-
মালি অভিযানে ফ্রান্সের আরো দুই সেনা নিহত
সেপ্টেম্বর ০৬, ২০২০ ০৫:০১আফ্রিকার দেশ মালিতে অভিযান চালাতে গিয়ে ফ্রান্সের দুই নিহত এবং একজন আহত হয়েছেন। রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে এসব সেনা হতাহত হন।
-
আত্মহত্যার আগে ৪ আত্মীয়কে গুলি করে হত্যা করল কানাডীয় নাগরিক
সেপ্টেম্বর ০৫, ২০২০ ০৮:১৯কানাডার ওন্টারিও শহরে বন্দুকধারী এক ব্যক্তি আত্মহত্যার আগে গুলি করে তার চার আত্মীয়কে হত্যা করেছে। পুলিশ জানিয়েছে, মাইকেল লাপা নামে ৪৮ বছর বয়সী ওই ব্যক্তি একাই সবাইকে গুলি করে হত্যা করে এবং পরে আত্মহত্যা করে। পুলিশ জানাচ্ছে, লাপা যে বাড়িতে থাকতো সে বাড়ির লোকজন তার সবাই আত্মীয়।
-
আফগান বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫০
আগস্ট ২৭, ২০২০ ১৫:০৮আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরে পারওয়ান প্রদেশে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫০-এ দাঁড়িয়েছে। গতকাল (বুধবার) ভোরের দিকে কাবুল সীমান্তবর্তী পারওয়ান প্রদেশে এ ভয়াবহ বন্যা শুরু হয়। বহু নারী-পুরুষ ও শিশু বন্যার পানির প্রবল স্রোতের মুখে পড়েন।
-
সিরিয়ার সেনাদের ওপর মার্কিন হেলিকপ্টার থেকে হামলা; এক সেনা নিহত
আগস্ট ১৭, ২০২০ ১৩:৩৫সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশের একটি সামরিক চেক পয়েন্টে মার্কিন হেলিকপ্টার থেকে হামলা চালানো হয়েছে। এতে সিরিয়ার এক সেনা নিহত এবং দু জন আহত হয়েছেন।
-
কাশ্মীরে একমাসে ৫ বিজেপি কর্মী নিহত, বিজেপি ত্যাগ করে রাজনীতি ছাড়ার হিড়িক
আগস্ট ১৫, ২০২০ ০৯:৩৭জম্মু-কাশ্মীরে অজ্ঞাত গেরিলা হামলায় গত একমাসে ৫ বিজেপি কর্মী নিহত হয়েছেন। ওই ঘটনাকে কেন্দ্র করে কাশ্মীর উপত্যকায় এখন বিজেপি ত্যাগের হিড়িক পড়েছে। এরইমধ্যে ৪০ জন ব্যক্তি যারা বিজেপির সঙ্গে যুক্ত তাঁরা ইস্তফা দিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা করেছেন।
-
নাইজেরিয়ায় চলছে প্রাণঘাতী সাম্প্রদায়িক দাঙ্গা
আগস্ট ১১, ২০২০ ১৫:০০নাইজেরিয়ার মধ্যাঞ্চলে বন্দুকধারীদের গুলিতে কৃষিজীবী সম্প্রদায়ের ১৩ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। তিভ কৃষিজীবীর সম্প্রদায়ের লোকজন হামলা প্রতিহত করার চেষ্টা করলেও তারা তাতে ব্যর্থ হন।
-
নাইজারে জিরাফ দেখতে গিয়ে ৬ ফরাসি নাগরিক নিহত
আগস্ট ১০, ২০২০ ১৫:০৪নাইজারে গুলিতে ফ্রান্সের ছয় পর্যটকসহ আটজন নিহত হয়েছেন। কুর এলাকায় জিরাফ দেখতে গিয়ে হামলার শিকার হয়েছেন তারা।
-
বৈরুতে পাশ্চাত্যপন্থিদের বিক্ষোভ ও তাণ্ডব; নিহত এক পুলিশ, আহত ১৮০
আগস্ট ০৯, ২০২০ ০২:১৪লেবাননের রাজধানী বৈরুতে পাশ্চাত্যপন্থি ফোরটিন্থ মার্চ দলের এক বিক্ষোভ মিছিল থেকে সহিংস আচরণ করা হয়েছে এবং এর ফলে অন্তত এক পুলিশ নিহত ও অপর প্রায় ১৮০ জন আহত হয়েছে।
-
সাউথ ক্যরোলাইনা উপকূলে দুর্ঘটনায় মার্কিন মেরিন সেনা নিহত, নিখোঁজ ৮
আগস্ট ০১, ২০২০ ০১:৫৩আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সাউথ ক্যারোলাইনা উপকূলে অবস্থিত একটি দ্বীপে এক দুর্ঘটনায় একজন মার্কিন মেরিন সেনা নিহত ও আটজন নিখোঁজ হয়েছে। সামরিক বাহিনীর মালিকানাধীন এ দ্বীপের কাছে মার্কিন মেরিন সেনাদের একটি উভচর যান ডুবে গেলে ওই সেনা মারা যায়। উভচর যানটিতে ১৫ জন সেনা ছিল।
-
যুক্তরাষ্ট্রে ফেডারেল বিচারকের বাড়িতে ঢুকে গুলি: ছেলে নিহত, স্বামী আহত
জুলাই ২০, ২০২০ ১২:৫৪মার্কিন যুক্তরাষ্ট্রে গুলি করে একজন বিচারকের ছেলেকে হত্যা করা হয়েছে। নিউ জার্সির নর্থ ব্রন্সউইকে ডিস্ট্রিক্ট আদালতের বিচারক এস্থার সালাসের বাড়িতে এ ঘটনা ঘটেছে।