-
আমরা ন্যাটোর বদলি খেলোয়াড় হতে চাই না: জেলেনস্কি
জুন ০৩, ২০২৩ ১৩:০৪ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশ ন্যাটো জোটের অপূর্ণাঙ্গ সদস্য বা বদলি খেলোয়াড় হতে চায় না। তিনি আরো বলেছেন, একমাত্র ন্যাটো জোটের পূর্ণাঙ্গ সদস্য পদই ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে পারে।
-
ইউক্রেনকে কত ডলারের অস্ত্র দিয়েছে আমেরিকা তা ফাঁস করলেন অস্টিন
মে ২৬, ২০২৩ ১১:০৩রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমেরিকা ও তার মিত্ররা ইউক্রেনকে এ পর্যন্ত কত ডলারের অস্ত্র দিয়েছে তা ফাঁস করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। তিনি জানিয়েছেন, ইউক্রেনকে এ পর্যন্ত ওয়াশিংটন ও মিত্ররা সাড়ে ছয় হাজার কোটি ডলারের অস্ত্র এবং সামরিক সরঞ্জাম দিয়েছে।
-
ন্যাটো জোটের সদস্য হওয়ার কোনো পরিকল্পনা নেই
মে ২৪, ২০২৩ ১০:২৪জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সদস্য হওয়ার কোনো পরিকল্পনা তার দেশের নেই। তবে তিনি জানিয়েছেন, ন্যাটো সামরিক জোট জাপানে একটি যোগাযোগ অফিস খোলার চেষ্টা করছে।
-
ইউক্রেনে এফ-সিক্সটিন পাঠানোর কারণে যুদ্ধে ন্যাটোর জড়িত থাকা নিয়ে প্রশ্ন উঠেবে
মে ২২, ২০২৩ ০৯:৩৫রাশিয়া বলেছে, যুদ্ধে ইউক্রেনকে সমর্থন দেয়ার জন্য পশ্চিমা দেশগুলো যে এফ-সিক্সটিন জঙ্গিবিমান সরবরাহ করছে তাতে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের এই যুদ্ধে জড়িত থাকার বিষয় নিয়ে প্রশ্ন উঠবে। আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতলী আন্তোনভ এ বক্তব্য দিয়েছেন এবং তার এ বক্তব্য টেলিগ্রাম চ্যানেলের পেইজে প্রকাশ করা হয়েছে।
-
চীনা দূতাবাসে ন্যাটোর বিমান হামলা ভুলে যাবে না বেইজিং: মুখপাত্র
মে ০৯, ২০২৩ ০৫:২৭চীন বলেছে, ২৪ বছর আগে তৎকালীন ইউগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডস্থ চীনা দূতাবাসে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের বিমান হামলার কথা চীনা জনগণ কখনও ভুলে যাবে না। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন সোমবার বেইজিংয়ে এক সংবাদ ব্রিফিংয়ে একথা বলেন।
-
প্রতিশ্রুত প্রায় সব ধরনের অস্ত্র ও সাঁজোয়া যান পেয়েছে ইউক্রেন
এপ্রিল ২৭, ২০২৩ ১৫:১১মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের প্রধান ইয়েন্স স্টলটেনবার্গ বলেছেন, ন্যাটো জোট এবং মিত্ররা এ পর্যন্ত ইউক্রেনকে ১৫৫০টি সাঁজোয়া যান এবং ২৩০টি ট্যাংক দিয়েছে।
-
পূর্ব ঘোষণা ছাড়াই ন্যাটো মহাসচিবের কিয়েভ সফর
এপ্রিল ২০, ২০২৩ ১১:৫৬ন্যাটো মহাসচিব পূর্ব ঘোষণা ছাড়াই কিয়েভ সফর করেছেন। ইউক্রেনীয় মিডিয়া ন্যাটো মহাসচিবের অপ্রত্যাশিত কিয়েভ সফরের ছবি প্রকাশ করেছে। বার্তা সংস্থা এএফফি ইউক্রেনীয় মিডিয়ার বরাত দিয়ে জানিয়েছে, ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ আজই (বৃহস্পতিবার) কিয়েভ সফর করেছেন।
-
তুরস্কের এফ-১৬ যুদ্ধবিমান আধুনিকায়নে সহযোগিতা দেবে আমেরিকা
এপ্রিল ১৯, ২০২৩ ১৪:০৫সুইডেনের ন্যাটো জোটে যোগদানকে কেন্দ্র করে তুরস্কের সঙ্গে মতবিরোধ দেখা দেয়া সত্ত্বেও আঙ্কারার এফ-১৬ যুদ্ধবিমানগুলোর আধুনিকায়ন করে দিতে সম্মত হয়েছে আমেরিকা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল তুরস্কের এফ-১৬ যুদ্ধবিমান বহরের আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার আঙ্কারার কাছে বিক্রির বিষয়টি অনুমোদন করেছে।
-
সুইডেনকে ন্যাটোভুক্ত করতে সম্মত হয়েছে সদস্য দেশগুলো: মহাসচিব
এপ্রিল ০৬, ২০২৩ ১০:৫৩ফিনল্যান্ডের পর সুইডেনকে মার্কিন নেতৃত্বাধীন রুশ-বিরোধী সামরিক জোট ন্যাটোতে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার ঘোষণা দেয়া হয়েছে। ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ ঘোষণা করেছেন, তার জোটের সবগুলো সদস্যদেশ ন্যাটোতে সুইডেনের অন্তর্ভুক্তির বিষয়টি অনুমোদন করেছে এবং অচিরেই এ সিদ্ধান্ত বাস্তবায়িত হবে।
-
রাশিয়ার বিরোধিতা উপেক্ষা করে ন্যাটোতে যোগ দিল ফিনল্যান্ড
এপ্রিল ০৫, ২০২৩ ০৬:০০রাশিয়ার ঘোর বিরোধিতা উপেক্ষা করে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগ দিয়েছে ফিনল্যান্ড। এর মধ্য দিয়ে দেশটি এই জোটের ৩১তম সদস্য হলো। গতকাল (মঙ্গলবার) ব্রাসেলসে ন্যাটো সদর দফতরে ফিনল্যান্ডের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই যোগদান অনুষ্ঠিত হয়।