-
ইরান সম্পর্কে যে নতুন দাবি করলেন আমেরিকার বিশেষ প্রতিনিধি
অক্টোবর ২৬, ২০২১ ০৫:১৪আমেরিকার ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি রবার্ট ম্যালি ইরানের সঙ্গে পাশ্চাত্যের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা সম্পর্কে নয়া দাবি উত্থাপন করেছেন। তিনি এই সমঝোতা থেকে সম্পূর্ণ অবৈধভাবে আমেরিকার বের হয়ে যাওয়ার বিষয়টি চেপে গিয়ে দাবি করেছেন, ওই সমঝোতা ছিল ইরানের সঙ্গে আমেরিকার ব্যাপকভিত্তিক কূটনৈতিক সংলাপের সূচনা।
-
মুসলিম ঐক্য কোনো কৌশলগত বিষয় নয়, এটি কুরআনি দায়িত্ব
অক্টোবর ২৪, ২০২১ ১২:৫২ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা কোনো কৌশলগত বিষয় নয় বরং এটি সম্পূর্ণভাবে কুরআন নির্দেশিত অবশ্যই পালনীয় দায়িত্ব। এটি এমন নয় যে, খেয়ালখুশিমতো বা মাঝেমধ্যে করা হবে বরং একজন মুসলমানের জন্য এই ঐক্য প্রতিষ্ঠা অপরিহার্য দায়িত্ব।
-
ইসলামী সম্মেলনে অংশ নেয়া অতিথিদের সাক্ষাৎ দিচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা
অক্টোবর ২৪, ২০২১ ১১:১৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত ৩৫তম আন্তর্জাতিক ইসলামী ঐক্য সম্মেলনে অংশ নেয়া অতিথিদের সঙ্গে সাক্ষাৎ করছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। আজ (রোববার) সন্ধ্যার দিকে তিনি বিভিন্ন দেশ থেকে আসা মেহমানদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
-
তেহরানে ২০ মাস পর অনুষ্ঠিত হলো জুমার প্রধান জামাত
অক্টোবর ২২, ২০২১ ১২:৪৮দীর্ঘ প্রায় ২০ মাস পর ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরান ও বেশিরভাগ প্রদেশে আজ শহরগুলোর জুমার নামাজের প্রধান কেন্দ্রগুলোতে নামাজ অনুষ্ঠিত হয়েছে।
-
ইরানের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক’ সংলাপ চলছে: সৌদি পররাষ্ট্রমন্ত্রী
অক্টোবর ১৫, ২০২১ ১২:০৮সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান ইরানের সঙ্গে তার দেশের চলমান সংলাপকে ‘বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক’ বলে বর্ণনা করেছেন। লন্ডন থেকে প্রকাশিত পত্রিকা ফিনান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে ফারহান বলেন, পরস্পরের দৃষ্টিভঙ্গি শোনার জন্য এ সংলাপ চলছে এবং এ আলোচনার ব্যাপারে সৌদি আরব অত্যন্ত আন্তরিক।
-
কনস্যুলেট খুলতে ইরান ও সৌদি আরবের মধ্যে প্রাথমিক সমঝোতা
অক্টোবর ১২, ২০২১ ০৩:৪১ধারাবাহিক আলোচনার মাধ্যমে নিজেদের মধ্যকার দূরত্ব অনেকাংশে কমিয়ে আনতে সক্ষম হয়েছে ইরান ও সৌদি আরব। এই আলোচনায় অংশগ্রহণকারী একজন কূটনীতিকের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দু’দেশ নিজেদের মধ্যকার উত্তেজনা প্রশমনের লক্ষ্যে একটি সমঝোতায় উপনীত হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে।
-
সৌদি আরবের সঙ্গে সংলাপ চালিয়ে যাবে ইরান: সিনিয়র সংসদ সদস্য
অক্টোবর ১০, ২০২১ ০৪:০৪ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের কো-চেয়ারম্যান ইব্রাহিম আজিজি বলেছেন, সৌদি আরবের সঙ্গে সংলাপ চালিয়ে যাবে তার দেশ। তিনি শনিবার ইরানের বার্তা সংস্থা ‘খনে মেল্লাত’কে দেয়া এক সাক্ষাৎকারে তেহরানের এ অবস্থান ঘোষণা করেন।
-
রিয়াদের সঙ্গে আলোচনায় কিছু কিছু ক্ষেত্রে সমঝোতা হয়েছে: তেহরান
অক্টোবর ০৯, ২০২১ ০৩:৫৪সৌদি আরবের সঙ্গে আবার কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আলোচনায় কিছু কিছু ক্ষেত্রে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি বলেছেন, এ আলোচনা সঠিক পথে এগুচ্ছে।
-
ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ সমঝোতা হয়েছে: তালেবান মুখপাত্র
অক্টোবর ০৬, ২০২১ ০৪:৩৩আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, দ্বিপক্ষীয় বাণিজ্য ও পণ্য ট্রানজিটের ব্যাপারে ইরানের সঙ্গে তার দেশের গুরুত্বপূর্ণ সমঝোতা হয়েছে। আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে আইআরআইবি’র সংবাদদাতা এ খবর জানিয়েছেন।
-
ইরান-সৌদি আলোচনা: কেউ পূর্ব শর্ত দেয় নি
অক্টোবর ০৪, ২০২১ ১৬:৪৪ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করার জন্য যে আলোচনা চলছে তাতে কোনো পক্ষই কোনরকম পূর্ব শর্ত দেয় নি।