জর্ডান ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i161620-জর্ডান_ও_বাহরাইনে_যুক্তরাষ্ট্রের_সামরিক_ঘাঁটিতে_ইরানের_ড্রোন_হামলা
পার্সটুডে— ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তাদের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে জর্ডান ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়েছে।
(last modified 2026-07-24T06:50:42+00:00 )
জুলাই ২৪, ২০২৬ ১৫:২০ Asia/Dhaka
  • জর্ডান ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

পার্সটুডে— ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তাদের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে জর্ডান ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়েছে।

পার্সটুডে জানিয়েছে, ‘সায়েকা (বজ্রাঘাত)’ অভিযানের ২৪তম ধাপে শুক্রবার ভোরে বাহরাইনের শেখ ঈসা ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীর জ্বালানি সংরক্ষণাগার, বৃহৎ সরঞ্জাম গুদাম ও হ্যাঙ্গার, এবং সেনাদের আবাসন আত্মঘাতী ড্রোন ‘আরাশ’ এর মাধ্যমে লক্ষ্যবস্তু করা হয়েছে।

একই অভিযানের ধারাবাহিকতায় জর্ডানের আল-আজরাক ঘাঁটিতে মার্কিন বাহিনীর বিমান হ্যাঙ্গার, বিমান মেরামত ও রক্ষণাবেক্ষণ কেন্দ্র এবং সেনাদের আবাসন লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে বলেও ইরানি সেনাবাহিনী জানিয়েছে।

ইরানি সেনাবাহিনী আরও বলেছে, ইরানের জনগণ ও রাষ্ট্রের বৈধ স্বার্থের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপ গ্রহণ করা হলে, তার ফলে অঞ্চলের অন্যান্য দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থও ঝুঁকির মুখে পড়বে।#

পার্সটুডে/এস এ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।