-
হামলার শিকার হলে পরমাণু অস্ত্র ব্যবহার করবে রাশিয়া: পুতিন
অক্টোবর ১৯, ২০১৮ ১২:২৬রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, হামলার শিকার হলেই কেবল পরমাণু অস্ত্র ব্যবহার করবে তার দেশ। তিনি আরও বলেন, আমরা তখনি কেবল পাল্টা হামলা চালানোর সময় পরমাণু অস্ত্র ব্যবহার করব যখন আমাদের আগাম সতর্কবার্তা দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করবে যে রাশিয়ার দিকে ক্ষেপণাস্ত্র ছুটে আসছে। রাশিয়ার সোচিতে ইন্টারন্যাশনাল পলিসি ফোরামে তিনি এসব কথা বলেন।
-
কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করতে প্রস্তুত পিয়ংইয়ং: পররাষ্ট্রমন্ত্রী
অক্টোবর ১৪, ২০১৮ ০৭:২০উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং-হো বলেছেন, তার দেশ কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করতে রাজি আছে।
-
নির্দেশ পুতিনের: পরমাণু মহড়া চালালো রাশিয়া
অক্টোবর ১২, ২০১৮ ০৯:৪২রাশিয়ার সামরিক বাহিনীর পরমাণু ইউনিট দেশের পানিসীমায় গুরুত্বপূর্ণ মহড়া চালিয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরাসরি নির্দেশে রুশ সেনারা এ মহড়া চালায় এবং এতে পরমাণু হামলা ও প্রতিরোধের দৃশ্য ফুটে ওঠে।
-
পরমাণু স্থাপনা দেখার অনুমতি দেবে উ. কোরিয়া: পম্পেও
অক্টোবর ০৮, ২০১৮ ১২:২৮মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, বন্ধ করা পরমাণু স্থাপনা দেখানোর জন্য আন্তর্জাতিক পরিদর্শকদের স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে উত্তর কোরিয়া।
-
কীভাবে ইসরাইল পরমাণু অস্ত্রের অধিকারী তার ব্যাখ্যা দিতে হবে: ইরান
সেপ্টেম্বর ২৮, ২০১৮ ১১:২১ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের বিরুদ্ধে পরমাণু অস্ত্র বানানোর অভিযোগ তোলার অবস্থানে নেই ইহুদিবাদী ইসরাইল। জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র বানানোর ভিত্তিহীন অভিযোগ তোলার পর রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেয়া সাক্ষাৎকারে একথা বললেন জারিফ।
-
‘নতুন নাটক নিয়ে জাতিসংঘে নেতানিয়াহু’
সেপ্টেম্বর ২৮, ২০১৮ ০৮:৪৫ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারো ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে অভিযোগের নতুন নাটক মঞ্চস্থ করতে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিয়েছেন। তিনি সেখানে মূল্যহীন অভিযোগ করে বলেছেন, ইরান ‘গোপন স্থাপনায়’ পরমাণু অস্ত্র তৈরির কাজ করছে।
-
পরমাণু অস্ত্র পরীক্ষা পুরোপুরি বন্ধ করুন: জাতিসংঘ মহাসচিব
আগস্ট ৩১, ২০১৮ ০১:১০জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বিশ্বের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সবাইকে এই চুক্তি বাস্তবায়নের চেষ্টায় সর্বশক্তি নিয়োগ করতে হবে।
-
সৌদি পরমাণু সীমাবদ্ধতা শিথিল হোক- চায় না ইসরাইল
জুন ২৯, ২০১৮ ০৭:২৩ইহুদিবাদী ইসরাইলের জ্বালানিমন্ত্রী ইউভাল স্টেইনিৎজ বলেছেন, সৌদি আরবের সঙ্গে যদি আমেরিকা পরমাণু চুক্তি করে তাহলেও রিয়াদের ওপর থেকে পরমাণু নিরস্ত্রীকরণের সীমাবদ্ধতা তুলে নেবে না ওয়াশিংটন।
-
ভারতের চেয়ে পাকিস্তানের হাতে পরমাণু অস্ত্র বেশি
জুন ২১, ২০১৮ ১২:১৬পরমাণু অস্ত্রের সংখ্যার দিক দিয়ে ভারতের চেয়ে এগিয়ে রয়েছে পাকিস্তান। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্যের ভিত্তিতে এ খবর দিয়েছে ভারতীয় ইংরেজি দৈনিক ‘টাইমস অব ইন্ডিয়া’।
-
‘এ বৈঠক এসিড টেস্ট; ব্যর্থ হলে চরম মূল্য’
জুন ১২, ২০১৮ ০৮:২৫উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার ঐতিহাসিক শীর্ষ বৈঠককে আন্তর্জাতিক বিশ্লেষকদের অনেকেই কূটনীতির ক্ষেত্রে ‘অগ্নিপরীক্ষা’ বলে মনে করছেন। তারা বলছেন, এ বৈঠকের ফলে দু দেশের মধ্যে দীর্ঘদিন ধরে পরমাণু ইস্যুতে বিরাজমান অচলাবস্থা দূর হতে পারে। তবে যদি ইতিবাচক ফলাফল না আসে তাহলে চরম মূল্য দিতে হতে পারে।