-
পরমাণু প্রযুক্তি: মার্কিন গুণ্ডামি ও ইরানি জবাব
নভেম্বর ১২, ২০১৯ ১২:১৫ড. সোহেল আহম্মেদ: ইউরেনিয়াম হচ্ছে পরমাণু বোমার অপরিহার্য উপাদান। খনি থেকে ইউরেনিয়াম সংগ্রহের পর ইয়েলো কেকে পরিণত করে ধাপে ধাপে এই ধাতুকে সমৃদ্ধ করে এর মাত্রা ৯০ শতাংশে নিয়ে যেতে পারলেই বানানো যায় পরমাণু বোমা।
-
পরমাণু সমঝোতায় থাকব; অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ শেষে সুযোগ নেব: রুহানি
নভেম্বর ১১, ২০১৯ ১৫:২৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাবে না তেহরান বরং জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ আগামী বছর শেষ হওয়ার পর তার সুবিধা নেবে ইরান।
-
পরমাণু প্রতিশ্রুতি স্থগিত রাখলেও আলোচনার দরজা এখনো খোলা: জারিফ
নভেম্বর ০৯, ২০১৯ ১১:০৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশ ২০১৫ সালের পরমাণু সমঝোতার কিছু ধারা বাস্তবায়ন স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেও আলোচনার দরজা এখনো খোলা রেখেছে।
-
মার্কিন নিষেধাজ্ঞাগুলো মোকাবেলায় সফল হয়েছে ইরান: আমেরিকান পত্র-পত্রিকা
নভেম্বর ০৮, ২০১৯ ১৬:২৮পশ্চিমা শক্তিগুলো মার্কিন সরকারের নেতৃত্বে ইরানের পরমাণু বিষয়ের অন্তর্জাতিক সমঝোতাকে অকার্যকর করে একে প্রতারণার মুলো হিসেবে ঝুলিয়ে রাখায় সম্প্রতি ইরান এ চুক্তির ধারাগুলোর পর্যায়ক্রমিক স্থগিতকরণ প্রক্রিয়ার চতুর্থ ধাপ চালু করেছে।
-
পরমাণু সমঝোতার প্রতিশ্রুতি স্থগিত রাখা ইউরোপীয়দের জন্য সতর্কবার্তা: ইরান
নভেম্বর ০৮, ২০১৯ ১৪:১৭ব্রিটেনে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত হামিদ বায়েদিনেজাদ বলেছেন, তার দেশের পক্ষ থেকে পরমাণু সমঝোতার কিছু ধারা বাস্তবায়ন স্থগিত রাখার যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তা ইউরোপীয় দেশগুলোর জন্য সতর্কবার্তা। পরমাণু সমঝোতায় ইউরোপের পক্ষ থেকে যেসব দেশ সই করেছিল সমঝোতা ভেঙে পড়ার ব্যাপারে তাদেরকে সতর্ক করে মূলত ইরানের রাষ্ট্রদূত এ বক্তব্য দিয়েছেন।
-
ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ক্ষমতা আগের পর্যায়ে পৌঁছেছে
নভেম্বর ০৮, ২০১৯ ০৬:৫৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ক্ষমতা পরমাণ সমঝোতা সইয়ের আগের অবস্থায় পৌঁছেছে। এ কথা জানিয়েছেন ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআই'র মুখপাত্র বেহরুজ কামালভান্দি।
-
ফোরদু পরমাণু স্থাপনায় গ্যাস ঢোকানোর প্রক্রিয়া শুরু করল ইরান
নভেম্বর ০৬, ২০১৯ ১১:৫৭ইসলামি প্রজাতন্ত্র ইরান আজ (বুধবার) থেকে 'ফোরদু' পরমাণু স্থাপনার সেন্ট্রিফিউজে গ্যাস ঢোকানোর প্রক্রিয়া শুরু করেছে। ইরানের জাতীয় আনবিক শক্তি সংস্থা আজ এক বিবৃতিতে জানিয়েছে, জাতীয় নিরাপত্তা পরিষদের সভাপতি ও প্রেসিডেন্ট ড. হাসান রুহানির নির্দেশে দুই হাজার কেজি ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড বা ইউএফসিক্স গ্যাসের একটি সিলিন্ডার 'ফোরদু' ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।
-
ট্রাম্প ধারনাই করতে পারেননি ইরান এ কাজ করতে পারবে: জারিফ
নভেম্বর ০৬, ২০১৯ ০২:০৯ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকার ‘ব্ল্যাকমেইল’ ও ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদের’ মোকাবিলায় ইরান যে আচরণ করছে সে সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো ধারনা ছিল না।তিনি আরো বলেছেন, ট্রাম্পের ধারনা ছিল সামান্য চাপ প্রয়োগেই ইরান আমেরিকার সামনে আত্মসমর্পন করবে এবং ওয়াশিংটনের ইচ্ছার সামনে ধরা দেবে।
-
আগামীকাল থেকে 'ফোরদু' পরমাণু স্থাপনায় গ্যাস ঢোকানো শুরু হবে: ইরানের প্রেসিডেন্ট
নভেম্বর ০৫, ২০১৯ ১২:৫৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, আগামীকাল থেকে 'ফোরদু' পরমাণু স্থাপনায় গ্যাস ঢোকানো শুরু হবে। পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন ধাপে ধাপে স্থগিত রাখার প্রক্রিয়ার অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হচ্ছে। ইরান আগামীকাল থেকে এই প্রক্রিয়ার চতুর্থ ধাপ শুরু করছে।
-
কূটনীতির পথ দিন দিন সরু হয়ে যাচ্ছে: ইইউ-কে সতর্ক করল ইরান
অক্টোবর ২৫, ২০১৯ ১৪:১২ইসলামি প্রজাতন্ত্র ইরানের অন্যতম উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইউরোপীয় ইউনিয়নকে সতর্ক করে বলেছেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতার ব্যাপারে কূটনীতির পথ দিন দিন সরু হয়ে আসছে এবং অচলাবস্থার দিকে যাচ্ছে।