোগ্য মাত্রায় বেড়ে গেছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।ট্যাংকার ট্র্যাকার্সসহ আন্তর্জাতিক তেল ট্যাংকার চলাচল পর্যবেক্ষণকারী তিনটি সংস্থার প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থাটি।
-
ইরান সমর্থক বসরার গভর্নরকে হটাতে ভেতরে ও বাইরের নানামুখী ষড়যন্ত্র
আগস্ট ২৩, ২০২০ ১২:২৩ইরাকের বসরা নগরী হঠাৎ করেই অশান্ত হয়ে উঠেছে। পরিস্থিতি এমন অবস্থায় এসে ঠেকেছে যে প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি আমেরিকা সফর শেষ করে দেশে ফিরেই বসরার উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে পর্যালোচনার জন্য জরুরি বৈঠক ডেকেছেন।
-
‘অশিষ্ট’ আচরণের ব্যাপারে দক্ষিণ কোরিয়াকে সতর্ক করল ইরান
জুলাই ১৮, ২০২০ ০২:১৩ইরানের তেল বিক্রির অর্থ আটকে দেয়ার ‘অশিষ্ট’ আচরণের ব্যাপারে দক্ষিণ কোরিয়াকে সতর্ক করে দিয়েছে তেহরান। ইরান বলেছে, এই ‘অগ্রহণযোগ্য’ ও ‘অন্যায়’ আচরণের কোনো ব্যাখ্যা থাকতে পারে না।
-
‘ইরান প্রতিমাসে ভেনিজুয়েলায় পেট্রোল পাঠানোর পরিকল্পনা নিয়েছে’
জুন ১৬, ২০২০ ১৬:৩২মার্কিন নিষেধাজ্ঞা ও হুমকি উপেক্ষা করে ইসলামি প্রজাতন্ত্র ইরান প্রতিমাসে ভেনিজুয়েলায় পেট্রোল ও ডিজেল পাঠানোর পরিকল্পনা নিয়েছে।
-
তেল রপ্তানি বন্ধে ব্যর্থ হয়ে নিষেধাজ্ঞার হুমকি দিচ্ছে আমেরিকা: ওয়াল স্ট্রিট জার্নাল
মে ২৯, ২০২০ ০৭:৪৯মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, ভেনিজুয়েলায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের তেল রপ্তানি ঠেকাতে ব্যর্থ হয়ে এখন দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে ওয়াশিংটন।
-
‘তেলের বাজারের চলমান সংকট ওপেকের একার পক্ষে সমাধান করা সম্ভব নয়’
এপ্রিল ২৩, ২০২০ ০৫:১৪ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানে বলেছেন, করোনাভাইরাসের কারণে বিশ্ব বাজারে তেলের সরবরাহ বেড়ে যাওয়ার পাশাপাশি চাহিদা কমে যাওয়ায় এই পণ্যের দাম অস্বাভাবিকভাবে নীচে নেমে গেছে। এ অবস্থায় এই বাজারের সংকট সমাধানে বিশ্বের সব দেশের এগিয়ে আসা উচিত; কারণ তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেকের একার পক্ষে এটি করা সম্ভব নয়।
-
তেল উত্তোলন ইস্যু: মার্কিন চাপের কাছে আত্মসমর্পণ করলো সৌদি আরব
এপ্রিল ১৩, ২০২০ ১১:১৮মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মুখে সৌদি আরব তেল উত্তোলন কমাতে রাজি হয়েছে।