-
আরামকো তেল ডিপোতে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার পর তেলের দাম বেড়েছে
মার্চ ২৬, ২০২২ ১০:৫৯সৌদি আরবের আরামকো তেল ডিপোতে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র হামলার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে গেছে।
-
ব্রিটেনে ৩০ বছরের মধ্যে মূল্যস্ফীতি সর্বোচ্চ
মার্চ ২৩, ২০২২ ১৩:৪৯ব্রিটেনে গত ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি দেখা দিয়েছে। দেশটিতে মাত্র দুটি খাত বাদে সবক্ষেত্রে গড়ে ৬.২ ভাগ মূল্যস্ফীতি দেখা দিয়েছে। এতে দেশটির জনজীবনে দেখা দিয়েছে বড় রকমের সংকট।
-
আমেরিকায় গ্যাসোলিনের গড় মূল্যে নতুন রেকর্ড
মার্চ ১৪, ২০২২ ১৫:০৯আমেরিকায় গত দুই সপ্তাহে রেগুলার গ্রেড গ্যাসোলিনের দাম শতকরা ২২ ভাগ বেড়েছে। ইউক্রেনে সামরিক অভিযান চালানোর দায়ে রাশিয়ার জ্বালানি খাতের ওপর মার্কিন সরকার নিষেধাজ্ঞা আরোপের পর আমেরিকার জ্বালানি বাজার মারাত্মকভাবে অস্থিতিশীল হয়ে ওঠে।
-
মাঠে প্রতিযোগিতা কমিশন: তেলের দাম কমবে কিনা ব্রাজিল বলতে পারবে-বাণিজ্যমন্ত্রী
মার্চ ১৪, ২০২২ ১৪:০০ভোজ্যতেলের বাজার মুল্য নিয়ে কারসাজি খুঁজতে মাঠে নেমেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। অনুসন্ধান কাজ পরিচালনার জন্য তিন সদস্য বিশিষ্ট অনুসন্ধান দল গঠন করা হয়েছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি কমিশনে প্রতিবেদন জমা দেবে।
-
মার্কিন সাহায্যের অনুরোধ প্রত্যাখ্যান করল সৌদি আরব ও আমিরাত
মার্চ ০৯, ২০২২ ১৪:১৮রাশিয়ার জ্বালানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের ফলে বিশ্ববাজারে বেড়ে যাওয়া তেলের দাম নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সাহায্যের অনুরোধ করলেও তা প্রত্যাখ্যান করেছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত।
-
ইউরোপে প্রাকৃতিক গ্যাসের রেকর্ড মূল্যবৃদ্ধি, তেলের দাম ৭ বছরে সর্বোচ্চ
মার্চ ০২, ২০২২ ১৭:১৪ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের মধ্যে ইউরোপের ইতিহাসে প্রথমবারের মতো প্রাকৃতিক গ্যাসের দাম প্রতি ১ হাজার ঘনমিটারে ২ হাজার ২০০ ডলারের উপরে উঠেছে। ২০২১ সালে ২৩ ডিসেম্বরের পর এটিই সর্বোচ্চ দর।
-
দোনবাসের স্বীকৃতির পর তেলের দাম বেড়েছে
ফেব্রুয়ারি ২২, ২০২২ ১৩:৩০ইউক্রেনের দোনবাস অঞ্চলকে স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বীকৃতি দেয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেছে। আজ (মঙ্গলবার) ব্রেন্ট ক্রুড-এর দাম প্রতি ব্যারেল ৯৯.৩৮ ডলারে পৌঁছেছে। তেলের এই দাম গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ।
-
তেল, ডাল ও চিনির দাম সহনীয় রাখতে চেষ্টা চলছে: বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী
ফেব্রুয়ারি ১৮, ২০২২ ১৬:১৮বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আজ (শুক্রবার) বলেছেন, ভোজ্যতেল, ডাল ও চিনির মূল্য সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করছে সরকার। কিছু ব্যবসায়ী সুযোগ পেলেই পণ্যের দাম বাড়িয়ে দেয়। তাই নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এসব পণ্য বিক্রি করলেই ব্যবস্থা নেয়া হবে।
-
রাশিয়া সেনা সরানোর ঘোষণা দেয়ায় কমল তেলের দাম
ফেব্রুয়ারি ১৬, ২০২২ ০৪:৪৩ইউক্রেন সীমান্ত থেকে রাশিয়া তার কিছু সেনা সরানোর ঘোষণা দেয়ার পর বিশ্ববাজারে তেলের দাম প্রায় চার শতাংশ কমে গেছে। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেছিলেন, সামরিক মহড়া শেষে ইউক্রেন সীমান্তে মোতায়েন তার দেশের সেনাবাহিনীর একাংশকে প্রত্যাহার করা হবে।
-
ব্যারেল প্রতি তেলের দাম ১০০ ডলারের কাছাকাছি পৌঁছেছে
ফেব্রুয়ারি ১৫, ২০২২ ০৭:২৭ইউক্রেন ইস্যুতে রাশিয়া এবং মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটভুক্ত দেশগুলোর মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম অনেক বেড়ে গেছে।