আমেরিকার বিরুদ্ধে প্রতিরোধই ইরানের জন্য গর্ব: নিউ ইয়র্ক টাইমস
-
আমেরিকার বিরুদ্ধে প্রতিরোধই ইরানের জন্য গর্ব: নিউ ইয়র্ক টাইমস
পার্সটুডে- দৈনিক নিউ ইয়র্ক টাইমস যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দুটি সম্পূর্ণ ভিন্ন আলোচনা পদ্ধতির বৈসাদৃশ্য বিশ্লেষণ করেছে।
মেহর নিউজের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, পত্রিকাটি লিখেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি নিজেকে জটিল কূটনীতির ওস্তাদ মনে করেন এবং "তাৎক্ষণিক ফলাফল" পেতে চান, তিনি এখন এমন এমন একটি দেশের মুখোমুখি হয়েছেন যারা নিজেদের স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় গর্বিত।
প্রতিবেদনে বলা হয়েছে যে, ইরানের দ্রুত আত্মসমর্পণের ওপর ট্রাম্পের জেদ এবং তেহরান সব শর্তে রাজি হয়েছে বলে তিনি যে দাবি করেছেন ইরানি কর্মকর্তারা সুস্পষ্টভাবে তা অস্বীকার করেছেন।
২০১৫ সালের ছয় জাতি গোষ্ঠীর সাথে ইরানের পরমাণু সমঝোতার কথা উল্লেখ করে, নিউ ইয়র্ক টাইমস আরও যোগ করেছে যে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলের মতো নয় নয় বরং ট্রাম্পের আলোচক দল প্রযুক্তিগত বিশেষজ্ঞদের সহায়তা ছাড়াই আলোচনায় প্রবেশ করছে এবং নিউ ইয়র্কের রিয়েল এস্টেট খাতের অভিজ্ঞতার ওপর নির্ভর করছে।#
পার্সটুডে/এমআরএইচ/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন