-
পশ্চিমবঙ্গের সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে সংশয়ে কমিশন কর্মকর্তারা
মার্চ ২৯, ২০২৪ ১৪:২৬ভারতের পাশ্চিমবঙ্গে প্রথম দফায় ৩ আসনের লোকসভা নির্বাচনে স্বরাষ্ট্রমন্ত্রণালয় প্রয়োজনীয় সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে পারবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
-
'ইডির বাজেয়াপ্ত সাড়ে ৩ হাজার কোটি টাকা গরিবদের দেয়া হবে'
মার্চ ২৭, ২০২৪ ১১:৫২ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলায় একাধিক দুর্নীতি কাণ্ডে উদ্ধার হওয়া অর্থ) সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) পশ্চিমবঙ্গে বিভিন্ন দুর্নীতির ঘটনায় সাড়ে তিন হাজার কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়কে ফোন করে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
-
মমতার গ্যারান্টিই তৃণমূলের অস্ত্র
মার্চ ২৫, ২০২৪ ০৯:৫০ভারতের পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনের প্রার্থীতা, দল বদল এবং প্রচার বেশ জমে উঠেছে। রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের প্রাসঙ্গিকতাকেই প্রচারের কেন্দ্রে রাখছে। মুখ্যমন্ত্রীর ‘গ্যারান্টি’র রাজনীতিকে আসন্ন লোকসভা নির্বাচনে আগাগোড়া সামনে রাখবে তার দল তৃণমূল কংগ্রেস।
-
'ইমরান খানকে ছাড়া কোনো সরকারই ভালোভাবে দেশ চালাতে পারবে না'
মার্চ ২৫, ২০২৪ ০৭:২৮সম্প্রতি অনুষ্ঠিত পাকিস্তানের নির্বাচন নিয়ে কথা বলব। পাকিস্তানে গতমাসে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে ইমরান খানের নেতৃত্বাধীন তেহরিকে ইনসাফ পাকিস্তান বা পিটিআই এককভাবে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হলেও দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকা পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ বা পিএমএল-এন ও পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি এক সমঝোতার মাধ্যমে সরকার গঠন করতে সক্ষম হয়।
-
আমিও পুল শট খেলতে পারি’, অধীরের বাউন্সারের জবাব কোন পথে? অকপটে জানালেন ইউসুফ
মার্চ ২১, ২০২৪ ১৩:১৫এ মাঠ তাঁর অচেনা। তিনি অভ্যস্ত ক্রিকেটের ২২ গজে। উইলো হাতে আগুন ঝড়ানো বোলারদের শক্তিশেল অবলীলায় মাঠের বাইরে পাঠিয়ে দেওয়া তাঁর জন্য জলভাত। কিন্তু এবার তাঁকে খেলতে হবে সম্পূর্ণ অচেনা পিচে। লড়াইটা সহজ নয়। প্রতিপক্ষকে ইতিমধ্যেই ব্রেট লির (Bret Lee) সঙ্গে তুলনা করে দিয়েছেন খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু ইউসুফ পাঠানও তৈরি। আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন, “আমি জানি বাউন্সার আসবে। আমিও হেলমেট পরে তৈরি।”
-
বহরমপুরের মন বুঝতে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক, বৃহস্পতিতেই প্রচারে নামবেন পাঠান
মার্চ ২০, ২০২৪ ১২:৫৬খেলার ময়দান থেকে এবার রাজনীতির ময়দানে ইউসুফ পাঠান। আসন্ন লোকসভা নির্বাচনে বহরমপুর থেকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। চলতি সপ্তাহেই ভোটের প্রচারে নামতে চলেছেন ইউসুফ পাঠান। আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার বৈঠক করবেন জেলা নেতৃত্বের সঙ্গে।
-
'নির্বাচনে জেতাতে ঘুস নেন দেড় কোটি টাকা -অনুসন্ধানী প্রতিবেদন'
মার্চ ১৮, ২০২৪ ০৮:১০সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৮ মার্চ সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। পরে বিস্তারিত খবরে যাব।
-
‘নির্বাচনে হেরে গেলে রক্তের গঙ্গা বইয়ে দেবো’
মার্চ ১৭, ২০২৪ ১৬:১৬প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গেলে রক্তের গঙ্গা বইয়ে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ওহাইওতে এক নির্বাচনী সমাবেশে তিনি আগামী ৫ নভেম্বরের নির্বাচনকে মার্কিন ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হিসেবে অভিহিত করেন। তিনি হোয়াইট হাউজের আসন্ন প্রতিযোগিতাকে দেশের জন্য একটি ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে আখ্যায়িত করেন।
-
ভোট নিয়ে যারা দিল্লিতে গিয়ে ফুর্তি করে তাদের উচিত শিক্ষা দিতে হবে: অভিষেক
মার্চ ১৬, ২০২৪ ১৭:৩৯সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে টার্গেট করে বলেছেন, যারা জনগণকে মিথ্যে কথা বলে ভুল বুঝিয়ে ভোট নিয়ে দিল্লিতে গিয়ে ফুর্তি করেছে তাদের উচিত শিক্ষা দিতে হবে।
-
ভারতে ১৯ এপ্রিল থেকে ৭ দফায় সাধারণ নির্বাচনের ঘোষণা, ফল ঘোষণা ৪ জুন
মার্চ ১৬, ২০২৪ ১৬:৫১ভারতের নির্বাচন কমিশন ২০২৪ সালের লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ফল প্রকাশ হবে ৪ জুন।