-
কথাবার্তা:এবার বেলজিয়ামের শ্রেণিকক্ষে রাসূল সা:-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন, স্কুল শিক্ষক বরখাস্ত
নভেম্বর ০১, ২০২০ ১৩:৩৫সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১ নভেম্বর রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
-
ডাবল ইঞ্জিনের এনডিএ সরকার বিহারের উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ : মোদি
নভেম্বর ০১, ২০২০ ১৩:১৪ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ডাবল ইঞ্জিনের এনডিএ সরকার বিহারের উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বিহারে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (রোববার) রাজ্যটিতে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। বিহারে বর্তমানে জেডিইউ-বিজেপি এনডিএ জোট সরকার ক্ষমতায় রয়েছে। বিরোধী নেতারা প্রায়শই ওই সরকারকে সমালোচনা ও কটাক্ষ করে ‘ডাবল ইঞ্জিনের সরকার’ বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন।
-
কথাবার্তা: স্বাস্থ্যমন্ত্রী বললেন, মালেক ও আবজালদের মতো আরও দুর্নীতিবাজ রয়েছে...
সেপ্টেম্বর ২৮, ২০২০ ১৭:১৫শ্রোতাবন্ধুরা! ২৮ সেপ্টেম্বর সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
-
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আর কোনো স্থায়ী সদস্য নয়: পাকিস্তান
সেপ্টেম্বর ২৮, ২০২০ ০৪:৩০জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নতুন কোনো স্থায়ী সদস্য গ্রহণের বিরোধিতা করেছে পাকিস্তান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার দেশের জন্য নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ লাভের আগ্রহ প্রকাশ করার পর ইসলামাবাদ এ বিরোধিতার কথা জানাল।
-
কথাবার্তা: কৃষকদের আন্দোলন দেশজুড়ে- কাছে টানার চেষ্টা মোদির
সেপ্টেম্বর ২৭, ২০২০ ১৩:২৪প্রিয় পাঠক/শ্রোতা! ২৭ সেপ্টেম্বর রোববারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুজাহিদুল ইসলাম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি।
-
কথাবার্তা: বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতির জন্য মোদির বিদেশনীতি দায়ী : রাহুল
সেপ্টেম্বর ২৪, ২০২০ ১৪:২৪সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২৪ সেপ্টেম্বর বৃহষ্পতিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
-
পৃথক পতাকা ও সংবিধানের দাবি এনএসসিএন’র: নয়া বিড়ম্বনা মোদি সরকারের
সেপ্টেম্বর ১৯, ২০২০ ১৫:০২ভারতে বিচ্ছিন্নতাবাদী নাগা সংগঠন এনএসসিএন-আইএম পৃথক পতাকা ও সংবিধানের দাবি জানিয়েছে। পতাকা ও সংবিধানের দাবি পূরণ না হলে তারা কেন্দ্রীয় সরকারের সঙ্গে আর আলোচনায় রাজি নয় বলে সাফ জানিয়ে দিয়েছে। কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীটি কার্যত কড়া বার্তা দিল বলে মনে করছেন বিশ্লেষকরা।
-
কৃষকবিরোধী অর্ডিন্যান্স ও আইনের প্রতিবাদে ভারতে কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগ
সেপ্টেম্বর ১৮, ২০২০ ১৪:৩৩ভারতে কৃষি সংক্রান্ত বিলের প্রতিবাদে কেন্দ্রীয় নরেন্দ্র মোদি সরকার থেকে খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী হরসিমরত কাউর বাদল ইস্তফা দিয়েছেন। গতকাল (বৃহস্পতিবার) রাতে তিনি ইস্তফা দেন। আজ (শুক্রবার) প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ তাঁর ইস্তফাপত্র অনুমোদন করেছেন। পাঞ্জাবের শিরোমণি অকালি দলের নেত্রী হরসিমরত কাউর খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের পূর্ণমন্ত্রী ছিলেন।
-
মোদিজি চীনের কাছ থেকে আমাদের ভূমি কবে ফেরত নেবেন? রাহুল গান্ধীর প্রশ্ন
সেপ্টেম্বর ১৫, ২০২০ ১৫:১২ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী চীনের সঙ্গে সীমান্ত বিবাদ ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টার্গেট করে বলেছেন, ‘আমাদের দেশ বরাবরই ভারতীয় সেনাবাহিনীর সাথে রয়েছে এবং থাকবে। কিন্তু মোদিজি আপনি কবে চীনের বিরুদ্ধে দাঁড়াবেন? চীন থেকে কবে আমাদের দেশের জমি ফিরিয়ে নেয়া হবে? চীনের নাম বলতে ভয় পাবেন না। প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য থেকে এটা স্পষ্ট যে মোদিজি চীনাদের দখলের বিষয়ে দেশকে বিভ্রান্ত করেছেন।’
-
পরিকল্পনাহীন লকডাউন করে অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছেন মোদি: রাহুল গান্ধী
সেপ্টেম্বর ০৯, ২০২০ ১৪:৩২ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে বলেছেন, পরিকল্পনাহীন লকডাউন করে অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি আজ (বুধবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই মন্তব্য করেন।