পূর্ব ঘোষণা ছাড়াই ন্যাটো মহাসচিবের কিয়েভ সফর
https://parstoday.ir/bn/news/world-i122178-পূর্ব_ঘোষণা_ছাড়াই_ন্যাটো_মহাসচিবের_কিয়েভ_সফর
ন্যাটো মহাসচিব পূর্ব ঘোষণা ছাড়াই কিয়েভ সফর করেছেন। ইউক্রেনীয় মিডিয়া ন্যাটো মহাসচিবের অপ্রত্যাশিত কিয়েভ সফরের ছবি প্রকাশ করেছে। বার্তা সংস্থা এএফফি ইউক্রেনীয় মিডিয়ার বরাত দিয়ে জানিয়েছে, ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ আজই (বৃহস্পতিবার) কিয়েভ সফর করেছেন।
(last modified 2026-02-02T11:24:58+00:00 )
এপ্রিল ২০, ২০২৩ ১৫:২৬ Asia/Dhaka
  • ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ
    ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ

ন্যাটো মহাসচিব পূর্ব ঘোষণা ছাড়াই কিয়েভ সফর করেছেন। ইউক্রেনীয় মিডিয়া ন্যাটো মহাসচিবের অপ্রত্যাশিত কিয়েভ সফরের ছবি প্রকাশ করেছে। বার্তা সংস্থা এএফফি ইউক্রেনীয় মিডিয়ার বরাত দিয়ে জানিয়েছে, ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ আজই (বৃহস্পতিবার) কিয়েভ সফর করেছেন।

ইউক্রেনের বেশ কয়েকটি মিডিয়া রাজধানী শহর কিয়েভে নিহত ইউক্রেনিয় সেনাদের স্মরণে আয়োজিত স্মরণ সভায় ন্যাটো প্রধান স্টলটেনবার্গের যোগ দেয়ার ছবি প্রকাশ করেছে।

কোনো কোনো সূত্র জানিয়েছে শিঘ্রই ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণের আশঙ্কা রয়েছে। ওই হামলায় ন্যাটোর অনেক সদস্য কিয়েভকে মিগ-২৯ পাঠিয়ে ইউক্রেনের প্রতি তাদের সমর্থন বাড়িয়ে দিয়েছে।

মস্কো বারবার হুশিয়ারি দিয়েছিল ইউক্রেনকে ন্যাটো যদি সামরিক সরঞ্জাম পাঠিয়ে সাহায্য করে তার জবাব অবশ্যই দেওয়া হবে।#

পার্সটুডে/এনএম/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।