-
জুলাই মাসে তেল উত্তোলনে রেকর্ড করতে যাচ্ছে সৌদি আরব
জুন ২৭, ২০১৮ ১৮:৫২জুলাই মাসে জ্বালানি তেল উত্তোলনে রেকর্ড করতে যাচ্ছে সৌদি আরব। দেশটি আগামী মাসে প্রতিদিন এক কোটি ৮০ লাখ ব্যারেল তেল উত্তোলনের পরিকল্পনা নিয়েছে।
-
মে মাসে প্রতিদিন ইরানের তেল-গ্যাস বিক্রি ২৭ লাখ ব্যারেল
জুন ০৩, ২০১৮ ১৮:০৮ইসলামি প্রজাতন্ত্র ইরান মে মাসে প্রতিদিন ২৭ লাখ ব্যারেল অপরিশোধিত তেল এবং তরল গ্যাস বিক্রি করেছে। এর মধ্যে তিন লাখ ব্যারেল তরল গ্যাস এবং প্রায় ২৪ লাখ ব্যারেল অপরিশোধিত তেল।
-
বাড়ছে ইরানি তেলের দাম
জুন ০৩, ২০১৮ ১৫:৪১ইসলামি প্রজাতন্ত্র ইরানের অপরিশাধিত তেলের দাম বেড়েই চলেছে। ইরানের হাল্কা অপরিশোধিত তেল এরইমধ্যে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ৭৭ ডলার ছাড়িয়ে গেছে।
-
ইরান থেকে তেল কেনা অব্যাহত রাখতে ইউরোপের যৌথ টিম গঠন
মে ২০, ২০১৮ ০৯:২৫ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে তেল কেনা অব্যাহত রাখতে একটি যৌথ টিম গঠন করেছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। পরমাণু সমঝোতা থেকে মার্কিন সরকার বেরিয়ে যাওয়ার পর তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করলে ইরান থেকে তেল কেনার ক্ষেত্রে যাতে কোনো জটিলতা দেখা না দেয় তার উপায় খুঁজে বের করতে এই পদক্ষেপ নিয়েছে ইইউ।
-
ইরানি নাবিকদের বিষয়ে দ্রুত ব্যবস্থা নিন: প্রেসিডেন্ট রুহানি
জানুয়ারি ১৩, ২০১৮ ২২:৩৫দুর্ঘটনা কবলিত ইরানি তেলবাহী জাহাজের নাবিকদের ভাগ্য নির্ধারণে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। ইরানের সমবায়, শ্রম ও সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রী আলী রাবিয়ির সঙ্গে ফোনালাপে এ নির্দেশ দেন প্রেসিডেন্ট রুহানি। তেল ট্যাংকারের পরিস্থিতি এবং নাবিকদের উদ্ধারের বিষয়টি দেখভাল করার জন্য মন্ত্রী এখন চীনে অবস্থান করছেন।
-
জ্বলন্ত ট্যাংকারে উদ্ধার অভিযান চালাতে প্রস্তুত ইরানি কমান্ডোরা
জানুয়ারি ১৩, ২০১৮ ১৪:৩৩চীনের উপকূলে দুর্ঘটনায় পড়া তেল ট্যাংকারে অভিযান চালানোর জন্য ইরানি নৌবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। বিশেষ অভিযান পরিচালনার জন্য এ টিমে বেশ কয়েকজন কমান্ডোও রয়েছেন। জ্বলন্ত ট্যাংকারটিতে আটকে পড়া নাবিকদের উদ্ধারে অভিযান চালাবে নৌবাহিনীর এসব সদস্য।
-
চীনের উপকূলে জ্বলছে ইরানি জাহাজ; বিস্ফোরণের আশংকা
জানুয়ারি ০৮, ২০১৮ ১৪:৫৪চীনের উপকূলে দুর্ঘটনার শিকার ইরানের তেলবাহী জাহাজে এখনো আগুন জ্বলছে এবং যেকোনো সময় তাতে ভয়াবহ বিস্ফোরণ ঘটতে পারে বলে আশংকা করা হচ্ছে। জাহাজের নাবিকদের সন্ধানে এখনো তল্লাশি চলছে।
-
তুরস্কে তেল রপ্তানি: নতুন পাইপলাইন নির্মাণ করবে ইরাক
নভেম্বর ২৭, ২০১৭ ১২:০৭ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক প্রদেশ থেকে তুরস্কে অপরিশোধিত তেল রপ্তানির জন্য নতুন পাইপলাইন নির্মাণের ঘোষণা দিয়েছে বাগদাদ সরকার। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হামলায় আগের পাইপলাইন মারাত্মকভাবে ধ্বংস হওয়ায় নতুন করে পাইপলাইন নির্মাণের পরিকল্পনা নিয়েছে ইরাক।
-
৪,১০০ কোটি ডলারের তেল রপ্তানি করবে ইরান: জাঙ্গানে
জানুয়ারি ১৭, ২০১৭ ০৩:৩৪ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানে আশা প্রকাশ করে বলেছেন, তার দেশ চলতি ফার্সি বছরের শেষ নাগাদ ৪,১০০ কোটি ডলার মূল্যের তেল ও তেলজাত পণ্য রপ্তানি করতে পারবে। তিনি সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে বলেন, চলতি বছরের গত নয় মাসে ইরান ২,৮৭০ কোটি ডলারের তেল রপ্তানি করেছে।
-
৯ মাসে ৩,০০০ কোটি ডলারের তেল রপ্তানি করেছে ইরান
জানুয়ারি ১৫, ২০১৭ ০৩:৫৯চলতি ফার্সি বছরের প্রথম নয় মাসে ইরান প্রায় ৩,০০০ কোটি ডলার মূল্যের তেল রপ্তানি করেছে বলে জানিয়েছেন তেল বিষয়ক উপমন্ত্রী আমির হোসেইন জামানিনিয়া। তিনি আরো বলেছেন, এই সময়ে দৈনিক গড়ে ২৬ লাখ ব্যারেল তেল বিক্রি করেছে তেহরান।