-
কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও জ্বালানি রপ্তানি ও উন্নয়ন অব্যাহত রয়েছে: ইরানের তেলমন্ত্রী
আগস্ট ২৭, ২০২০ ১২:০৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানে বলেছেন, কঠোর নিষেধাজ্ঞা ও করোনা মহামারির মধ্যেও ইরানে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হয় নি। দেশের ভেতরে যেমন জ্বালানি সরবরাহ নিরচ্ছিন্ন রয়েছে তেমনি বিদেশে রপ্তানির ক্ষেত্রেও সমস্যা হচ্ছে না। এটা সম্ভব হয়েছে জ্বালানি শিল্পের কর্মকর্তা-কর্মচারীদের একনিষ্ঠতার কারণে। তারা নিজেদের দায়িত্ব সুচারুভাবে পালন করে যাচ্ছেন।
-
জাতিসংঘে আবার বিচ্ছিন্ন হয়ে পড়েছে আমেরিকা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
আগস্ট ২৬, ২০২০ ০২:২২জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে আমেরিকার ইরানবিরোধী নিষেধাজ্ঞা পুনর্বহালের আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।তিনি বলেছেন, এই বিশ্ব সংস্থায় আমেরিকা আবারো একঘরে ও বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
-
ইরানবিরোধী নিষেধাজ্ঞা পুনর্বহালে ব্যর্থ হয়ে আমেরিকার ক্ষোভ প্রকাশ
আগস্ট ২৬, ২০২০ ০১:৫৫জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বেশিরভাগ সদস্যদেশ ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের মার্কিন আবেদন প্রত্যাখ্যান করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে আমেরিকা। জাতিসংঘে নিযুক্ত মার্কিন স্থায়ী প্রতিনিধি কেলি ক্র্যাফট বলেছেন, নিরাপত্তা পরিষদ ‘সন্ত্রাসীদের’ পক্ষ নিয়েছে।
-
জাতিসংঘে আবার ব্যর্থ আমেরিকা; নিষেধাজ্ঞা আরোপে বিশ্ব সংস্থার আপত্তি
আগস্ট ২৬, ২০২০ ০১:৩৬জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের মোকাবিলায় আমেরিকা আরেকবার লজ্জাজনক পরাজয়ের সম্মুখীন হয়েছে। নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি দিয়ান দিজানিস মঙ্গলবার রাতে পরিষদের এক বৈঠকে বলেছেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র স্ন্যাপব্যাক ম্যাকানিজম চালু করার যে আবেদন জানিয়েছে তা গ্রহণ করা সম্ভব নয়।
-
নিষেধাজ্ঞা ভাঙতে সহযোগিতা: ইরানের প্রতি কৃতজ্ঞতা জানালেন মাদুরো
আগস্ট ২৪, ২০২০ ০২:১৬ভেনিজুয়েলার ওপর আমেরিকার আরোপিত একতরফা তেল নিষেধাজ্ঞা ভাঙতে সহযোগিতা করার জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
-
‘নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে ইরানের জবাব হবে তীব্র ও তীক্ষ্ণ’
আগস্ট ২৩, ২০২০ ০২:০৭ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য আমেরিকা ‘স্ন্যাপব্যাক’ ম্যাকানিজম ব্যবহারের যে চেষ্টা করছে তার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেহরান। ইরান বলেছে, নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হলে দেশটি এর বিরুদ্ধে ‘তীব্র ও তীক্ষ্ণ’ পদক্ষেপ নেবে।
-
ইরানের বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা পুনর্বহালের আনুষ্ঠানিক আবেদন জানাল আমেরিকা
আগস্ট ২২, ২০২০ ০১:৩২মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের বিরুদ্ধে স্ন্যাপব্যাক মাকানিজম চালু করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছেন। তিনি গতকাল নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি ইন্দোনেশিয়ার স্থায়ী প্রতিনিধির কাছে এই আবেদন হস্তান্তর করেন।
-
ইরানবিরোধী নিষেধাজ্ঞার চেষ্টা করলে আবারো আমেরিকা অপমানিত হবে: ইরান
আগস্ট ২১, ২০২০ ০৭:২৭জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভাঞ্চি বলেছেন, আমেরিকা যদি তার দেশের বিরুদ্ধে স্ন্যাপব্যাক মেকানিজমের মাধ্যমে নিষেধাজ্ঞা পুনর্বহালের চেষ্টা চালায় তাহলে তারা আবারো আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অপমানিত হবে। গতকাল বৃহস্পতিবার এক টুইটার পোস্টে মাজিদ তাখতে রাভাঞ্চি একথা বলেন।
-
ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার জোর আহ্বান জানালো সৌদি আরব
আগস্ট ২০, ২০২০ ০৬:২৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার জন্য জোরালো আহ্বান জানিয়েছে সৌদি আরব। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানবিরোধী এ সংক্রান্ত মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পর সৌদি সরকার এ আহ্বান জানালো।
-
নিষেধাজ্ঞাকে আমরা ভেঙে ধূলিস্মাৎ করে দেব: রুহানি
আগস্ট ১৯, ২০২০ ১৯:৪৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, আমেরিকা যদি আবারো ইরানের বিরুদ্ধে কথিত স্ন্যাপব্যাক বা নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার চেষ্টা করে তাহলে তারা অবশ্যই ব্যর্থ হবে।